Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Yoga: রূপচর্চা নয়, ব্যায়ামই কমবে ত্বকের বয়স, বাড়বে গ্লো! জানুন কীভাবে করবেন
Yoga: আমরা সকলেই সুন্দর দেখতে চাই। কিন্তু ব্যস্ত জীবনধারায় নিজের যত্নে সময় দেওয়া হয়ে ওঠে না। তবে আপনি যদি সৌন্দর্য্য আরও বাড়িয়ে তুলতে চান তবে অবশ্যই রোজ সকালের কিছ সময় বের করে নিতে হবে। প্রতিদিন নিয়ম করে কিছু যোগব্যায়াম করলে আপনার সৌন্দর্য্য বেড়ে (Yoga to enhance beauty) যাবে বহুগুণ। যোগব্যায়াম ফিট রাখার সঙ্গে আপনার সৌন্দর্য্যও ফুটিয়ে তুলতে সাহায্য করতে পারে। তবে আপনাকে অবশ্যই জানতে হবে সঠিক যোগব্যায়াম (Yoga)।
নিয়মিত যোগব্যায়াম ভীষণই উপকারী সব বয়সের মানুষের জন্যই। রোজ যোগব্যায়াম করলে মনে হবে বয়স কমে গিয়েছে অনেকটা। এতে ত্বকের জৌলুসও বৃদ্ধি (Doing yoga daily will increase skin radiance) পাবে। মুখের পেশি তো টানটান রাখবেই, সেইসঙ্গে বিশেষ করে মুখের বলিরেখা, গালের গর্ত, বার্ধক্যজনিত অন্যান্য লক্ষণগুলিকে কমিয়ে দিতে সাহায্য করে। গাল, চোয়াল, ঘাড়, চোখের পাতা আর ভুরুর মতো গুরুত্বপূর্ণ পেশিগুলোকে সুস্থসবল রাখে। সঙ্গে চোখের দৃষ্টিশক্তিও বৃদ্ধি করে। তাহলে চলুন একঝলকে দেখে নেওয়া যাক, কিছু কার্যকর যোগব্যায়াম, যা আপনার ত্বককে উজ্জ্বল করবে এবং আকর্ষণীয় চেহারা দেবে।

ছবি সৌজন্য- pexels
- চক্রাসন
চক্রাসন, যা 'হুইল পোজ' নামেও পরিচিত। পিঠের পেশী শক্তিশালী করে এবং মেরুদণ্ডকে নমনীয় করে তোলে। এটি ব্যথা উপশম করতে সাহায্য করে এবং চাপ ও ক্লান্তি দূর করে। মহিলাদের জন্য এই যোগ আসনটি জরায়ু সংক্রান্ত সমস্যা দূর করতেও সাহায্য করে এবং শারীরিক ও মানসিক সতেজতা আনে। বুকের পেশী ও পাঁজরের হাড় বৃদ্ধিতে সাহায্য করে এবং বুক সুগঠিত করে।
- সূর্য নমস্কার
সূর্য নমস্কার মহিলাদের জন্য খুবই উপকারী। এটি পুরো শরীরকে প্রসারিত করে এবং পেশীগুলিতে নমনীয়তা আনে। রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মেরুদণ্ডকে শক্তিশালী করে। প্রতিদিন সূর্য নমস্কার করলে মহিলাদের মাসিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সূর্য নমস্কারের গুণে মেটাবলিজম বাড়ে তরতরিয়ে। যার ফলে আরও বেশি পরিমাণ ক্যালোরি বার্ন হয়। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে।
- কপালভাতি
কপালভাতি একটি শক্তিশালী প্রাণায়াম, যা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে। এটি হজমশক্তি উন্নত করে এবং শরীরে শক্তির মাত্রা বাড়ায়। নিয়মিত কপালভাতি আপনার শরীরকে ভেতর থেকে শক্তি দেয়। পেটের মেদ ঝরায়। সঙ্গে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এছাড়া ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে, চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতেও এই আসন উপকারী।
- ফেস যোগব্যায়াম
ফেস ইয়োগা আপনার মুখের রক্ত সঞ্চালন উন্নত করে, যা পেশীগুলিকে নমনীয় এবং শক্তিশালী করে তোলে। ফেস ইয়োগা মুখের বলিরেখা, সূক্ষ্ম রেখা এবং কালো দাগ কমায়, যা ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখে এবং আপনি সর্বদা সতেজ বোধ করেন।



Click it and Unblock the Notifications