Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দূষণের কারণে আপনার হার্টের কোনও ক্ষতি হয়নি তো?
নিশ্চয় ভাবছেন হঠাৎ করে কেন এমন প্রশ্ন কেন করছি, তাই তো? আসলে কী জানেন মশাই বোল্ডস্কাইয়ের সঙ্গে আপনাদের সম্পর্ক হওয়ার পর থেকে আপনাদের নিয়ে খুব চিন্তা হয়, তাই এমনটা জানতে চাইছি।
নিশ্চয় ভাবছেন হঠাৎ করে কেন এমন প্রশ্ন কেন করছি, তাই তো? আসলে কী জানেন মশাই বোল্ডস্কাইয়ের সঙ্গে আপনাদের সম্পর্ক হওয়ার পর থেকে আপনাদের নিয়ে খুব চিন্তা হয়, তাই এমনটা জানতে চাইছি। আসলে কয়েকদিন আগেই একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে যত বায়ু দূষণ বাড়ছে, তত হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে।
সেই গবেষণাটিতে দেখা গেছে দূষণের কারণে আর্টারি এবং ভেইনের ভিতরের যে লাইনিং রয়েছে, তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে বৃদ্ধি পাচ্ছে হঠাৎ করে হার্ট অ্যাটাকের আশঙ্কা। সেই কারণেই তো সময় থাকতে থাকতে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কারণ সরকারি রিপোর্ট বলছে আমেদের দেশের চারটি মেট্রোপলিটন শহরের মধ্যে বায়ু দূষণের দিক থেকে কলকাতা কোনও কোনও সময় পিছনে ফেলে দিচ্ছে দিল্লিকেও। তাই তো কলকাতাবাসীদের সাবধান হওয়ার প্রয়োজন বেড়েছে। কিন্তু প্রশ্ন হল বায়ু দূষণের হাত থেকে হার্টকে বাঁচাবেন কিভাবে?
এক্ষেত্রে কতগুলি খাবার বেশি মাত্রায় খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে এই খাবারগুলি নিয়মিত খেলে বিষ বাস্প আর কোনও ক্ষতি করতে পারবে না হার্টের। আসলে এই খাবারগুলির শরীরে এমন কিছু শক্তি রয়েছে যা এমন প্রতিকূল পরিস্থিতিতেও হার্টকে ভাল রাখতে সক্ষম। তাই তো বলি যদি হঠাৎ করে হার্ট অ্যাটাকের কারণে মারা যেতে না চান, তাহলে আর সময় নষ্ট না করে এখনই বাকি লেখাটা পড়ে ফেলুন।

১. ওটস:
বেশ কিছু গবেষণায় দেখা গেছে ওটসে উপস্থিত ফাইবার শরীরে প্রবেশ করার পর ধীরে ধীরে খারাপ কোলেস্টেরল লেভেল কমতে শুরু করে। সেই সঙ্গে হার্টের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। ফলে স্বাভাবিকভাবেই হৃদপিন্ডের কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা কমে। কি বন্ধু, হার্টের কথা ভেবে এবার থেকে ব্রেকফাস্টে ওটস খাবেন তো?

২. বাদাম:
পেট ভরানোর পাশাপাশি হার্টের খেয়াল রাখতেও বাদামের কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে বাদামে উপস্থিত আনস্য়াচুরেটেড ফ্যাটি অ্যাসিড এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই উপাদানটি শরীরে প্রবেশ করার পর আর্টারির ইনফ্লেমশন কমায়। ফলে স্বাভাবিকভাবেই হার্টের শক্তি বৃদ্ধি পায়। আর একবার হার্ট ঠিক মতো কাজ শুরু করে দিলে শুধু বায়ু দূষণ নয়, কোনও কোনও কিছুই হার্টের ক্ষতি করার সুযোগ পায় না।

৩. কড়াই শুঁটি:
এতে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন এবং ফাইবার। এই সবকটি উপাদান বায়ু দূষণের হাত থেকে হার্টকে বাঁচাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, কড়াই শুঁটিতে উপস্থতি ফলেট শরীরে প্লেটলেটের মাত্রা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

৪. জাম:
ফাইবার, ভিটামিন সি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফলটি শরীর সুস্থ রাখতে নিজের খেল তো দেখায়ই, সেই সঙ্গে হার্টের কর্মক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা নেয়। তাই তো বর্তমান পরিস্থিতিতে হার্টকে সুস্থ রাখতে চিকিৎসকেরা প্রতিদিন একবাটি করে জাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। প্রসঙ্গত, জামে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট নামক কিছু উপাদানও হার্টকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা নেয় বলে ধারণা বিশেষজ্ঞদের। তাই সবদিক থেকে দেখতে গেলে পরিবেশ উপস্থিত বিষের হাত থেকে হার্টকে বাঁচাতে বাস্তবিকই জামের কোনও বিকল্প হয় না বললেই চলে।

৫. শণ বীজ:
এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার এবং ফাইটোঅ্যাস্ট্রোজেন। এই সবকটি উপাদান হার্টের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে এক গ্লাস জলে পরিমাণ মতো ফ্লেক্স সিড কিছু সময় ভিজিয়ে রেখে খেতে হবে। এমনটা যদি প্রতিদিন করতে পারেন, তাহলে হার্টকে নিয়ে আর কোনও চিন্তাই থাকবে না দেখবেন।



Click it and Unblock the Notifications