Iron deficiency: আয়রনের ঘাটতিতে বেশি ভুগছেন মহিলারা! ঝুঁকি কমাবেন কীভাবে জানুন

By Bhagysree Sarkar

Iron deficiency: ইদানীং শরীরে আয়রনের অভাব (Iron deficiency) বিশাল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যায় বেশিরভাগ মানুষই ভুগে থাকেন। বিশেষত মহিলাদের মধ্যে (Iron deficiency is more common in women) এই সমস্যা যেন অত্যাধিক।

শরীরে পর্যাপ্ত আয়রনের অভাবে স্বাভাবিক কার্যকলাপও বিঘ্নিত হতে পারে। এমনকি রক্তাল্পতার মতো সমস্যাও দেখা যায়। কিন্তু সাধারণ মানুষ কীভাবে বুঝবে শরীরে আয়রনের অভাব হয়েছে? প্রাথমিকভাবে অনেক মানুষই এই ঘাটতি সম্পর্কে বুঝতে পারেন না। তবে কিছু লক্ষণ (Symptoms of iron deficiency) ইঙ্গিত দেয়। সে সম্পর্কে কী জানেন?

tress

আয়রন আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য খনিজ। এটি হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আমাদের রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। চিকিৎসকরা বলছেন, পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে আয়রনের ঘাটতির ঝুঁকি (Women are more at risk of iron deficiency than men) বেশি। আয়রনের ঘাটতি রক্তাল্পতার সঙ্গে ক্লান্তি, দুর্বলতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। মহিলাদের মধ্যে আয়রনের ঘাটতির লক্ষণগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হল, দেখুন-

  • ক্লান্তি এবং দুর্বলতা- ক্রমাগত ক্লান্তি এবং দুর্বলতা বোধ করা আয়রনের ঘাটতির সবচেয়ে সাধারণ লক্ষণ।
  • মাথাঘোরা- আয়রনের অভাব মাথাঘোরা, এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে।

Health tips: সকালে খালি পেটে গুড়-ছোলা খেলে শরীরে ঘটবে মিরাকেল! দেখে নিন কীভাবে

  • নখ দুর্বল হয়ে যাওয়া- আয়রনের ঘাটতি হলে নখ ভঙ্গুর হয়ে যেতে পারে।
  • মাথাব্যথা- আয়রনের অভাব মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ হ্রাস পায়। যা মাথা ব্যথা, শারীরিক অস্বস্তি সৃষ্টি করে।
  • শ্বাসকষ্ট- যখন শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না, তখন শ্বাসকষ্ট হতে পারে।
  • চুল পড়া- আয়রনের অভাব চুল পড়ার কারণ হতে পারে।
  • অস্বাভাবিক খাবারের আকাঙ্ক্ষা- কিছু লোক কাদা, বরফ, বা অন্যান্য অ-খাদ্য জিনিসও খেতে চাইতে পারে এই সময়।
  • ঠাণ্ডা লাগা- আয়রনের অভাবের ফলে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে এবং ঠাণ্ডা লাগার সমস্যা ক্রমাগত হতে পারে।

Yoga: রূপচর্চা নয়, ব্যায়ামই কমবে ত্বকের বয়স, বাড়বে গ্লো! জানুন কীভাবে করবেন

মহিলাদের মধ্যে আয়রনের ঘাটতির কারণগুলি (Causes of iron deficiency in women) জেনে নিন-

  • পাচনতন্ত্রের সাথে সম্পর্কিত সমস্যা- সিলিয়াক রোগ, ক্রোনস রোগের মতো রোগগুলি আয়রনের শোষণকে বাধাগ্রস্ত করতে পারে
  • গর্ভাবস্থা ও বুকের দুধ খাওয়ানো- গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানোর সময় মহিলাদের আরও বেশি আয়রনের প্রয়োজন হয়
  • ঋতুস্রাব- ঋতুস্রাবের সময় রক্তক্ষরণ শরীর থেকে আয়রন ক্ষয় করতে পারে
  • খারাপ খাদ্যাভ্যাস- আয়রন সমৃদ্ধ খাবার না খাওয়া আয়রনের ঘাটতির একটি প্রধান কারণ

এছাড়াও অতিরিক্ত রক্তপাত, যেমন আলসার বা ক্যানসারের কারণে আয়রনের ঘাটতি হতে পারে

আয়রনের ঘাটতি রোধ (Preventing iron deficiency) করতে, এই বিষয়গুলি মনে রাখবেন-

  • আয়রন সমৃদ্ধ খাবার খান- আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে পালং শাক, বিট, ডাল, মাংস, ডিম, ড্রাই ফ্রুটস এবং বীজ।
  • ভিটামিন সি সমৃদ্ধ খাবার- ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে কমলালেবু, লেবু এবং স্ট্রবেরি।

পাশাপাশি যদি মনে হয় আপনার আয়রনের ঘাটতি আছে, তাহলে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

Story first published: Tuesday, January 21, 2025, 12:25 [IST]
X
Desktop Bottom Promotion