Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ব্যাথা থেকে দ্রুত আরাম পেতে কোন সেঁক দেবেন, ঠাণ্ডা নাকি গরম?
আমাদের বিভিন্ন স্থানে অনেক সময় নানা কারণে ব্যথা হয়। শরীরের সেই ব্যথা কমাতে আমরা অনেকেই সেঁক দিয়ে থাকি। তবে আগে সব ধরনের ব্যথাতেই গরম সেঁক দেওয়া হত। কিন্তু সময়ের সঙ্গে সেই পছন্দও বদলেছে। বর্তমানে চিকিৎসকেরা দুই ধরনের সেঁকের কথা বলে থাকেন, এক গরম এবং অন্যটি ঠাণ্ডা।
কোনটা কোথায় উপকারী? এই নিয়ে অনেকে ধন্দে পড়েন। আসলে কোন ব্যথায় কোন ধরনের সেঁক দেবেন, সেটা জানা অব্যশই জরুরি। চলুন জেনে নেওয়া যাক, কখন কোন ব্যাথায় কী ধরনের সেঁক দেবেন-

- গরম সেঁক
সাধারণত, গরম সেঁক বা তাপ দেওয়া হলে শরীরের ওই নির্দিষ্ট অংশে রক্তপ্রবাহ বাড়ে। মাংসপেশি বা সন্ধির স্টিফনেস বা জড়তা কাটাতে সাহায্য করে এই ধরনের সেঁক। কিন্তু আঘাতের প্রথম ৪৮ ঘণ্টার মধ্যে গরম সেঁক না দেওয়াই উচিত। এতে রক্তপ্রবাহ বেড়ে গিয়ে প্রদাহ বা ফোলা আরও বাড়তে পারে। ফ্রোজেন শোল্ডার, মাংসপেশিতে টান, অস্টিওআর্থ্রাইটিস, পেটের ব্যথা ইত্যাদি সমস্যায় গরম সেঁক দেওয়া যেতে পারে।
একটি শুকনো তোয়ালে গরম করে সেঁক দিতে পারেন। এছাড়াও একটি তোয়ালে গরম জলে ভিজিয়েও সেঁক দিতে পারেন। আবার অনেকেই হট ওয়াটার ব্যাগে গরম জল ভরে, দীর্ঘসময় সেঁক দেন। তবে মনে রাখবেন-
- গরম সেঁকে আঘাত পাওয়া অংশে রক্ত চলাচল বাড়ে। ফলে অক্সিজেনের পরিমাণ বাড়ে। তাতে ব্যথা দ্রুত কমে।
- স্নায়বিক দুর্বলতায় অতিরিক্ত গরমের অনুভূতি অনেকে টের পান না। ফলে সেঁক দেওয়ার সময় বেশি গরমে ত্বক পুড়ে যেতে পারে।
- রাতে ঘুমের মধ্যে কম্বলের নিচে হট ওয়াটার ব্যাগ নিয়ে ঘুমিয়ে পড়া ঠিক নয়। এতে ঘুমের মধ্যে বেশি গরমে ইনজুরি হতে পারে।
- মূলত হাড়ের সংযোগস্থলের ব্যথা বা পেশিতে টান ধরার ব্যথায় এই সেঁক খুব কার্যকরী।
- গরম জলে পা ডোবানোর সময় সাবধান থাকবেন। আগে হাত দিয়ে পরীক্ষা করে দেখুন কতটা গরম। তারপরই তাতে পা দেবেন।
- এছাড়াও, গরম সেঁক দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন।
গ্রীষ্মের দিনগুলিতে আপনার লিভার ভালো রাখতে কী কী খাবেন?
ঠাণ্ডা সেঁক
ঠাণ্ডা সেঁক মূলত প্রদাহ, আঘাতজনিত ব্যথা ও রক্তপাত তাৎক্ষণিকভাবে কমাতে সাহায্য করে। এটি স্নায়বিক অনুভূতি সাময়িকভাবে দমিয়ে রাখে, ফলে ব্যথা কমে। তাই হঠাৎ কোথাও আঘাত পেলে, রক্তপাত হলে, জ্বর হলে, প্রদাহজনিত ব্যথায় (টেনডিনাইটিস, বারসাইটিস, একিউট আর্থ্রাইটিস) ঠাণ্ডা সেঁক দেওয়া যায়। ঠাণ্ডা সেঁক দেওয়ার জন্য আইস প্যাক সবচেয়ে ভালো।
বরফ জলে তোয়ালে ভিজিয়ে সেটি প্লাস্টিকের ব্যাগে ভরে ঠাণ্ডা সেঁক দিতে পারেন। এছাড়াও, একটি প্লাস্টিক ব্যাগ বা পাতলা কাপড়ে বরফের টুকরো মুড়ে আইস প্যাক লাগাতে পারেন। তবে মনে রাখবেন-
- ফোলা বা প্রদাহ কমাতেই ঠাণ্ডা সেঁক দেওয়া হয়।
- আঘাত প্রাপ্ত অংশটি অসাড় করে দেয় ঠাণ্ডা সেঁক। এতেই ব্যথা কমে।
- শুধু ব্যাথাই নয়, ঠাণ্ডা সেঁক রক্তপাতও বন্ধ করতে পারে।
- বিশেষজ্ঞদের মতে, গরম সেঁকের তুলনায় ঠাণ্ডা সেঁক নিরাপদ। তবে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন।



Click it and Unblock the Notifications