Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মুখের দুর্গন্ধের কারণে কি সম্মান যাচ্ছে?
লোকসমাজে মুখের গন্ধ আপনার সম্মানে যে ছেদ ফেলতে পারে তা কী আর বলে দিতে হবে! তাই আপনিও যদি এমন সমস্যার শিকার হন, তাহলে সাবধান! এখন প্রশ্ন কীভাবে দূরে পালাবেন এর থেকে?
লোকসমাজে মুখের গন্ধ আপনার সম্মানে যে ছেদ ফেলতে পারে তা কী আর বলে দিতে হবে! তাই আপনিও যদি এমন সমস্যার শিকার হন, তাহলে সাবধান! এখন প্রশ্ন কীভাবে দূরে পালাবেন এর থেকে? আরে সেই উত্তর দিতেই তো এই প্রবন্ধটি লেখা। নানা কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। যেমন- ঠিক করে দাঁত না মাঝলে বা মুখে কোন রোগ দেখা দিলে এমন সমস্যা দেখা দেয়। প্রসঙ্গত, দাঁতের মধ্য়ে ব্য়াকটেরিয়া বাসা বাঁদলেই গন্ধ বেরতে শুরু করে। আর এমনটা হয় তখনই, যখন মুখগহ্বরে অক্সিজেনের অভাব ঘটে।
মুখ থেকে গন্ধ বেরলে আত্মবিশ্বাস কমে যাওয়াটা স্বাভাবিক। আসলে নিজের গন্ধ তো নিজে পাওয়া যায় না, লোকের নাকে লাগে। ফলে সম্মানহানী হওয়ার আশঙ্কাটা যায় বেড়ে। তবে চিন্তা নেই! উপায় আছে। কিছু ঘরোয়া পদ্ধতির সাহায্য় নিলেই দেখবেন দুর্গন্ধ, সুগন্দে পরিণত হয়েছে। তাহলে অপেক্ষা কিসের। এখুনই জেনে নিন না সেই সব কার্য়করি ঘরোয়া উপায়গুলি সম্পর্কে।

১. বেকিং সোডা:
শরীরের অন্দরে অ্যাসিড লেভেল ঠিক রাখার মধ্যে দিয়ে মুখের দুর্গন্ধ দূর করতে বেকিং সোডার কোনও বিকল্প হয় না বললেই চলে। তাই এই ধরনের সমস্যায় যদি ভুগে থাকেন, তাহলে প্রতিদিন এক গ্লাস জলে অল্প পরিমাণে বেকিং সোডা মিশিয়ে সেই জল দিয়ে মুখ কুলকুচি করুন। দেখবেন দারুন ফল পাবেন। এক্ষেত্রে বেকিং সোডা দিয়ে ব্রাশ করলেও কিন্তু এই ধরনের সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়।

২. লেবুর রস:
মুখের গন্ধের কারণে যদি জীবন দুর্বিসহ হয়ে ওঠে, তাহলে নিয়মিত লেবুর রস পান ভুলবেন না যেন। কারণ বেশ কিছু গবেষণায় দেখা গেছে লেবুর অন্দরে থাকা অ্যাসিডিক কনটেন্ট, মুখ গহ্বরে বাসা বেঁধে থাকা জীবাণুদের মেরে ফেলে। ফলে খারাপ গন্ধের প্রকোপ কমতে একেবারেই সময় লাগে না। এক্ষেত্রে এক কাপ জলে ১-২ চামচ লেবুর রসে ফেলে পান করতে পারেন অথবা সেই জলটা দিয়ে ভাল করে কুলকুচি করে ফেলেও দিতে পারেন। যাই করুন না কেন সমানই উপকার পাবেন।

৩. মিন্ট পাতা:
একে প্রাকৃতিক মাউথ ফ্রেশনার বলা যেতে পারে। তাই মুখে গন্ধ হলে ২-৩ টে মিন্ট পাতা নিয়ে চিবিয়ে ফেলুন। তাহলেই কেল্লাফতে!

৪. লবঙ্গ:
এতে রয়েছে অ্যান্টি-ব্য়াকটেরিয়াল প্রপাটিজ, যা মুখে গন্ধ তৈরি করা ব্য়কটেরিয়াদের মেরে ফেলে। ১-২ টো লবঙ্গ নিয়ে চুসতে থাকুন। অল্প সময়ের মধ্য়েই দেখবেন গন্ধ একেবারে চলে গেছে।

৫. পার্সলে পাতা:
এতে রয়েছে ক্লরোপিল নামে একটি উপাদান যা মুখের বাজে গন্ধ দূর করতে সাহায্য় করে। কয়েকটি পার্সলে পাতা নিয়ে চিবিয়ে ফেলুন। ফল পাবেন হাতেনাতে।

৬. দারচিনি:
মুখের ভিতরে তৈরি হওয়া জীবানুদের মেরে ফলতে দারচিনির কোনও বিকল্প নেই। তাই মুখ থেকে গন্ধ বেরলেই এক চামচ দারচিনির পাউডারের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে গরম করে নিন। তারপর সেই জল ছেঁকে নিয়ে মুখ ধোন। দেখবেন গন্ধ চলে যাবে।

৭. মৌরি:
এতে রয়েছে অ্যান্টিব্য়কটেরিয়াল প্রপাটিজ, যা মুখ গহ্বরে তৈরি হওয়া ব্য়াকটেরিয়াগুলিকে মেরে ফেলে। ফলে দুর্গন্ধে বদলে যায় সুগন্ধে। যখনই মনে হবে মুখ থেকে গন্ধ বেরচ্ছে, এক মুঠো মৌরি নিয়ে চিবিয়ে নেবেন। এমনটা করলে লালার উৎপাদন বেরে যাবে, ফলে বাজে গন্ধ বেরনো বন্ধ হয়ে যাবে।

৮. অ্যাপেল সিডার ভিনিগার:
এই প্রকৃতিক উপাদানটির অন্দরে উপস্থিত একাধিক উপাকারি উপাদান মুখের দুর্গন্ধ দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সাই সঙ্গে দাঁতের স্বাস্থ্যের উন্নতিতেও নানাভাবে সাহায্য করে থাকে। এক্ষেত্রে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের আগে অল্প পরিমাণে অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে এক গ্লাস জলে মিশিয়ে পান করতে হবে। এমনটা করলে একদিকে যেমন ওরাল হেলথের উন্নতি ঘটবে, তেমনি নানাবিধ পেটের রোগ মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কাও হ্রাস পাবে। আর যদি এই মিশ্রনটি পান করতে মন না চায়, তাহলে তা দিয়ে গার্গেলও করতে পারেন।

৯. এলাচ:
২-৩ টে এলাচ নিয়ে মুখে ফেলে দিন। অল্প সময়ের মধ্য়েই দেখবেন গন্ধ একেবারে দূরে পালাবে।

১০. মেথি বীজ:
এক চামচ মেথি বীজ নিয়ে পরিমাণ মতো জলের সঙ্গে মিশিয়ে সেই জলটাকে ফোটান। তারপর বীজগুলিকে ছেঁকে নিয়ে সেই জল চায়ের মতো পান করুন। কয়েকদিন এমনটা করলে দেখবেন মুখের গন্ধ কমে গেছে।



Click it and Unblock the Notifications