বিরাট কোহলির মত ফিট থাকতে চান? জেনে নিন তাঁর ফিট থাকার রহস্য

By Bhagysree Sarkar

বিরাট কোহলি, নামটির সঙ্গে পরিচিত নন এমন বাঙালি হয়ত নেই। একজন অসাধারণ ও সফল ভারতীয় খেলোয়াড়। আন্তার্জাতিক মানের সেরা ব্যাটসম্যান আবার মাঠের বাইরে একটি সুশৃঙ্খল ক্রীড়াবিদ হিসেবে পরিচিত বিরাট কোহলি বারবার ফিটনেস গোল নিয়ে বহু আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন। ছোলা ভাটুরে থেকে শুদ্ধ নিরামিষ খাদ্যে পরিবর্তন আনা, কোহলির বিস্ময়কর ওজন কমানো সব নিয়েই জলঘোলা হয়েছে। ভারতীয় ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে কোহলির শারীরিক ফিটনেস যেন অন্যতম চর্চার বিষয়।

সম্প্রতি একটি পডকাস্টে জানা গিয়েছে, একটি আইপিএল মরসুমে বিরাট কোহলি কঠোরভাবে ডায়েট মেনে চলেছেন। তিনি ছিলেন সুশৃঙ্খল এবং মনোযোগী। তিনি স্বাদের তুলনায় পুষ্টিকে অগ্রাধিকার বেশি দিয়েছিলেন। সাধারণত বাড়িতে রান্না করা খাবার খেতেই পছন্দ করেন বিরাট। কারণ, আমরা সকলেই জানি, বাড়ির খাবারের মতো পুষ্টিগুণে সমৃদ্ধ ভাল খাবার বাইরে পাওয়া যায় না। এমনকি তিনি তাঁর পুষ্টির সময়সূচী যথাযথভাবে মেনে চলেন। এই ধরনের শৃঙ্খলাবদ্ধ অভ্যাস বজায় রাখা তাঁর অন্যতম চ্যালেঞ্জিং দিক। চলুন দেখে নেওয়া যাক তাঁর ফিটনেস এবং ডায়েটের গোপনীয়তা যা আপনিও আপনার রুটিনে অন্তর্ভুক্ত করতে পারেন-

Virat Kohli

শরীরচর্চার ক্ষেত্রেই ওয়ার্ম আপ গুরুত্বপূর্ণ। মূল ব্যায়াম শুরু করার আগে শরীরকে তৈরি করতে না পারলে বিভিন্ন সমস্যা হতে পারে। এক্ষেত্রে তিনি অন্যদের থেকে আলাদা। তিনি প্রথমে জোর দেন ওয়ার্ম আপে। তবে ওয়ার্ম-আপ ছাড়াও কার্ডিয়ো, স্ট্রেচ, ওজন তোলা, পেটের মাংসপেশি টান টান রাখার দিকে নজর দেন তিনি।

অনুশাসন কোহলির ফিটনেস পদ্ধতির মূল ভিত্তি। তিনি সারা বছর ধরে একটি ধারাবাহিক প্রশিক্ষণের সময়সূচী বজায় রাখেন। এমনকি তাঁর ফিটনেসের মাত্রা বজায় রাখার জন্য বিরতির সময়ও ওয়ার্কআউটকে অগ্রাধিকার দেন।

তিনি আগে আংশিক নিরামিষাশী ছিলেন, তবে এখন পুরোপুরিই ভিগান। ডাল, টোফু, কিনোয়ার মতো খাবার তিনি খান। সেই সঙ্গে খাদ্যতালিকায় থাকে ফল, সবজি। তাঁর দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে রয়েছে পুষ্টি। খাবারের পরিমাণের চেয়ে গুণমানের দিকে বেশি নজর রাখেন তিনি। শরীরে মিনারেলস এবং ভিটামিনের পরিমাণের ঠিক রাখতে শাকসবজি আর ফল খাওয়া জরুরি বলে মনে করেন বিরাট।

পর্যাপ্ত হাইড্রেশন কোহলির রুটিনের আরেকটি অপরিহার্য দিক। যা পারফরম্যান্স এবং পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি তাঁর অ্যাথলেটিক চাহিদাগুলিকে কার্যকরভাবে সমর্থন করার জন্য সারাদিন ভালভাবে হাইড্রেটেড থাকেন যেন, এবিষয়েও নজর রাখেন।

Story first published: Saturday, June 22, 2024, 16:33 [IST]
X
Desktop Bottom Promotion