Dental care: সামনেই বিয়ে, কিন্তু হলদে-নোংরা দাঁত নিয়ে চিন্তা? ভরসা রাখুন ঘরোয়া উপায়ে

By Bhagysree Sarkar

Dental care: সুন্দর সাদা ঝকঝকে পরিষ্কার দাঁত আমাদের সৌন্দর্যের গোপন রহস্য। সাদা দাঁতের হাসির মাধুর্য যেন আলাদাই। কিন্তু আধুনিক জীবনযাপনে ও সঠিক যত্নের অভাবে আমাদের দাঁতে দাগছোপ পড়ছে। তাই একটা বয়সের পর ঠিক মতো দাঁতের যত্ন নিতেই হবে। নাহলে শখের দাঁত হতে পারে হলদেটে।

এছাড়াও নিয়মিত ধূমপান, চা-কফি খাওয়ার অভ্যাস, আবার অনেকের জিনঘটিত কারণেও দাঁত হলদে হয়ে যায়। তবে কিছু ঘরোয়া উপায়ে (Whiten teeth with home remedies) এই সমস্যা দূর করা সম্ভব।

dirty teeth

বর্তমানে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার আগে 'টিথ হোয়াইটনিং ফিল্টার' ('Teeth Whitening Filter') ব্যবহার করে দাঁত সাদা করে ফেলে। আবার অনেকে মাঝেমাঝে 'টিথ হোয়াইটেনিং' করান। কিন্তু তা বেশি দিন স্থায়ী হয় না।

এজন্য আপনাকে নিতে হবে দাঁতের যত্ন (Dental care)। তাই আপনি চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন, এই ঘরোয়া প্রতিকারের উপর। দাঁত সাদা করতেও কিন্তু এই টোটকার বিকল্প নেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক-

  • পাতিলেবুর রস

পাতিলেবুর রসে রয়েছে সাইট্রিক অ্যাসিড। এই রস আর নুন একসঙ্গে মিশিয়ে নিয়ে দাঁত মাজলে সহজেই দাঁত সাদা হবে। এছাড়াও দাঁত ঘষতে ব্যবহার করতে পারেন পাতিলেবুর খোসা। এতেও দাঁতের হলদে ভাব দূর করা সম্ভব।

  • নুন

শুধু লেবু নয়, নুনও বেশ ভাল কাজ করে দাঁত পরিষ্কার করতে। এজন্য দাঁত মাজার পর হাতের আঙুলের ডগায় অল্প নুন নিয়ে তা দাঁতে ঘষে দিন। এতে দাঁতের গোড়া হবে শক্ত ও মজবুত। সঙ্গেই ফিরবে দাঁতের সাদা রঙ-ও। কমলালেবুর খোসাও এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন

  • বেকিং সোডা

দাঁত সাদা করার আরও একটি কার্যকর উপাান বেকিং সোডা। বেকিং সোডা দাঁত মাজার সময়ে টুথপেস্টের উপর নিয়ে নিন সামান্য পরিমাণে। সপ্তাহে এক বা দুবার এটির ব্যবহার করুন। বেকিং সোডা দাঁতের উপর হলুদ আস্তরণ সরাতে সাহায্য করে। এতে আপনি পাবেন প্রাকৃতিক সাদা রঙ।

  • স্ট্রবেরি

স্ট্রবেরি শুধু খেতেই যে সুস্বাদু তা কিন্তু নয়। দাঁতের যত্ন নিতেও সাহায্য করে এই ফল। দাঁতের যত্নে স্ট্রবেরি থেঁতো করে ব্রাশ দিয়ে দাঁতে লাগান। এরপর উষ্ণ গরম জল দিয়ে কুলকুচি করুন। দেখবেন কয়েকদিনের ব্যবহারেই পাবেন মুক্তর মত সাদা ঝকঝকে দাঁত।

  • নারকেল তেল

নারকেল তেলও এই সমস্যা মেটাতে সক্ষম। এজন্য মাউথওয়াশের মতো মুখে নিয়ে ভালো করে কুলকুচি করে নিন। নিশ্চিত করুন, মুখের সব পেশি যাতে সমানে ভাবে যুক্ত থাকে। এভাবে দু-তিন মিনিট কুলকুচি করে তেল ফেলে দিন। নারকেল তেলের ব্যবহারে দাঁত ঝকঝকে হবে, পাশাপাশি দাঁতের স্বাস্থ্যও ভালো থাকবে।

Story first published: Tuesday, January 28, 2025, 15:01 [IST]
X
Desktop Bottom Promotion