Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) কিডনির সমস্যা দূরে থাকবে এই ঘরোয়া উপায় অবলম্বন করলেই
আমাদের কিডনির মাত্র এক-পঞ্চমাংশ ভালোভাবে কাজ করলেই আমরা দৈনন্দিন জীবনযাপন খুব ভালোভাবে করতে পারি। আর সেজন্যই কিডনির কোনও সমস্যা হলে খুব তাড়াতাড়ি তা ধরা পড়ে না এবং সহজেই তা আমাদের নজর এড়িয়ে যায়। [জেনে নিন কোন অভ্যাস আপনার অজান্তে কিডনির ক্ষতি করছে]
কিডনি আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। শরীরের নানা হরমোন তৈরি করা ছাড়া রক্ত শোধন করা, শরীরের যাবতীয় দূষিত পদার্থ রেচন আকারে বের করে দেওয়া ইত্যাদি কিডনির কাজ। [এই খাবারে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি]
তবে অস্বাস্থ্যকর ডায়েট ও অশুদ্ধ জল পান করলে তা আমাদের লিভারের সঙ্গে সঙ্গে কিডনিকে ভীষণভাবে আক্রান্ত করে। এতে কিডনির নানা সমস্যা তৈরি হয়। [কিডনিতে পাথর জমতে শুরু করেছে কিনা বুঝে নিন এই উপায়ে]
ফলে কিডনি সুরক্ষিত রাখতে গেলে তার কিছু সহজ ঘরোয়া পথ রয়েছে। কীভাবে নিজের কিডনি সুরক্ষিত রাখতে পারবেন তা জেনে নিন নিচের স্লাইড থেকে। [কিডনি স্টোন থেকে মুক্তি পাবার সহজ উপায়]

প্রথম পদ্ধতি
পালংশাক, গাজর, লেটুস, শশা, সেলেরির মতো খাবার যত বেশি নিজের ডায়েটে রাখা যায় ততোই ভালো।

দ্বিতীয় পদ্ধতি
বিশেষজ্ঞরা জানিয়েছেন, লেবুর রস কিডনিতে পাথর জমতে দেয় না। ফলে যেকোনও ধরনের লেবু খাওয়া অভ্যাস করুন।

তৃতীয় পদ্ধতি
আপেল, আনারস, কমলালেবু, ন্যাসপাতি ইত্য়াদি ডায়েট চার্টে রাখলে কিডনি সুস্থ থাকবে।

চতুর্থ পদ্ধতি
ক্র্যানবেরির জুস নানা ধরনের মূত্রনালীর সংক্রমণকে দূর করে। ফলে এগুলি কিডনির জন্য বেশ উপকারী।

পঞ্চম পদ্ধতি
বীটে উপকারী ফাইটো কেমিক্যালস রয়েছে। এছাড়া বীটের রস অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। তাই কিডনির অবস্থা ভালো রাখতে বীটের রস খান।

ষষ্ঠ পদ্ধতি
শরীরকে আর্দ্র রাখতে হবে। বেশি পরিমাণে জল খেলে তবেই কিডনির স্বাস্থ্য সুস্থ থাকবে। তাই জল খাওয়াকে অভ্যাসে পরিণত করুন।



Click it and Unblock the Notifications