Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mouth Ulcer: মুখের ভিতরে ঘা হয়ে কিছুই খেতে পারছেন না? সেরে তুলুন ঘরোয়া উপায়ে
Mouth Ulcer: মুখ আমাদের শরীরের একটি অত্যন্ত স্পর্শকাতর স্থান। দিনভর রকমারী খাবারের প্রবেশ। টক-ঝাল কিংবা মিষ্টি এসবের সঙ্গে আবার তামাক-অ্যালকোহল জাতীয় খাবার, সবই যাচ্ছে। অনেকরই আবার দাঁতের কামড় তো লেগেই থাকে। আসলে মুখের ভিতরে হাই ফ্লাক্স এরিয়া রয়েছে, এখানে কোষগুলি দ্রুত মারা যায় ও নতুন কোষ জন্মায়। তাই মুখের ভিতরে অস্বস্তি এবং ক্ষত স্বাভাবিক ব্যাপার হিসাবেই দেখা হয়।
তবে জিভের নীচে বা গালে ঘা হলে খাওয়াদাওয়া করতে বা কথা বলতে খুবই সমস্যার মুখে পড়তে হয়। এরকম সমস্যাই হল মুখের আলসার। কোষ্ঠ্যকাঠিন্য, হরমোনের সমস্যা, ভিটামিন সি ও ভিটামিন বি-র ঘাটতির কারণে মুখের ভিতরে আলসার (Mouth Ulcer) হয়। যা প্রবল ভোগায় আমাদের। তাই এই সমস্যা দেখা দিলে কয়েকদিনের জন্য ঝাল, টক জাতীয় খাবার একেবারেই খাবেন না। যতটা সম্ভব হবে লঙ্কা, আদা রসুন ছাড়াই খাবার খেতে হবে।

আর যদি আপনি এমন না করেন, তবে মুখে জ্বালা অনুভূত হয়ে আপনারই কষ্ট বাড়বে। সমস্যা এড়াতে মুখ সর্বদা পরিষ্কার রাখতে হবে। দিনে অন্তত তিনবার দাঁত মাজার অভ্যাস করুন। সঙ্গে প্রচুর পরিমাণে জল খেতে হবে। এছাড়াও রয়েছে কিছু ঘরোয়া টোটকাও (Home remedies to reduce mouth ulcers)। তাহলে চলুন সেগুলি জেনে নেওয়া যাক-
- নুন জল দিয়ে কুলকুচি করলে দাঁত ভালো থাকে। এতে মুখে আলসার কমাতেও এটি একটি কার্যকরী টোটকা।
- শুধু রূপচর্চায় নয়, নারকেল তেল বহু গুণ সমৃদ্ধ। মুখের যে জায়গায় আলসার হয়েছে, সেখানে বিশুদ্ধ নারকেল তেল লাগালে আরাম পাবেন।
- মুখের আলসার হয়েছে যে অংশে, সেখানে কয়েক ফোঁটা মধু লাগাতে পারেন। মধুতে থাকা অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান যে কোনও সংক্রমণ দূর করতে সক্ষম।
- কেনা অ্যালোভেরা জেল নয়, অ্যালোভেরা গাছের শাঁস টাটকা বার করে মুখে ঘায়ের স্থানে নিয়ম করে টানা কিছুদিন ব্যবহার করুন। অ্যালোভেরার অ্যান্টি-ইমফ্লেমেটরি ও অ্যান্টি-মাইক্রোবায়াল গুণ, ঘা শুকোতে সাহায্য করে।
Dental care: সামনেই বিয়ে, কিন্তু হলদে-নোংরা দাঁত নিয়ে চিন্তা? ভরসা রাখুন ঘরোয়া উপায়ে
- এলাচ গুঁড়ো ও মিছরি গুড়ো করে ঘা হয়েছে যেখানে, সেখানে লাগিয়ে নিন। এর ঠাণ্ডাভাবে অনেকটাই আরাম পাবেন।
- বেকিং সোডাও এই ঘা সারাতে খুবই উপকারী। এটি পিএইচ ব্যালান্স ঠিক রাখে, ফলে ঘায়ের জ্বালা ভাব কমে।



Click it and Unblock the Notifications