নখে হলদে দাগ-ভেঙে পড়ছে, একেবারে বেহাল দশা! কীভাবে যত্ন নেবেন?

By Bhagysree Sarkar

প্রতিটি ঋতুতেই আপনাকে নিজের যত্ন নেওয়া জরুরি। কিন্তু বর্ষাকালে যেন সেই চাহিদা আরও দ্বিগুণ হয়। এই সময় ত্বক ও চুলের পাশাপাশি হাত ও পায়ের নখের যত্নও নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। রান্না বা জলের কাজ বেশি করলে নখের ওপর অনেক প্রভাব পড়তে পারে। যেমন- নখ ভেঙে যাওয়া, ফাঙ্গাল ইনফেকশন সহ আরও অনেক সমস্যা। সে যতই নেইল পলিশ বা নেইল আর্ট করুন না কেন, নখ যদি সুন্দর না হয় তবে কোনো কিছুতেই সুন্দর দেখাবে না।

নখ আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শুধু আমাদের আঙ্গুলের সৌন্দর্যই বাড়ায় না বরং আমাদের স্বাস্থ্যও নির্দেশ করে। আমাদের নখ দেখেই অনেক রোগের লক্ষণ বোঝা যায়। তাই আপনার হাতের নখ যদি না বাড়ে বা দুর্বল হয়ে যায়, তাহলে এর পিছনে অনেক কারণ থাকতে পারে। এই প্রতিবেদনে আমরা আপনাকে কিছু কার্যকর ঘরোয়া প্রতিকার জানাবো। যা আপনার নখ শক্ত ও লম্বা করবে খুব সহজেই। দেখুন-

Nail care
  • সুষম খাদ্য

আপনার খাদ্যতালিকায় ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। যেমন- গাজর, পালংশাক, ডিম, বাদাম এবং দুধ। খাদ্যতালিকায় এসব খাবারের পরিমাণ বাড়ান। এছাড়াও বায়োটিন আমাদের চুল ও নখের জন্য খুব ভালো। তাই বায়োটিন সমৃদ্ধ খাবার যেমন বাদাম, চিনাবাদাম এবং ফুলকপিও খাদ্যতালিকায় যোগ করা উপকারী হবে।

  • ময়শ্চারাইজিং

নখ এবং তাদের চারপাশের ত্বক নিয়মিত ময়শ্চারাইজ করা অত্যন্ত জরুরি। যা অনেকেই অবহেলা করে যায়। তবে এই কাজ একেবারেই ভুললে চলবে না। আপনি নারকেল তেল, অলিভ অয়েল, বাদাম তেল নখের শক্তি এবং আর্দ্রতা বজায় রাখতে সহায়ক। তাই রাতে শোবার আগে নিয়মিত ময়শ্চারাইজ করুন। নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে নখ দ্রুত ও মজবুত হয়। তেল মালিশ নখের চকচকে বাড়ায় ও সুস্থ রাখে।

  • লেবু এবং অলিভ অয়েল

লেবু এবং অলিভ অয়েলের মিশ্রণ নখের যত্নের জন্য একটি চমৎকার প্রতিকার। একটি পাত্রে লেবুর রস এবং অলিভ অয়েল মিশিয়ে নখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

  • অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেলের উপকারিতা সম্পর্কে কম-বেশি সকলেই জানে। শুধু ত্বক, চুল নয় অ্যালোভেরা জেল নখের যত্ন এবং মজবুত করার জন্য একটি প্রাকৃতিক প্রতিকার। নখে অ্যালোভেরা জেল লাগিয়ে ২০ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। এটি নখের আর্দ্রতা প্রদান করে এবং তাদের শক্তিশালী করে তোলে।

  • বায়োটিন

যদি আপনার শরীরে বায়োটিনের ঘাটতি থাকে, তাহলে আপনার চিকিৎসকের পরামর্শে বায়োটিন সাপ্লিমেন্ট নিন। এটি নখ বৃদ্ধিতে সাহায্য করতে পারে।

এছাড়াও শুধু গ্রীষ্মকাল নয়, যেকোনও ঋতুতেই শরীরকে হাইড্রেটেড রাখা খুবই জরুরি। পর্যাপ্ত পরিমাণে জল পান করলে নখ আর্দ্র ও সুস্থ থাকে। সঙ্গেই ডিটারজেন্ট বা অন্যান্য রাসায়নিক ব্যবহার করতে খুব সাবধান থাকতে হবে। এই ধরনের কাজ করার হলে হাতে গ্লাভস পরে করুন। এই অভ্যাস আপনার নখের ক্ষতি থেকে রক্ষা করবে।

Story first published: Tuesday, July 9, 2024, 13:20 [IST]
X
Desktop Bottom Promotion