Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আদা বেশিদিন রাখলেই নষ্ট হয়ে যায়? টাটকা রাখবেন কী ভাবে? রইল টিপস
Ways to Keep Ginger Fresh: আমিষ থেকে নিরামিষ, যে কোনও রান্নায় স্বাদ আনতে আদার জুড়ি মেলা ভার। তাছাড়া আদার মধ্যে ঔষধি গুণাগুণও ভরপুর। যে কারণে একাধিক শারীরিক জটিলতা দূর করতে আদা ভীষণ কার্যকরী। এত উপকারী গুণ থাকার জন্য অনেকেই একসঙ্গে বেশ অনেক খানি আদা কিনে রেখে দেন। রান্নায় বা চা করতে তো লেগেই যায়। আবার সর্দি, কাশি, বমি ভাব, গলা খুশখুশেও ভালো কাজ দেয়।
কিন্তু অনেক সময় আদা বেশিদিন ধরে রাখা থাকলে খারাপ হয়ে যায়। কেউ কেউ আদা বাইরেই রেখে দেন, আবার কেউ রাখেন ফ্রিজে। তা সত্ত্বেও আদা নষ্ট হয়ে যায়। কী ভাবে রাখলে দীর্ঘদিন টাটকা থাকবে আদা? আজ রইল আদা সংরক্ষণের কিছু সহজ টিপস।

ফ্রিজে রাখুন
আদা দীর্ঘদিন সতেজ রাখতে চাইলে খোসা সমেত গোটা আদা ফ্রিজে রেখে দিতে পারেন। কোনও এয়ারটাইট কৌটো বা প্লাস্টিকের জিপ লক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন। এতে অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে। এ ছাড়া, আদা কাগজের ব্যাগে কিংবা পেপার টাওয়েলেও মুড়িয়ে ফ্রিজে রাখতে পারেন।
ডিপ ফ্রিজে রাখুন
আদার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন অথবা গ্রেট করে নিন। একটা ট্রে-র উপরে পার্চমেন্ট পেপার পেতে তাতে গ্রেট করা আদা ছড়িয়ে দিন। এবার এই আদার ট্রে ডিপ ফ্রিজে রাখুন। আদা জমে গেলে এয়ারটাইট কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিন। ফ্রোজেন আদা ৪ থেকে ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। এ ছাড়া, ভ্যাকিউম সিল ব্যাগে আদা ভরেও ফ্রিজারে রাখতে পারেন।
আদা বাটা
আদার খোসা ছাড়িয়ে বেটে নিন। অল্প পরিমাণ জল বা তেল দিয়ে বাটতে পারেন। একটি পরিষ্কার, বায়ুরোধক বয়ামে আদার পেস্ট ভরে ফ্রিজে রাখুন। খেয়াল রাখবেন যেন সঠিক ভাবে বন্ধ থাকে কন্টেনার। এই উপায়ে প্রায় ১ থেকে ২ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে আদা বাটা।
পাতিলেবুর রস
আদার খোসা ছাড়িয়ে এয়ার টাইট কৌটোয় রাখুন। উপর থেকে ভিনেগার বা লেবুর রস ছড়িয়ে দিন। কৌটোর ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন আদা ফ্রেশ থাকবে। তবে খাওয়ার আগে এই আদার টুকরো জলে ভালো করে ধুয়ে নেবেন।



Click it and Unblock the Notifications