Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চটজলদি ওজন কমাতে চান নাকি? তাহলে নিয়মিত করুন এই আসনগুলি দেখবেন উপকার পাবেন হাতে-নাতে!
এই প্রবন্ধে আলোচিত আসনগুলি যদি নিয়মিত করতে পারেন, তাহলে কিন্তু একটা পয়সা খরচা না করেও ওজন কমবে চোখে পরার মতো। সেই সঙ্গে দেহের ক্ষমতাও বৃদ্ধি পাবে।
সরকারি এবং বেসরকারি রিপোর্টের দিকে নজর ফেরালে জানতে পারবেন প্রতি বছর সারা বিশ্বের মোট জনসংখ্য়ার একটা বড় অংশের মৃত্যু ঘটছে অতিরিক্ত ওজনের কারণে। পিছিয়ে নেই আমাদের দেশও। তাই তো চিকিৎসক মহল ওজন বৃদ্ধির সমস্যাকে কীভাবে মোকাবিলা করা যায়, তাই নিয়ে গবেষণা শুরু করেছেন। আর কেন করবে নাই বা বলুন! ওজন বৃদ্ধির কারণে একটা নয়, দুটে নয়, একাধিক মারণ রোগ শরীরে এসে বাসা বাঁধে। যার মধ্যে অন্যতম হল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং হার্টের রোগ। এবার বুঝতে পেরেছেন তো ওজনকে নিয়ন্ত্রণে রাখাটা কতটা প্রয়োজন।
এখন প্রশ্ন হল চটজলদি মেদ ঝরাবেন কীভাবে? এক্ষেত্রে জিমে গিয়ে নাম লেখাতেই পারেন। তাতে যে উপকার মিলবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই! তবে এই প্রবন্ধে আলোচিত আসনগুলি যদি নিয়মিত করতে পারেন, তাহলে কিন্তু একটা পয়সা খরচা না করেও ওজন কমবে চোখে পরার মতো। সেই সঙ্গে দেহের ক্ষমতাও বৃদ্ধি পাবে। তাই তো বন্ধু, চটজলদি যদি ওজন কমিয়ে ফেলতে চান, তাহলে কিন্তু এই প্রবন্ধটি পড়তে ভুলবেন না যেন!
প্রসঙ্গত, এক্ষেত্রে যে যে আসনগুলি নিয়মিত করার প্রয়োজন রয়েছে, সেগুলি হল...

১. ত্রিকোণাসন:
এই আসনটি নিয়মিত করলে পেটের চর্বি ঝরে যেতে সময় লাগে না। সেই সঙ্গে সিক্স প্যাক অ্যাবস পাওয়ার স্বপ্নও পূরণ হয়। এই আসনটি করার সময় সোজা হয়ে দাঁড়িয়ে পা দুটো ফাঁক করে নিতে হবে। তারপর হাত দুটো উপরে তুলে ডান হাতটি ডান পায়ের পাতা পর্যন্ত নিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় পা যেন একেবারে সোজা থাকে। এইভাবে আসনটি যদি দু সেট করা যায়, তাহলে কিন্তু দারুন উপকার মেলে।

২. ওয়ারিয়ার পোজ:
ওজন কমানোর পাশাপাশি পেশির কর্মক্ষমতা বাড়াতে এই আসনটির কোনও বিকল্প হয় না বললেই চলে। এক্ষেত্রে সোজা হয়ে দাঁড়িয়ে প্রথমে ডান পাটা আগে এগিয়ে ভাঁজ করে নিতে হবে। কিন্তু পেছনের পা থাকবে একেবারে সোজা। এইভাবে দাঁড়ালে দেখবেন ডান পায়ের থাইয়ের উপর চাপ পরছে। এমনভাবে কয়েক সেকেন্ড থাকার পর বাঁ পাটা আগে করে আরও কয়েক সেকেন্ড আসনটি করতে হবে। প্রসঙ্গত, ব্যায়ামটি যখন করবেন তখন শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবং হাত দুটি শরীরের দুদিকে সোজা করে তুলে অনেকটা পাখির ডানার মতো করে রাখতে হবে। এক্ষেত্রে জেনে রাখা ভাল যে নিয়মিত যদি এই আসনটি করতে পারেন, তাহলে কিন্তু দারুন উপকার পাবেন।

