Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অশ্বগন্ধার এই গুণগুলির কথা জানতেন?
অশ্বগন্ধা প্রাকৃতিক গুণে সমৃদ্ধ এক আশীর্বাদের মতো। বহু প্রাচীনকাল থেকে অশ্বগন্ধার ডাল, শেকড়, পাতা এবং ফল আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে।
অশ্বগন্ধা প্রাকৃতিক গুণে সমৃদ্ধ এক আশীর্বাদের মতো। বহু প্রাচীনকাল থেকে অশ্বগন্ধার ডাল, শেকড়, পাতা এবং ফল আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। এটি এনার্জি বৃদ্ধি সহ নানা রোগ সারাতে দারুণ কাজ দেয়। সংস্কৃততে অশ্বগন্ধা মানে ঘোড়ার মতো গন্ধ। এর কারণ অশ্বগন্ধা ব্যবহার করলে ঘোড়ার মতো তেজী এবং বলবান হওয়া যায়। বহু রোগ জাদুর মতো সারিয়ে তুলতে পারে এই প্রাকৃতিক উপাদানটি। স্নায়ুর রোগ থেকে থাইরয়েড, এমনকি ত্বকের যত্নেও অশ্বগন্ধা দারুণ কাজ করে।
অশ্বগন্ধার কিছু উপকারি দিক...

১. ক্লান্তি দূর করে:
অশ্বগন্ধা ক্লান্তি দূর করতে সাহায্য করে। আমাদের শরীর যখন খুব ক্লান্ত হয়ে পরে, তখন রোগ প্রতিরোধ সহ নানা গুরুত্বপূর্ণ কাজ করতে বাধাপ্রাপ্ত হয়। এই সময় অশ্বগন্ধা এন্ডোক্রাইন হরমোনের নিঃসরণে ভারসাম্য বজায় রাখতে পারে এবং আমাদের স্নায়ুকে শক্তিশালী করে তুলতে পারে। এরফলে ক্লান্তি খুব সহজে দূর হয়। এছাড়াও অশ্বগন্ধা আমাদের শরীরের ভিতর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতেও সাহায্য করে। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে অশ্বগন্ধা দুশ্চিন্তা, স্নায়ুরোগ সহ নানারকম রোগের প্রতিকার করার কাজে ব্যবহৃত হত।

২.ঘুম আসতে সাহায্য করে:
যেহেতু অশ্বগন্ধা ক্লান্তি দূর করে স্নায়ুকে আরাম প্রদান করতে পারে, তাই ঘুম আসে খুব তাড়াতাড়ি। এছাড়াও, খুব তাড়াতাড়ি চিন্তামুক্ত করে নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করে। বিভিন্ন সমীক্ষা থেকে জানা যায় যে, অশ্বগন্ধা ব্যবহার করলে মনোযোগ বৃদ্ধি পায় এবং মানসিক অবস্থার উন্নতি ঘটে।

৩.ডায়াবেটিস রোধ করে:
ডায়াবেটিসের সমস্যা এখন খুবই সাধারণ ব্যাপার। যদিও এই সমস্যাকে কাবু করতে অশ্বগন্ধার জুড়ি মেলা ভার। প্রাচীনকালে অশ্বগন্ধার সঙ্গে অন্যান্য উপাদান মিশিয়ে রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখা হতো। ২০০৯ সালে একটি গবেষণায় দেখা গেছে যে, অশ্বগন্ধার সঙ্গে শিলাজিত মিশিয়ে খেলে রক্তে শর্করার মাত্রা সঠিক থাকে এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সুস্থ জীবন দান করতে পারে।

৪.বাতের সমস্যা দূর করে:
অশ্বগন্ধা বাতের সমস্যা প্রাকৃতিকভাবে সারাতে পারে। বাতের সমস্যায় এমন বহু ওষুধ আছে, যার মধ্যে প্রচুর পরিমাণে পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এদিকে অশ্বগন্ধা কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই বাতের সমস্যা সমাধান করতে পারে। এছাড়াও, হাঁটু এবং কনুই ফুলে যাওয়া ও ব্যাথা দূর করতে অশ্বগন্ধার জুড়ি মেলা ভার।

৫.মাংপেশিতে ব্যাথা:
যারা খুব দুর্বল অথবা বয়স বেড়ে যাওয়ায় শরীরে জোর পান না, তাদের মাংসপেশিতে জোর আনতে অশ্বগন্ধা ব্যবহার করা হয়। এটি বাজারজাত ক্ষতিকারক স্টেরয়েডের থেকে অনেক ভাল এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন।

৬.ত্বকের যত্নে দারুণ উপকারি:
অশ্বগন্ধা ত্বককে চিরনতুন এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে। অশ্বগন্ধা এস্ট্রোজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। যা কোলাজেন তৈরি করে ত্বককে উজ্জ্বল রাখে। এছাড়াও অশ্বগন্ধার শেকড় প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে।

৭.স্নায়ুরোগ সারাতে পারে:
অশ্বগন্ধা আয়ুর্বেদিক ওষুধ হিসাবে খুব ভাল স্নায়ুর সমস্যা দূর করতে সাহায্য করে। এটি স্মৃতিশক্তি ধরে রাখতেও সাহায্য করে। আসলে অশ্বগন্ধার মধ্যে উপস্থিত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৮.থাইরয়েডের সমস্যা দূর করে:
থাইরয়েডের সমস্যা দূর করতে এখনও আয়ুর্বেদিক চিকিৎসকেরা অশ্বগন্ধার সাহায্য নেন।



Click it and Unblock the Notifications