Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আয়ু বাড়াতে পুরুষদের থেকে মহিলাদের কম ব্যায়াম করা প্রয়োজন, কিন্তু কেন? কী বলছে সমীক্ষা
বর্তমান সময়ে সকাল হলেই ওয়ার্কআউট করতে বেরোন পুরুষ থেকে মহিলা সকলেই। আবার জিমেও যেতে দেখা যায় অনেককেই। স্লিম ফিগার ধরে রাখতে সকল মহিলারা একটু বেশিই ভালোবাসেন, তবে, আদতে এটা কি তাঁদের শরীরের জন্য ভালো? পুরুষদের থেকে মহিলাদের পরিমাণে ব্যায়াম কম করতে হবে, কিন্তু কেন, জানেন?
সম্প্রতি, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, পুরুষেরা প্রতি সপ্তাহে ৩০০ মিনিট অ্যারোবিক ব্যায়াম করতে পারেন তবে মহিলারা কিন্তু তা পারেন না। তাঁরা ১৪০ মিনিট অ্যারোবিক ব্যায়াম করতে পারেন। না হলে তাঁদের মৃত্যুর ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে।

গবেষণারত একজন চিকিৎসক ডাঃ মার্থা গুলাটি জানান, পুরুষদের তুলনায় মহিলাদের পেশির ভর একটু কম থাকে। তাঁর মতে, কম পেশির ভরের কারণে মহিলারা কঠিন ব্যায়াম করতে সব সময় সক্ষম হন না। তবে প্রথম থেকেই তাঁরা যদি বেশি ওয়েট নিয়ে ব্যায়াম করেন তাহলে তাঁদের নানান অসুবিধার মুখে পড়তে হতে পারে। আসতে আসতে অল্প অল্প ওয়েট নিয়ে ব্যায়াম শুরু করলে তাঁরা শারীরিক ভাবে অনেকটাই সুস্থ থাকেন। যার ফলে মহিলাদের তাঁদের ফুসফুস, পালস, কার্ডিওপালমোনারি (CPR) ফাংশন ভালো ভাবে কাজ করে।
ন্যাশনাল হেলথ ১৯৯৭ সাল থেকে ২০১৭ সাল অর্থাৎ ২০ বছর একটি সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষা চালানো হয়েছিল ৪ লাখের বেশি প্রাপ্ত বয়স্কদের নিয়ে। সেখান থেকে উঠে এসেছে পুরুষদের থেকে মহিলাদের অল্প পরিমাণে ব্যায়াম করা প্রয়োজন। যদিও তিনি বলেন, এই গবেষণার আরও প্রয়োজন। যদিও অনেক বিশেষজ্ঞ গুলাটির সঙ্গে একমত নন। এই নিয়ে বিভিন্ন ফিটনেস বিশেষজ্ঞদের নানান জনের নানান মত রয়েছে।
ফিটনেস কোচ জিতেন্দ্র আদবানী, দিল্লির ফিট ইন্ডিয়া অ্যাম্বাসেডর জানান, তাঁরা এই গবেষণার সঙ্গে একদমই একমত নন। তাঁরা মনে করেন, প্রতিটি মানুষ শরীরের জন্য আলাদা আলাদা ব্যায়ামের প্রয়োজন। কে কতটা ওয়ার্কআউট করতে পারবেন তা নির্ভর করে তাঁর শরীরের শক্তির ওপর।
একজন বিখ্যাত ফিটনেস প্রশিক্ষক জানান, মহিলাদের হরমোন পরিবর্তনের কারণে তাঁরা অনেক সময় নানান রোগে আক্রান্ত হয়ে পড়েন। আর এই সংখ্যা একটু বেশিই। তাই মহিলাদের পেশির ভর ও হাড়ের ঘনত্ব আরও বাড়াতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি মহিলার শরীরে টেস্টোস্টেরনের অভাবে হাড়ের ঘনত্ব ক্রমশ কমতে থাকে। প্রতিটি মানুষের ফিটনেস লেভেল নির্ভর করে তাঁর নিত্যদিনের ব্যায়ামের রুটিনের ওপর।



Click it and Unblock the Notifications