Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সকালে ঘুম ভাঙতেই দরদর করে ঘামছেন? শরীরে ক্যান্সার বাসা বাঁধল না তো?
Lung Cancer Symptoms in Bengali: ভারতে যে সব ক্যান্সারের প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে, তার মধ্যে অন্যতম ফুসফুসের ক্যান্সার। মূলত ধূমপায়ীরাই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয় বলে আমাদের ধারণা। বিশেষজ্ঞদের মতে, ধূমপান করলে তো এই ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকেই, তবে ধূমপান না করলেও কিন্তু ফুসফুস ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকেই যায়।

ফুসফুসের ক্যান্সারের প্রধান সমস্যা হল, এটি ধরা পড়ে খুব দেরিতে। চিকিৎসকরা বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই মারণরোগের লক্ষণগুলি সহজে প্রকাশ পায় না। যত দিনে ধরা পড়ে, তখন তা হাতের বাইরে চলে যায়। তাই ক্যান্সার নিয়ে সকলের মনেই একটা আতঙ্ক থাকে।
তবুও সাধারণ কিছু লক্ষণ সম্পর্কে অবগত থাকলে, এই রোগ ছড়ানোর আগেই কিন্তু রুখে দেওয়া সম্ভব! আজকের আর্টিকেলে রইল ফুসফুস ক্যান্সারের কিছু সাধারণ লক্ষণ, যেগুলি সকালে ঘুম থেকে ওঠার পরে লক্ষ্য করতে পারেন।
ঘনঘন জ্বরে ভোগা
জ্বরের সমস্যা ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের মতে, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে ঘনঘন জ্বরে ভোগার লক্ষণ দেখা গেছে। এটি সাধারণত সংক্রমণের কারণে হয় (যারা রেডিওথেরাপি অথবা কেমোথেরাপির কারণে নিউট্রোপেনিক জ্বরে ভোগেন)। রক্তে নিউট্রোফিলের মাত্রা কমে গেলে, সেই ব্যক্তি নিউট্রোপেনিক বলে বিবেচিত হন। নিউট্রোফিল হল এক ধরনের শ্বেত রক্তকণিকা, যা আমাদের শরীরকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে এবং জীবাণুর সঙ্গে লড়াই করে।
আবার, ক্যান্সারের কারণে রোগীর উদ্বেগ এবং বিষণ্ণতার ফলে সাইকোজেনিক (স্ট্রেস-সম্পর্কিত) জ্বরও হতে পারে।
ঘাম হওয়া
ঘুমানোর সময়, বিশেষ করে সকালে ঘুম ভেঙে প্রচুর ঘাম হওয়াও ফুসফুস ক্যান্সারের অন্যতম লক্ষণ। ক্যান্সারের ফলে জ্বর হওয়া, সকালে ঘাম হওয়ার অন্যতম কারণ হতে পারে। জ্বরের সময় শরীরের তাপমাত্রা অনেক বেশি থাকে, পরে ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায় এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিকে আসে।
শুকনো কাশি
সর্দি নেই, কিন্তু সমানে কাশি হয়েই চলেছে। ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে দিনের পর দিন কোনও কারণ ছাড়াই কাশি হতে থাকে। ওষুধ খেয়েও কাশি কিছুতেই কমে না। তিন সপ্তাহের বেশি কাশি থাকলে অবিলম্বে চিকিৎসকের কাছে যান। গবেষণা অনুসারে, কমপক্ষে ৬৫ শতাংশ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে কাশির সমস্যা দেখা গেছে।
কফে রক্ত
ফুসফুসের ক্যান্সারে অনেক সময় কাশি, কফের সঙ্গে রক্ত পড়ে। কাশতে কাশতে যদি থুতুর মধ্যে রক্ত দেখতে পাওয়া যায়, সে ক্ষেত্রে সতর্ক হতে হবে। এর সঙ্গে হাসতে গেলে, হাঁচতে গেলে, কথা বলার সময় বা কাশির সময় যদি বুকে ব্যথা অনুভূত হয়, তা হলে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ফুসফুসের ক্যান্সারের অন্যান্য লক্ষণ
উপরিউক্ত লক্ষণগুলি ছাড়াও, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে আরও যে সব লক্ষণগুলি দেখা যেতে পারে, সেগুলি হল - বুকে সংক্রমণ, মাথার যন্ত্রণা, শ্বাসকষ্ট, সারাক্ষণ ঝিমিয়ে থাকা, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, খাবার গিলে খেতে অসুবিধা, বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ, গলা ধরে যাওয়া বা গলার স্বর বদলে যাওয়া, মুখ বা গলা ফুলে যাওয়া, ক্রমাগত বুকে বা কাঁধে ব্যথা।



Click it and Unblock the Notifications

