সুস্বাস্থ্য বজায় রাখতে প্লাস্টিক নয় বরং তামার পাত্রে খান জল, জানুন এর উপকারিতা!

By Bhagysree Sarkar

প্লাস্টিক আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই সুরক্ষিত নয়, একথা অজানা নয় আর কারও। বিশেষজ্ঞরা বারংবার প্লাস্টিক বর্জন করার কথা বলে আসছেন। প্লাস্টিকের বোতল বা জারে জল রাখাতেও বারণ করেছেন অনেকে। স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই এই প্লাস্টিকের বদলে স্টিল বা তামার পাত্রের ব্যবহার করেন। শুধু বাড়িতেই নয়, বাজারে পাওয়া যাওয়া নামী-দামী ওয়াটার পিউরিফায়ারেও ব্যবহার করা হয় তামার ফিল্টার।

বিশেষজ্ঞরা বলছেন, মানবদেহের ৭০ শতাংশই জল দিয়ে তৈরি। তাই আমাদের বেঁচে থাকতে ভীষণ গুরুত্বপূর্ণ হল পানীয় জল। আর এই জল যদি আমরা তামার পাত্রে রেখে খাই, তাহলে এই জলের গুণমান আরও বৃদ্ধি পায়। তাই বহুযুগ আগে জল সংরক্ষণ করে রাখা হত তামার তৈরি পাত্রতেই। চলুন আজ জেনে নেওয়া যাক তামার পাত্রে জল খেলে মানব শরীরে কী কী পরিবর্তন ও সুফল আসে-

১. তামার মধ্যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলি ক্ষতিকারক ব্যাকটেরিয়া মারতে সক্ষম। যার ফলে পেটের সমস্যা সমাধান করা সম্ভব। তামার পাত্রে জল খেলে আলসার, বদহজমের মতো সমস্যা হয় না। আপনার যদি কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা থাকে, তবে তামার পাত্রে রাখা জল আপনার জন্য কার্যকরী।

২. বিশেষজ্ঞরা বলছেন, আমাদের শরীরে তামার প্রয়োজনীয়তা আছে। যা তামার পাত্রে খেলে আমাদের শরীরে প্রবেশ করে। এর ফলে শরীরে রক্তের ঘটতি হয় না।

৩. লিভার এবং কিডনির কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে তামার পাত্রের জল উপকারী।

৪. এমনকি আমাদের ত্বকের জন্যও তামার পাত্রে রাখা জল বিশেষ উপকারী। এই জল খেলে ব্রণ, ব্রেকআউটসের সমস্যা হয় না।

৫. তামা ক্ষত দ্রুত নিরাময় করতে, ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতেও সাহায্য করে।

৬. আবার ধরুন যাঁরা হাঁটু বা কোমর ব্যথার সমস্যায় ভুগছেন, তাঁরা তামার পাত্রে রাখা জল রোজ পান করলে সুফল পাবেন। বাতের সমস্যা থেকেও মুক্তি দেয় এই জল।

৭. এই জল খেলে দ্রুত ওজনও কমে। তামা শরীরের চর্বি ভেঙে তা দূর করতে সাহায্য করে। শরীরে চর্বি না জমার কারণে ওজন নিয়ন্ত্রণে থাকে।

৮. এছাড়াও তামায় আছে অ্যান্টি-অক্সিডেন্ট। যা ক্যানসারের মত গুরুতর রোগের বিরুদ্ধে মোকাবিলা করতেও সাহায্য করে।

Story first published: Friday, June 21, 2024, 16:00 [IST]
X
Desktop Bottom Promotion