৩. ভরদ্বাজসন:
ঋষি ভরদ্বাজের নাম অনুসারে এই আসনটির নাম করণ করা হয়েছে। এটি বেশ সহজ একটি আসন। প্রতিদিন সকালে খালি পেটে ৩০-৬০ সেকেন্ড এই আসনটি করলে দারুন ফল পাওযা যায়। এমনটা করলে ওজন তো কমেই, সেই সঙ্গে এই আসনটি করার সময় শিরদাঁড়ার উপর চাপ পরে, ফলে স্পাইন এবং কাঁধের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে কোমর সংলগ্ন অংশের যন্ত্রণা এবং সায়াটিকার প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, এই আসনটি নিয়মিত করলে শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিন বেরিয়ে যায়। ফলে ত্বক এবং শরীর রোগ মুক্ত এবং সুন্দর হয়ে ওঠে।

৪. অঞ্জনাসনা:
রাম ভক্ত হনুমানের নামানুসারে এই আসনটির নামকরণ করা হয়েছে। কেন এমনটা করা হয়েছে জানেন? কারণ পুরানে হনুমানের যে ছবিটি পাওয়া যায়, তাতে তিনি এই পোজেই দাঁড়িয়ে রইছেন। যোগগুরুরা মনে করেন প্রতিদিন সকালে খালি পেটে ১৫-৩০ মিনিট এই আসনটি করলে নানা উপকার পাওয়া যায়। যেমন- হাঁটুর কর্মক্ষমতা বৃদ্ধি পায়, সায়াটিকার প্রকোপ কমে, শরীরের অন্দরের ক্ষমতা বৃদ্ধি পায়, হজম ক্ষমতার উন্নতি ঘটে এবং সার্বিকবাবে শরীরের গঠন খুব সুন্দর হয়ে যায়। সেই সঙ্গে ওজন তো কমেই!

৫. রাজাকাপোৎসান:
উপরের ছবিতে যেমন দেখানো হয়েছে ঠিক সেইভাবে করতে হয় এই আসনটি। এই আসনটি করার সময় শরীরের অবয়ব অনেকটা পায়রার মতো হয়ে যায়। যে কারণ এই আসনটিকে অনেকে কিং পিজন পোস নামেও ডেকে থাকেন। প্রতিদিন সকালে অথবা বিকেলে খালি পেটে এই আসনটি ৩০-৬০ সেকেন্ড করতে হবে। এই আসনটি যদি নিয়মিত করতে পারেন তাহলে কোমরের নিচের অংশের কর্মক্ষমতা মারাত্মক হারে বৃদ্ধি পায়। সেই সঙ্গে শরীর মজবুত হয়, পিঠের যে কোনও ধরনের সমস্যা কমে যেতে থাকে এবং ঘারের গঠন আরও সুন্দর হয়। এত কিছুর সঙ্গে সঙ্গে ওজন তো কমেই।

৬. চতুরাঙ্গ দন্ডাসন:
প্রথমে উবু হয়ে শুয়ে পরতে হবে। তারপর কনুইয়ের উপর ভর করে শরীটাকে উপরে তুলতে হবে। ঠিক যেমনটা উপরের ছবিতে দেখানো হয়েছে। প্রতিদিন খালি পেটে ৩০-৬০ সেকেন্ড এই আসনটি করলে বাইসেপ, ট্রাইসেপ এবং কবজির জোর বাড়বে। শুধু তাই নয়, শরীরের সহ্য করার ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পেশির গঠনেও এই আসনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

৭.স্কোয়াট:
ছোট বেলায় উঠ-বস করেছেন। এই আসনটা একদম সেরকম। শুধু পা দুটি ফাঁক করে সোজা বসে না পরে, কোমরের নিচের অংশটা একটু পিছনের দিকে ঠেলে বসতে হবে। শিরদাঁড়া থাকবে একেবারে সোজা। প্রতিদিন সকালে খালি পেটে এই আসনটি করলে পিঠের সব রোগ কমতে শুরু করবে, সেই সঙ্গে ঘার এবং গোড়ালির কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে। এখানেই শেষ নয়, স্কোয়াট হল এমন একটা আসন যা হজম ক্ষমতার উন্নতি ঘটায়। ফলে শরীরে অতিরিক্ত মেদ জমার সুযোগই পায় না।



Click it and Unblock the Notifications