Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বিগ বি নিজের মনে লুকিয়ে রেখেছেন এক "বিগ" রহস্য!
টানা চার পাঁচ বছর ধরেই তিনি নিয়মিত জিম করে যাচ্ছেন। এমনকি, জিমের খুঁটিনাটি নির্দেশ দিতে বিগ বি-কে সাহায্য করেন তাঁর ফিটনেস ট্রেনার এবং ডায়াটিশিয়ান বৃন্দা মেহেতা।
আজ অমিতাভ বচ্চনের জন্মদিন। গোটা বলিউড তো বটেই, তাঁর নামে গড়ে ওঠা হাজারো ফ্যান ক্লাবও আজ তাঁকে ঘিরে উন্মাদনায় অস্থির। বলিউড তথা হিন্দি ফিল্ম জগতকে যিনি আপামর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তিনিই বিগ বি অমিতাভ বচ্চন। এখনও তিনি সাবলীল অভিনয়ের জগতে। এই বয়সেও একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন আমাদের। কিন্তু কিভাবে ৭৫ বছর বয়সেও রীতিমতো যুবক রয়ে গেলেন অমিতাভ?

১.নিয়ম করে ব্যায়াম করেন:
বলিউডে এমন কোনও অভিনেতা খুঁজে পাওয়া মুশকিল, যারা কিনা জিম করেন না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা এ যুগের নায়ক। তাদের ফিট থাকার পেছনে হাজারো কারণও থাকে। কেউ সিক্স প্যাক তো কেউ এইট প্যাক বানাতে ব্যস্ত অথবা ফিল্মে পরবর্তী ফিল্মে চরিত্র অনুযায়ী জিম করে বডি বানানো। কিন্তু এদের সবার থেকে আলাদা বিগ বি। তিনি কোনও চরিত্রের খাতিরে নয়, বরং নিজেকে সারাদিন ফিট রাখতে নিয়ম করে জিম করেন। তাও টানা চার পাঁচ বছর ধরেই তিনি নিয়মিত জিম করে যাচ্ছেন। এমনকি, জিমের খুঁটিনাটি নির্দেশ দিতে বিগ বি-কে সাহায্য করেন তাঁর ফিটনেস ট্রেনার এবং ডায়াটিশিয়ান বৃন্দা মেহেতা। জানা যায় যে বিগ বি তাঁর ফিটনেস নিয়ে এতটাই নিয়ম মেনে চলেন যে কোনও দিন যদি সকালে জিম করতে না পারলে বা দেরি হলে তিনি প্রচণ্ড রেগে যান। নিতান্তই কাজের চাপ থাকলে সন্ধ্যাবেলায় অবশ্যই জিম করেন।

২. নির্দিষ্ট ডায়েট মেনে চলেন:
একথা ভুলে গেলে চলবে না যে অমিতাভ ঘরণী নিজে একজন বাঙালি। তাই কবজি ডুবিয়ে বেশ অনেকগুলি বছর মাছ, মাংস জাতীয় আমিষ খাবার বিগ বি খেয়েছেন। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ একজন নিরামিষাশী। তাই বলে একথা ভাবা খুব ভুল হবে যে বিগ বচ্চনের খাদ্যতালিকায় কোনও নতুনত্ত্ব থাকে না। তিনি নানা প্রদেশের নানা স্বাদের নিরামিষ রান্না খেতে খুব ভালবাসেন। তাই একঘেয়েমি তো নয়ই, উল্টে নতুনভাবে নানা সব্জির আস্বাদ নেন বিগ বি। এই বয়সেও তিনি বলিউডের সবথেকে ফিট নায়ক। আর তাই তো তিনি বলিউডের বাদশা। প্রসঙ্গত, তাঁর নিরামিষ খাওয়ার অভ্যাস এবং ফিট থাকার রহস্যকে বেশ কয়েকবার সম্মানিত করেছে পেটা বা ‘পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস'।

৩. মদ্যপান এবং ধূমপানকে বিদায় জানিয়েছেন:
টেলিভিশনের পর্দায় এখনও যুবক অমিতাভকে দেখলে অনেকেই তাঁর নতুন করে প্রেমে পড়েন। আর তা হবে নাই বা কেন বলুন! সুদর্শন এবং রোম্যান্টিক এই হিরো বলিউডকে কোটি কোটি মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন। আজও একইভাবে তিনি ক্যামেরার সামনে সাবলীল। নাচে, অভিনয়ে, রোমান্টিকতায় এখনও যে কোনও অল্প বয়সি অভিনেতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন তিনি। একটা সময় ছিল যখন রিল এবং রিয়াল লাইফে বিগ বি নিজের মতো করে দিন কাটিয়েছেন। কলকাতা চাকরি করাকালীন বিগ বি চুটিয়ে ধূমপান করতেন। সেই সঙ্গে চলতো মদ্যপানও। তবে বোম্বেতে এসে তিনি নিজেকে অনেকটাই বদলে ফেলেন। বর্তমানে মদ্যপান এবং ধূমপান থেকে অনেক দূরে তিনি।

৪. চিনি বা মিষ্টিকে বিদায় জানিয়েছেন:
ভারতীয়রা মিষ্টির পোকা হবেন, এটাই স্বাভাবিক। ব্যতিক্রম ছিলেন না স্বয়ং বিগ বি-ও। জিলেপি আর ক্ষীরের দারুণ ভক্ত বিগ বচ্চন যদিও বিদায় জানিয়েছেন মিষ্টিকেও। ভারতীয় মিষ্টি তো নয়ই, এমনকি কেক-পেস্ট্রিও আর মুখে তোলেন না। তবে একটি মিষ্টি বিগ বি সহ তাঁর পরিবারের সকলেই খান। তা হল মধু। স্বয়ং অভিনেত্রী এবং বিগ বি-এর পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন জানিয়েছেন, প্রতিদিন নিয়ম করে তাঁর পরিবারের সকলেই ফিট থাকতে মধু খেয়ে থাকেন।
তাই সব শেষে বলতেই হয় যে বিগ বি হলেন সেই মানুষ, যিনি নাকি সব সময় চেষ্টা করে চলেছেন নিজেকে ভাল রাখতে। যে চেষ্টাটা এই বয়সে বেশিরভাগ মানুষই করে উঠতে পারেন না। আর ঠিক এই কারণে, তিনি শুধু অভিনয়ই নয়, বাস্তবের জীবনমঞ্চেও বাদশা হয়ে রয়েছেন আজও। তাই তো বিগ বি-এর জন্মদিনে বোল্ডস্কাই বাংলার তরফ থেকে অনেক অনেক ভালবাসা এবং শুভেচ্ছা সিনিয়ার বচ্চনকে।



Click it and Unblock the Notifications