Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Heart health: শীতে হার্টের ঝুঁকি এড়াতে দৈনন্দিন রুটিনে রাখুন কিছু যোগাসন, রইল স্বাস্থ্য টিপস
Heart health: শীতকালে (winter) বাড়ে আমাদের নানান স্বাস্থ্য ঝুঁকি। সেইসঙ্গে ব্যস্ত কর্মজীবন যেন আরও বেশি করে ইন্ধন জোগাচ্ছে। কারণ, কর্মজীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন নিয়ে আসি। অজান্তেই ভুল খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং কম ব্যায়ামের মতো কারণগুলি হার্ট সংক্রান্ত ঝুঁকির (Heart-related risks) দিকে নিয়ে যাচ্ছে। দৈনন্দিন জীবনে এই অভ্যাসগুলি সরাসরি কুপ্রভাব ফেলছে আমাদের হার্ট তথা সমস্ত শরীরের। যা আমাদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।
বিশেষজ্ঞরা বলছেন, সুস্বাস্থ্যের জন্য আমাদের কিছু অভ্যাস ত্যাগ করা বিশেষভাবে জরুরি। যেমন- শীতের দিনগুলিতে ভাজা খাবার এড়ানো, অতিরিক্ত তেল-মশলা আছে এমন খাবার না খাওয়া ইত্যাদি। সঙ্গে কিছু সুঅভ্যাস গড়ে তোলা বাধ্যতামূলক। আপনি জানলে অবাক হবেন, এমন কিছু সাধারণ যোগব্যায়াম (Yoga to keep the heart healthy) রয়েছে, যা আপনার হার্টের স্বাস্থ্য (Heart health) ভালো রাখতে সহায়ক। সেইসঙ্গে এগুলি হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমাতে পারে। যেমন-

ছবি সৌজন্য- pexels
. ত্রিকোণাসন
এই আসনটি শরীরকে নমনীয় করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। হার্ট সুস্থ রাখতেও এটি খুবই উপকারী।
কীভাবে করবেন-
প্রথমে দুই পা হাত সমান পরিমাণে ফাঁক করে সোজা হয়ে দাঁড়ান। এবার দুই হাত কাঁধ বরাবর তুলুন, যাতে হাত দুটি এক সরলেরখায় থাকে। এমন অবস্থায় আস্তে আস্তে ডান দিকে ঝুঁকে ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল স্পর্শ করুন। বাঁ হাত ওপরের দিকে ওঠান। এবার স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে ১০ থেকে ক্রমশ বাড়িয়ে ৩০ গুনুন। এরপর হাতের অবস্থায় ঠিক রেখে অর্থাৎ দুই হাত দুদিকে সম্প্রসারিত রেখে সোজা হয়ে দাঁড়ান। এবার বাঁ দিকে ঝুঁকে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরে পূর্বের মতো অভ্যাস করুন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে হাত নামান। এভাবে তিন বার অভ্যাস করুন। প্রতি বারে শবাসনে বিশ্রাম নিন।
. শবাসন
এই আসনটি শরীর ও মনকে শিথিল করতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদস্পন্দন স্বাভাবিক করতেও সাহায্য করে।
কীভাবে করবেন-
প্রথমে চিত হয়ে শুয়ে পা দুটি লম্বা করে ছড়িয়ে দিন। হাত দুটি শরীরের দুই পাশে দেহ সংলগ্ন রাখুন। হাতের চেটো শিথিল ভাবে থাকবে। হাত, পা, দেহ অবশ হয়ে গিয়েছে, এভাবে মৃত ব্যক্তির মতো শুয়ে থাকুন। যে আসন যত বার ও যত ক্ষণ অভ্যাস করবেন, শবাসনেও ঠিক ততক্ষণ অবশ্যই বিশ্রাম নেবেন। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।
. শশাঙ্কাসন
এই আসনটি মানসিক চাপ কমাতে এবং মনকে শান্ত করতে সাহায্য করে। এটি হার্টবিট নিয়ন্ত্রণেও সাহায্য করে।
কীভাবে করবেন-
প্রথমে হাঁটু গেড়ে বসুন এবং কপাল মাটিতে রাখুন। আপনার হাত পিছনের দিকে রাখুন। কয়েক সেকেন্ডের জন্য এই অবস্থানে থাকুন এবং তারপর স্বাভাবিক অবস্থানে ফিরে আসুন।
. তাদাসন
এই আসনটি শরীরকে সোজা রাখতে এবং মেরুদণ্ডকে শক্তিশালী করতে সাহায্য করে। এটি রক্তচাপ উন্নত করে এবং হার্টকে সুস্থ রাখে।
কীভাবে করবেন-
প্রথমে সোজা হয়ে দাঁড়ান, এবার নিতম্বের প্রস্থে পা রাখুন। হাত উপরের দিকে উঠান এবং হাতের তালু একসাথে যোগ করুন। আপনার ঘাড় সোজা রাখুন এবং আপনার চোখ বন্ধ করুন। কয়েক সেকেন্ড এই অবস্থানে থাকুন এবং তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।



Click it and Unblock the Notifications