Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আপনার কোনও প্রতিবেশী কোভিড পজিটিভ? আতঙ্কিত না হয়ে এই নিয়মগুলি মেনে চলুন
কোভিড সংক্রমণ যে হারে দিন দিন বেড়ে চলেছে, তাতে আতঙ্কে মানুষ আরও বেশি কোণঠাসা হয়ে পড়ছে। মানুষের মনে সর্বদা একটা ভয় কাজ করছে যে এই হয়তো তাদের প্রিয়জন বা প্রতিবেশী করোনায় আক্রান্ত হয়ে পড়বেন, আর এর থেকে সংক্রমিত হতে পারেন তিনিও। কারণ, এই মুহূর্তে এই মহামারী এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রায় সমস্ত অঞ্চলেই ভাইরাসে সংক্রমিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফলে প্রতিবেশীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পেলেই বাকিদের মনে জাগছে নানান প্রশ্ন।
এক্ষেত্রে আমরা প্রথমেই বলব অকারণে আতঙ্কিত হবেন না। যদি কোনও প্রতিবেশীর কোভিড-১৯ পজিটিভ এর খবর পান, তবে বিশেষজ্ঞদের দেওয়া নিম্নলিখিত পরামর্শগুলো মেনে চলুন। সচেতন থেকে এই পরামর্শগুলো মেনে চললে সহজেই করোনার সংক্রমণ এড়ানো যাবে। দেখে নিন কী কী করবেন-

১) যদি আপনার পাড়ায়, গলিতে, ওপরতলা বা নীচতলা কিংবা পাশের বাড়ি বা ফ্ল্যাটে করোনা রোগী থেকে থাকে, তবে আতঙ্কিত না হয়ে আক্রান্ত রোগীর পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য করার সময় অবশ্যই সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ত্রিস্তরীয় মাস্ক ও হাতে গ্লাভস ব্যবহার করতে হবে। রোগীর পরিবারকে সুরক্ষা বিধি মেনে এবং হোম আইসোলেশনে থাকতে বলুন, যাতে প্রতিবেশীরা সুরক্ষিত থাকে।
২) আক্রান্তের পরিবারকে বাইরে যেতে বারণ করুন। সেক্ষেত্রে তাদের রোজকার খাবার ও প্রয়োজনীয় ঔষধ দরজার বাইরে দিয়ে আসুন।
আরও পড়ুন : করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন...
৩) বাড়িতে লিফট থাকলে যতটা সম্ভব এড়িয়ে চলুন, পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। যদি লিফট ব্যবহার করেন তবে লিফটের গায়ে হেলান দিয়ে দাঁড়াবেন না। লিফটের মধ্যে মাস্ক ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব মেনে চলুন। লিফটের বাটন প্রেস করার সময় টুথপিক ব্যবহার করতে পারেন কিংবা গ্লাভস পরে স্পর্শ করতে পারেন। গ্লাভস এবং টুথপিক যথাস্থানে ফেলবেন।
৪) সিঁড়ি থেকে শুরু করে লিফট, ঘরের মেঝে এবং ঘরের ভেতরের জিনিসপত্রগুলি অর্থাৎ চেয়ার-টেবিল, স্যুইচ, দরজা ও জানালার হ্যান্ডেল, পর্দা, ফটো ফ্রেম ইত্যাদি রোজদিন শক্তিশালী জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।
৫) বাড়ির বাইরে বেরোলে কোনও কিছু স্পর্শ করবেন না। স্পর্শ করলে সাথে সাথে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেবেন অথবা হাত স্যানিটাইজ করে নেবেন।
৬) এই সময় বাড়ির বাইরে বেরোলে মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন, সামাজিক দূরত্ব মেনে চলুন এবং ঘন ঘন হাত ধোওয়া বা স্যানিটাইজ করুন।
৭) বাড়ির বাইরে থাকলে কোনও অবস্থাতেই হাত না ধুয়ে সেই হাত মুখে, চোখে এবং নাকে স্পর্শ করবেন না। এই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।
৮) পাশের বাড়িতে বা ফ্ল্যাটে রোগী থাকলে সেই বাড়ির লাগোয়া যদি কোনও দরজা থাকে, তবে দরজার হাতলে হাত দেওয়ার পর সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। নিজের বাড়ির দরজা প্রতিনিয়ত জীবাণুমুক্ত করতে হবে।
৯) মুখোমুখি বা পাশাপাশি জানলা থাকলে তা বন্ধ করে দিন।
১০) খাওয়া বা চোখে, নাকে, মুখে হাত দেওয়ার আগে অবশ্যই হাত সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। ২০ সেকেন্ডেরও বেশি সময় ধরে হাত ধোবেন।
১১) রোগীর বাড়িতে যাওয়া হকার, সাফাইকর্মী, ময়লা ফেলার লোকদেরকে সাবধান করুন। যাতে তাঁরা সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং কাজ করার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলেন।
১২) আপনার অ্যাপার্টমেন্টে কোভিড আক্রান্ত রোগী থাকলে, অ্যাপার্টমেন্টের অন্য ব্লকের কোনও অনুষ্ঠানে বা আত্মীয়র বাড়ি যাবেন না।
১৩) ঘরের বাইরে পরা জুতো ঘরের ভেতরে ঢোকাবেন না। বাইরে থাকা জুতোগুলিকে সঠিক নিয়মে স্যানিটাইজ করে বা ধুয়ে ব্যবহার করবেন।
১৪) সমস্ত সুরক্ষা বিধি ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রতিদিন অন্তত এক বার গরম জলে গার্গল করুন, গরম জল পান করুন, দিনে দু'বার পাঁচ মিনিট ধরে স্টিম নিন। ইমিউনিটি সিস্টেম স্ট্রং করতে সুষম খাবার খান এবং বাড়ির মধ্যে নিয়মিত শরীরচর্চা করুন।
১৫) সামান্য শারীরিক অসুস্থতা দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications


