Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
নিয়মিত দুকাপ করে গ্রিন খাওয়া উচিত কেন জানেন?
গ্রিন টি তে ফ্লেভোনয়েড নামক একটি উপাদান থাকে, যা আসলে একটি অ্যান্টিঅক্সিডেন্ট। আর একথা তো সবার জানা যে অ্যান্টিঅক্সিডেন্ট হল এমন একটি শক্তিশালী উপাদান যা সব দিক থেকে শরীরকে চাঙ্গা রাখে।
একাধিক গবেষণায় দেখা গেছে গ্রিন টি তে ফ্লেভোনয়েড নামক একটি উপাদান থাকে, যা আসলে একটি অ্যান্টিঅক্সিডেন্ট। আর একথা তো সবার জানা যে অ্যান্টিঅক্সিডেন্ট হল এমন একটি শক্তিশালী উপাদান যা সব দিক থেকে শরীরকে চাঙ্গা রাখে। শুধু তাই নয়, একাধিক মারণ রোগকে দূরে রাখতেও এই পানীয়টি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো আজকাল গ্রিন টির এত জনপ্রিয়তা। প্রসঙ্গত, কেটেচিন নামেও একটি উপদান থাকে এই চায়ে, যা ভিটামিন ই এবং সি-এর থেকেও বেশি শক্তিশালী, যা শরীরে প্রবেশ করে একাধিক উপকারে লেগে থাকে। যেমন ধরুন...

১. ওজন কমায়:
একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে এই চায়ে এমন কিছু উপাদান আছে যা হজম প্রক্রিয়াকে বাড়িয়ে শরীরের অতিরিক্ত মেদ কমিয়ে ফেলতে সাহায্য করে। প্রসঙ্গত, গ্রিন টিয়ে উপস্থিত কেটাচিন পেটের মেদ ঝরাতে অগ্রগন্য ভূমিকা পালন করে থাকে। তাই অতিরিক্ত ওজনের কারণে যদি চিন্তায় থাকেন, তাহলে নিয়মিত গ্রিন পান করতে ভুলবেন না যেন!

২. শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি পায়:
প্রতিদিন সকালে গ্রিন টি পান করলে শরীরের স্টেমিনা তড়তড়িয়ে বৃদ্ধি পেতে শুরু করে। তাই তো পুরো দিন ধরে শরীর চনমনে থাকে। ফলে কর্মক্ষমতা চোখে পরার মতো বাড়ে। প্রসঙ্গত, সারা জদিন ধরে যদি কয়েকবার এই চাটি পান করা যায়, তাহলে আরও বেশি উপকার মেলে।

৩. রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে:
যারা অ্যালার্জিতে খুব ভোগেন তাদের তো এই চাটি নিয়মিত পান করা উচিত। কারণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গ্রিন টির কোনও বিকল্প নেই বললেই চলে। আর একথা তো সবারই জানা যে একবার রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটলে অ্যালার্জির মতো রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। সেই সঙ্গে নানাবিধ সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে।

৪. ক্যান্সারের মতো মারণ রোগ দূরে পালায়:
একাধিক গবেষণায় দেখা গেছে গ্রিন টি তে উপস্থিত ইজিসিজ নাম উপাদানটি ক্যান্সার সেলকে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই কারণেই তো বিশেষজ্ঞরা বলে থাকেন, ক্যান্সার রোগকে যদি দূরে রাখতে হয়, তাহলে গ্রিন টির সঙ্গে বন্ধুত্ব পাতাতেই হবে।

৫. স্মৃতিশক্তির উন্নতি ঘটে:
শুনে আবাক লাগলেও গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে স্মৃতিশক্তি বাড়াতে গ্রিন টি নানাভাবে সাহায্য করে থাকে। সেই সঙ্গে অ্যালার্টনেসও বাড়াতেও এই পানীয়টি বিশেষ ভূমিকা নেয়। সেই কারণেই তো সকাল-বিকাল এই চাটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।

৬. হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে:
প্রতিদিন গ্রিন খেলে হার্ট কিন্তু খুব ভালো থাকে। আসলে যেমনটা আগেও আলোচনা করা হয়েছে যে নিয়মিত গ্রিন টি খেয়ে থাকেন, তাদের উচ্চ রক্ত চাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৪৬-৬৫ শতাংশ কমে যায়। আর একথা তো সকলেরই জানা যে উচ্চ রক্তাচাপের মতো রোগ না থাকলে কমে হার্ঠ অ্যাটাকের আশঙ্কাও। আসলে গ্রিন টির মধ্য়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এই কাজটি করে থাকে। এবার থেকে তাই আপনিও সকাল-বিকাল খাওয়া শুরু করুন গ্রিন টি। দেখবেন কেমন অল্প দিনেই চাঙ্গা হয়ে উঠছেন।

৭. রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে:
একাধিক গবেষণায় একথা প্রমাণ হয়ে গেছে যে নিয়মিত ২-৩ কাপ করে গ্রিন টি খাওয়া শুরু করলে সারা শরীরে রক্তের প্রবাহ এত মাত্রায় বেড়ে যায় যে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আসতে সময় লাগে না। তাই আপনার পরিবারে যদি এই মারণ রোগের ইতিহাস থাকে, তাহলে রোজের ডায়েটে গ্রিনটিকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন!

৮. ডায়াবেটিসের মতো রোগের প্রকোপ কমে:
পরিসংখ্যানের দিকে নজর ফেরালে জানা যায় সারা বিশ্বের মধ্যে আমাদের দেশ ডায়াবেটিস ক্য়াপিটালে পরিণত হয়েছে। তাই তো এমন পরিস্থিতিতে যদি সুস্থভাবে বাঁচতে চান, তাহলে গ্রিনটির সাহায্য নিতে ভুলবেন না যেন! আসলে এই পানীয়টির অন্দরে থাকা একাধিক উপকারি উপাদান একদিকে যেমন মেটাবলিক ফাংশানের উন্নতি ঘটায়, তেমনি ইনসুলিনের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা একেবারে কমে যায়।

৯. আর্থ্রাইটিসের কষ্ট কমায়:
বেশ কিছু স্টাডি অনুসারে নিয়মিত গ্রিন টি খাওয়া শুরু করলে দেহের অন্দরে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে। ফলে জয়েন্টের ব্যথা কমতে সময় লাগে না। সেই সঙ্গে শরীরে অন্দরে জমে থাকা টক্সিক উপাদানেরা বেরিয়ে যাওয়ার কারণে এমন ধরনের হাড়ের রোগের প্রকোপ কমে নিমেষে।



Click it and Unblock the Notifications