পদ্মের মহিমা!

পদ্ম ফুলকে জলে মিশিয়ে একটি টনিক বানিয়ে ফেলুন। তারপর সেই টনিক, রাত দিন মুখে লাগালেই দেখবেন অল্প দিনে ত্বকের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে আসবে।

By Nayan

লক্ষ জন্ম পেরিয়ে তবে পেয়েছো তুমি মানব জনম। আর যখন একবার পেয়েই গেছেন, তখন তো কম করে ৫০ বছর শরীরটাকে বয়ে নিয়ে বেরাতেই হবে। তাই তো বলি, শরীর নামক মন্দিরটি যাতে অতদিন অক্ষত থাকে, তার জন্য এখনই একবার বাজারের চক্কর লাগিয়ে আসুন। মানে! হঠাৎ বাজার যাব কেন?

আরে মশাই রেগে গেলেন নাকি! শুনুন শুনুন...সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত যদি পদ্ম ফুল খেতে পারেন, তাহলে আয়ু চোখে পরার মতো বৃদ্ধি পায়। তবে তাই বলে কাঁচা অবস্থাতেই পদ্ম ফুল খাওয়া শুরু করে দেবেন না যেন! পদ্ম ফুলের শরীরের বিভিন্ন অংশ দিয়ে তরকারি বানিয়ে খেতে হবে। এমনটা করলেই দেখবেন ত্বকের সৌন্দর্য তো বাড়বেই, সেই সঙ্গে আরও যে উপকারগুলি পাবেন সেগুলির কথা জানলে চোখ কপালে উঠে যাবে!

পদ্ম ফুল শরীরের একাধিক কাজে লেগে থাকে। যেমন...

১. ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করে:

১. ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করে:

পদ্ম ফুলকে জলে মিশিয়ে একটি টনিক বানিয়ে ফেলুন। তারপর সেই টনিক, রাত দিন মুখে লাগালেই দেখবেন অল্প দিনে ত্বকের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে আসবে, সেই সঙ্গে ঔজ্জ্বল্যও বৃদ্ধি পাবে।

২. হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটবে:

২. হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটবে:

পদ্ম ফুলে উপস্থিত একাধিক কার্যকরী উপাদান হার্টের রোগকে দূরে রাখার পাশাপাশি কগনিটিভ হার্ট ফেলিওরের আশঙ্কাও কমায়। এখানেই শেষ নয়, একাধিক গবেষণায় দেখা গেছে অ্যারিদমিয়ার মতো রোগের চিকিৎসাতেও দারুন কাজে আসে এই ফুলটি।

৩. স্ট্রেস দূর হয়:

৩. স্ট্রেস দূর হয়:

প্রতিদিন ঘুমনোর আগে পদ্ম ফুলের রস দিয়ে তৈরি তেল কপালে লাগালে স্ট্রেস এবং ডিপ্রেশনের প্রকোপ তো কমেই, সেই সঙ্গে মাথা যন্ত্রণার মতো সমস্যাও কমতে শুরু করে। প্রসঙ্গত, বেশ কিছু গবেষণায় দেখা গেছে পদ্ম ফুল দিয়ে তৈরি তেল নিয়মিত ব্যবহার করলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে, সেই সঙ্গে ব্রেন পাওয়ারও বৃদ্ধি পায়।

৪. ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়:

৪. ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়:

ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সি ও পি ডি-এর মতো রোগর প্রকোপ কমাতে এই প্রকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, অ্যাস্থেমা রোগের প্রকোপ কমাতেও সাহায্য করে।

৫. ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনের চিকিৎসায় কাজে লাগে:

৫. ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনের চিকিৎসায় কাজে লাগে:

পদ্ম ফুল দিয়ে বানানো তরলে উপস্থিত বেশি কিছু উপাদান এই রোগের পিছনে দায়ি ব্যাকটেরিয়াদের মেরে ফেলে। ফলে রোগের প্রকোপ কমতে শুরু করে।

৬. হজম ক্ষমতার উন্নতি ঘটায়:

৬. হজম ক্ষমতার উন্নতি ঘটায়:

পদ্ম ফুল দিয়ে বানানো যে কোনও পদ খেলে হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বেড়ে যায়। ফলে স্বাভাবিকভাবেই হজম ক্ষমতার উন্নতি ঘটে। তাই তো যারা প্রায়শই গ্যাস-অম্বলে ভুগে থাকেন, তারা এই ঘরোয়া পদ্ধতিটির সাহায্য নিতেই পারেন।

Story first published: Saturday, August 5, 2017, 13:51 [IST]
X
Desktop Bottom Promotion