Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আলু কি সত্যিই শরীর বান্ধব? উত্তরটা যদিও...
বেশ কিছু সমীক্ষার পর দেখা গেছে অনেকই মনে করেন অলু খেলে ওজন বাড়ে, সেই সঙ্গে লেজুড় হয় আরও কিছু রোগও। কিন্তু মজার বিষয় কী জানেন আদতে কিন্তু এমন কিছুই ঘটে না।
বেশ কিছু সমীক্ষার পর দেখা গেছে অনেকই মনে করেন অলু খেলে ওজন বাড়ে, সেই সঙ্গে লেজুড় হয় আরও কিছু রোগও। কিন্তু মজার বিষয় কী জানেন আদতে কিন্তু এমন কিছুই ঘটে না। বরং শরীরের একাধিক উপকারে লাগে এই প্রকৃতিক উপাদানটি। তবে একটা বিষয় জেনে রাখা ভাল যে আলু যদি ভেজে খাওয়া হয়, তাহলে কিন্তু বিপদ! কারণ শুধু আলু খেলে শরীরে কম-বেশি প্রায় ১১০ ক্যালরি প্রবেশ করে। এই পরিমাণ ক্যালরি ঝরাতে বেশি সময় লাগে না। কিন্তু কেউ যদি ভাজা আলু অনিয়ন্ত্রিত হারে খাওয়া শুরু করেন অথবা আলুর সঙ্গে প্রচুর পরিমাণে মাখন মেখে খান, তাহলে কিন্তু একেবারে অন্য ঘটনা ঘটে। সেক্ষেত্রে ওজন বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা চোখে পরার মতো বৃদ্ধি পায়। ফলে আয়ু কমে চোখে পরার মতো।
বেশ কিছু গবেষণায় দেখা গেছে আলুতে উপস্থিত একাধিক পুষ্টিকর উপাদান, ভিটামিন এবং খনিজ নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে। সেই সঙ্গে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতেও বিশেষ ভূমিকা নেয়। প্রসঙ্গত, আরেকটি বিষয় জেনে রাখা জরুরি যে আলু সেদ্ধ খাওয়ার সঙ্গে আলুর মতো চেহারা হওয়ার কোনও সম্পর্ক নেই। তাই দয়া করে ডায়েটিং-এর নামে আলু খাওয়া থেকে বিরত থাকবেন না। এমনটা করলে কিন্তু আদতে আপনার শরীরেরই ক্ষতি হবে।
তাহলে এখন প্রশ্ন হল নিয়মিত সকাল-বিকাল আলু খেলে কী কী উপকার মেলে?

১. দেহের অন্দরে প্রদাহ কমায়:
এই সবজিটিতে উপস্থিত ভিটামিন সি দেহের অন্দরে প্রবেশ করা মাত্র প্রদাহের মাত্রা কমাতে শুরু করে। ফলে দেহের কোনও গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা যায় কমে। সেই সঙ্গে আর্থ্রাইটিস এবং গাউটের মতো রোগের প্রকোপ কমতেও সময় লাগে না।

২. পটাশিয়ামের ঘাটতি দূর হয়:
একাধিক গবেষণায় দেখা গেছে আলুতে রয়েছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, যা ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে এই শরীরের আরও উপকারে লাগে। আর একথা জেনে রাখা ভাল যে কলাতে যে পরিমাণ পটাশিয়াম রয়েছে, তার থেকে অনেক বেশি পরিমাণ রয়েছে অলুতে। তাই এই সবজিটি নিয়মিত খাওয়া শুরু করলে ব্লাড প্রেসারের মতো রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা একেবারে কমে যায়। তাই এই সবজিটি একেবারেই স্বাস্থ্যকর নয়, এই বলে আলুকে কোনও ভাবেই কাঠগড়ার দাঁড় করানো উচিত নয়। বরং বেশি করে ডায়েটে অন্তর্ভুক্ত করা উচিত।

৩. ক্যান্সারের মতো রোগ দূরে থাকে:
আলুতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, যা শরীরের অন্দরে ক্যান্সার সেলকে জন্ম নিতে দেয় না। ফলে স্বাভাবিকভাবেই এই মারণ রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। প্রসঙ্গত, গত কয়েক বছরে আমাদের দেশে যে হারে ক্যান্সার রোগের প্রতোপ বৃদ্ধি পয়েছে, তাতে আরও বেশি মাত্রায় সেদ্ধ আলু খাওয়ার প্রয়োজন বেড়েছে, তাতে কোনও সন্দেহ নেই।

৪. ফাইবারের চাহিদা মেটায়:
মাঝারি মাপের একটা আলুতে প্রায় ২ গ্রামের কাছকাছি ফাইবার থাকে, যা সারা দিনের মোট ফাইবারের চাহিদার প্রায় ৮ শতাংশ পূরণ করতে সক্ষম। প্রসঙ্গত, ডায়াটারি ফাইবার একাধিক রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো শরীরে যাতে কোনও সময় ফাইবারের ঘাটতি দেখা না দেয়, সেদিকে খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন। আর এক্ষেত্রে আলুর কোনও বিকল্প আছে বলে তো মনে হয় না।

৫. ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়:
আলুতে উপস্থিত ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং জিঙ্ক শরীরের অন্দরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে যে কোনও ধরনের ত্বকের রোগের প্রকোপ কমতে সময় লাগে না। সেই সঙ্গে সৌন্দর্যও বৃদ্ধি পায়। প্রসঙ্গত, ত্বকের পরিচর্যায় আরেকভাবেও আলুকে কাজে লাগানো যেতে পারে। এক্ষেত্রে পরিমাণ মতো আলু নিয়ে তার পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই পেস্টের সঙ্গে অল্প পরিমাণ মধু মিশিয়ে মুখে লাগাতে হবে। এইভাবে প্রতিদিন ত্বকের পরিচর্যা করলে দেখবেন দারুন ফল মিলতে শুরু করেছে।

৬. ভিটামিন সি-এর যোগান ঠিক রাখে:
শরীরকে সুস্থ রাখতে এই বিশেষ ভিটামিনটির কোনও বিকল্প আছে বলে তো মনে হয় না। আর নিয়মিত আলু খেলে শরীরে এই বিশেষ উপাদানটির ঘাটতি দূর হতে সময় লাগে না। ফলে স্বাভাবিকভাবেই একাধিক রোগ দূরে থাকতে বাধ্য হয়। সেই সঙ্গে কোলেস্টেরলের মাত্রাও কমতে শুরু করে। ফলে হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা হ্রাস পায়। শুধু তাই নয়, কোনও ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে। সেই কারণেই তো আলুকে পুষ্টিকর খাবারের তালিকায় বেশ উপরের দিকে জায়গা দিয়ে থাকেন চিকিৎসকেরা।



Click it and Unblock the Notifications