Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) আপনার মস্তিষ্ককে ধ্বংস করতে পারে এই খাবারগুলি
শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল মস্তিষ্ক। গোটা শরীরকে এটি চালনা করে। তাই মস্তিষ্ককে সচল রাখা ও তাকে ক্ষুরধার করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এর সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও জেনে রাখা প্রয়োজন। আপনার বয়স কত, বা আপনার বুদ্ধিমত্তার মান কেমন সেটা মস্তিষ্কের উৎকর্ষতা বাড়াতে বিচার্য নয়। শুধু চোখ-কান খোলা রেখে চারপাশের ঘটনা ও বিষয়গুলিকে বুঝতে হবে। তাতে জীবন অনেক সহজ হবে। [জেনে নিন নিজের মস্তিষ্কের গোপন কথা]
মস্তিষ্ক নিয়ে যত গবেষণা হয়েছে, ততই বিজ্ঞানী ও দার্শনিকদের অবাক করে দিয়েছে পরতে পরতে এর মধ্যে লুকিয়ে থাকা রহস্য। মানুষের মস্তিষ্কই সম্ভবত একমাত্র বস্তু যার রহস্যের সমস্ত সমাধান আজ পর্যন্ত বের করে ওঠা যায়নি। [জেনে নিন 'শর্ট টাইম মেমোরি লস' এর মুখ্য কারণ]
এখনকার দিনে প্যাকেটজাত খাবার ও দৈনন্দিন জীবনযাপন মস্তিষ্কের প্রভূত ক্ষতিসাধন করে তাকে দুর্বল করে দিচ্ছে। আর এর সবচেয়ে বড় শিকার ছোট ছেলেমেয়েরা। যেকোনও বয়সের মানুষই এখন ভুলে যাওয়া বা স্মৃতিভ্রমের অসুখে ভুগছেন। এছাড়া মস্তিষ্কের আরও বিরল ও জটিল রোগেও মানুষ আক্রান্ত হচ্ছে নিজের অজান্তেই। [জেনে নিন কেন ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন আপনি?]
সেজন্যই আমাদের সচেতন হতে হবে। কোন ধরনের খাবার আমাদের মস্তিষ্কের ক্ষতি করে তা জানতে হবে। এবং সেই খাবারগুলিকে নিজের ডায়েট থেকে দূরে রাখতে হবে। নিচের স্লাইডে দেখে নিন, কোন কোন খাবার আপনার মস্তিষ্ককে ধ্বংস করতে পারে। জেনে নিয়ে এগুলি থেকে দূরে থাকুন। [মনে রাখার ক্ষমতা কমিয়ে দেয় এই খাবারগুলি]

জাঙ্ক ফুড
কিছু জাঙ্ক ফুড মস্তিষ্কের রাসায়নিক গঠনকে বিগড়ে দিতে পারে। এর ফলে উদ্বেগ ও অবসাদ সহজেই আপনাকে গ্রাস করতে পারে।

চিনি জাতীয় খাবার
দীর্ঘদিন ধরে চিনি জাতীয় খাবার বেশি খেলে তা আপনার স্মৃতিশক্তিতে ঘুণ ধরাবে। এছাড়া নার্ভের নানা সমস্যাও তৈরি হতে পারে। বেশি বয়সে মস্তিষ্কে উর্বরতাও কমিয়ে দেয় চিনি জাতীয় খাবার।

অ্যালকোহল
মদ্যপান মস্তিষ্কে ধোঁয়াশা তৈরি করে। আপনার বুদ্ধিমত্তা কমিয়ে দেয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কমিয়ে আপনার মধ্য়ে দ্বন্দ্ব তৈরি করে।

ট্রান্স ফ্যাট
ট্রান্স ফ্যাট আপনাকে ধীর করে দেয়। এছাড়া আপনার রিফ্লেক্সও কমে যায়।

রিফাইন শস্য
শস্যদানাও মস্তিষ্কে প্রভাব বিস্তার করতে পারে। বেশি রিফাইন শস্য খেলে এমন হতে পারে। এছাড়া এর ফলে তাড়াতাড়ি বয়সও বেড়ে যায়।

প্রক্রিয়াজাত খাবার
প্রক্রিয়াজাত খাবার আমাদের স্নায়ুতন্ত্রকে আঘাত করে। দীর্ঘদিন ধরে প্রক্রিয়াজাত খাবার খেলে মস্তিষ্কের নানা রোগ হওয়ারও সম্ভাবনা তৈরি হয়।

নোনতা খাবার
নোনতা খাবারও মনে রাখার ক্ষমতাকে অনেকটা কমিয়ে দেয় বলে মত বিশেষজ্ঞদের। এজন্যই নোনতা খাবারের প্রতি অনেকে আকর্ষণ বোধ করেন।

ভাজা খাবার
বেশি ভাজা খাবার খেলে তা মস্তিষ্কে গভীর প্রভাব ফেলে। সেজন্য বাড়িতে অল্প কোনও ভাজা খাবার খেলেও বাইরের, বিশেষ করে রাস্তার ধারের দোকানের ভাজা খাবার একেবারেই এড়িয়ে চলার চেষ্টা করুন।



Click it and Unblock the Notifications