রান্নাঘরের এই চেনা মশলা খেয়ে দেখুন তো নীরোগ থাকতে পারেন নাকি?

By Autri

গরম গরম হিংয়ের কচুরির সঙ্গে ছোলা আলুর তরকারি বা আলুর দম হলে জাস্ট জমে যায়, কী বলুন! তাছাড়াও হিং কিন্তু আমরা বাড়িতে ডাল, শাকসবজির তরকারি ও নিরামিষ অনেক রান্নাতেই ব্যবহার করে থাকি। এটি যেমন খাবারের স্বাদ বাড়ায় পাশাপাশি গন্ধও বাড়াতে সাহায্য করে। এতে কিন্তু রয়েছে ঔষধি নানান গুণও।

যদি আপনি প্রত্যেকদিন খাবারে হিং দিয়ে খান তাহলে আপনার শরীর সুস্থ থাকার পাশাপাশি অনেক কঠিন রোগেও কিন্তু আপনি আক্রান্ত হবেন না। হিংয়ে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, কার্বোহাইড্রেট থাকে। যা আপনার শরীরের জন্য ভালো। জানুন হিংয়ের গুনাগুণ সম্পর্কে।

hing
  • হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন

প্রায় প্রত্যেকটি বাড়িতেই রান্নাতে কিন্তু হিং দেওয়া হয়। ফেরুলা গাছের শিকড় থেকে হিং পাওয়া যায়, মশলা হিসেবে প্রত্যেকটি ব্যক্তি কিন্তু রান্নাঘরে রাখেন এটি। কাঁচা অবস্থায় হিংয়ের গন্ধ কিন্তু খুব উগ্র হয়। তবে রান্না করলে গন্ধ আরোও সুন্দর হয়ে যায়। আপনি কি জানেন হিং খেলে হজম বাড়াতে সাহায্য করবে। হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন।

  • ওজন নিয়ন্ত্রণে রাখে

হিংয়ে প্রচুর পরিমানে ফাইবার থাকার পাশাপাশি থাকে কার্বোহাইড্রেট। তাই এটি যদি আপনি রোজ খান তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণ থাকবে। খালি পেটে যদি আপনি হিং ভিজিয়ে এক গ্লাস জল খান তাহলে কিন্তু আপনার ওজন হুহু করে কমবে।

  • ত্বকের জন্য উপকারী

এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাই এটি আপনার ত্বকের জন্য খুব ভালো। ত্বককে আরোও উজ্জ্বল করতে সাহায্য করবে হিং।

  • সর্দি কশি থেকে মুক্তি

ঠান্ডা গরমের সময় অনেক সময় সকলেই সর্দি-কাশিতে ভোগেন। যদি আপনি কাশি থেকে মুক্তি পেতে চান এবং শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কিন্তু হিং দিয়ে রান্না করে খেতে পারেন। কারণ হিংয়ে থাকে অ্যান্টিইনফ্লেন্টরি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য। যদি আপনার শুষ্ক কাশি হয় বা ব্রংকাইটিসের আক্রান্ত থাকেন বা অ্যাজমার সমস্যায় ভোগেন তাহলে হিং খাওয়া খুব ভালো হবে।

  • ফোলাভাব কমায়

পেট ফুলে গেলে, হাত, পাও ফোলা ভাব কমাতে অ্যান্টিইনফ্লেন্টরি যুক্ত হিং খাওয়া খুব ভালো।

  • রক্তচাপ কমায়

যদি আপনি নিত্যদিন খাদ্য তালিকায় হিং রাখেন তাহলে আপনার উচ্চ রক্তচাপ দ্রুত কমবে। এতে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমবে।

  • রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে

ঋতু পরিবর্তনের সময় অনেকেরই ফুসফুসে কাশি হয়। নাক বন্ধ হয়ে আসে ।শরীর খারাপ লাগে। ক্রমশ শরীর দুর্বল লাগে। সে সময় যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতাকে আরোও বাড়িয়ে তুলতে চান এবং এগুলি থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই খাবারের রাখুন হিং।

Story first published: Friday, March 15, 2024, 19:01 [IST]
X
Desktop Bottom Promotion