গ্রীষ্মের দিনগুলিতে আপনার লিভার ভালো রাখতে কী কী খাবেন?

By Bhagysree Sarkar

বৈশাখ মাস পড়লেও মেলেনি গরম থেকে স্বস্তি। ক্রমশ তাপমাত্রা উর্দ্ধমুখী। রোদে বাইরে বের হলেই গা পুড়ে যাচ্ছে। কমে গিয়েছে ত্বকের লাবণ্যও। এরপর আবার শরীরে ধরা পড়ছে একাধিক রোগ-জ্বালা। এই সময় সব থেকে বেশি পেটের সমস্যা দেখা দিচ্ছে। তবে শুধু পেটের নয়, আরও সমস্যাও দেখা যায়। আর শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। সুস্থ থাকতে লিভার ভালো রাখার বিকল্প হয় না। তবে নিজেদের কিছু বদ অভ্যাসের জন্য অধিকাংশ ক্ষেত্রে লিভারে সমস্যা দেখা দেয়। তাই এই গরমে সুস্থ থাকতে সচেতন হতে হবে।

তবে অনেকেই আছেন যারা বছরের সবদিনই লিভারের সমস্যায় ভোগেন। মূলত খাওয়ার অনিয়মের কারণেই এই সমস্যার সৃষ্টি হয়। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ শুনুন। সঠিক সময়ে না খেলে বিপদ ডেকে আনবেন নিজেই। লিভারের সমস্যা বলতে আমরা যা বুঝি তা হল, হজম শক্তির ক্ষতি। চিকিৎসকরা বলছেন, নিত্যদিনের তেল মশলা খাওয়া অভ্যাস ছাড়ুন। খাদ্য তালিকায় যোগ করুন কিছু ফলের। ডিহাইড্রেশন, উচ্চ আর্দ্রতা এবং তাপ আপনার লিভারের ক্ষতি করতে পারে। তাই গ্রীষ্মে আপনার লিভারের বাড়তি যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

fruits

এই গ্রীষ্মে লিভার ভালো রাখতে আর কি করতে পারেন, দেখুন -

পুষ্টিবিদরা বলছেন, আপনার লিভার পরিষ্কার করতে আপনার গ্রীষ্মকালীন ডায়েটে যোগ করা উচিত এমন কিছু খাবার যা আপনাকে সুস্থ রাখবে।

  • বেরি: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, ব্লুবেরি , ব্ল্যাকবেরি এবং রাস্পবেরির মতো বেরিগুলি লিভারকে ডিটক্স করতে এবং হেপাটিক ফাংশন উন্নত করতে সক্ষম।
  • সাইট্রাস ফল: প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, আমলা, কমলালেবু, লেবুর মতো সাইট্রন লিভারের জন্য চমৎকার। একটি সুস্বাদু, ঠাণ্ডা পানীয়ের জন্য এগুলি কাঁচা খান বা জুস করেও খেতে পারেন।
  • টমেটো: ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ টমেটোতে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি পটাসিয়াম রয়েছে। যেগুলি লিভারের স্বাস্থ্যের উন্নতির সাথে যুক্ত।
  • লিভার: অর্গান মিট (বিশেষ করে লিভার) খাওয়া শুধু আপনার লিভারের জন্য নয় আপনার পুরো শরীরের জন্যই খুব ভালো। কারণ এটিতে রয়েছে এমন পুষ্টিকর কিছু উপাদান যা আপনাকে সুস্থ রাখবে। এটিতে একাধিক ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা আপনার লিভারের সঠিক পরিষ্কার এবং কার্যকারিতার জন্য প্রয়োজন।

প্রচণ্ড গরমে একেবারেই ছোঁবেন না এই সব খাবার, হতে পারে চরম বিপদ!

  • সালফার সমৃদ্ধ সবজি: পেঁয়াজ এবং রসুন হল সালফার সমৃদ্ধ সবজি যা আপনার লিভারের জন্য খুবই ভালো। এগুলি আবার গ্লুটাথিয়ন সমর্থন করে, যা লিভার পরিষ্কার এবং উন্নত কার্যকারিতার জন্য অত্যন্ত উপকারী।
  • মুরগি এবং ডিম: কুসুম সহ পুরো ডিম এবং মুরগি কোলিন সমৃদ্ধ, যা শরীরে গ্লুটাথিয়ন কার্যকলাপে সহায়তা করে। ডিমের সেলেনিয়াম এবং সালফারও লিভারের জন্য উপকারী। তবে খাঁচামুক্ত মুরগি এবং ডিম বেছে নিন।

এই গ্রীষ্মে আপনার লিভারে ভালো রাখতে অবশ্যই এই সমস্ত খাবার খাদ্যতালিকায় যোগ করুন। আপনার শরীরের যত্ন নিন, হাইড্রেটেড থাকুন এবং আপনার লিভারকে শক্তিশালী করে তুলুন।

Story first published: Tuesday, May 7, 2024, 18:21 [IST]
X
Desktop Bottom Promotion