Cancer: কাশি কমছে না বা খিদে না পাওয়া ক্যানসারের লক্ষণ, সর্তক থাকতে আর কী লক্ষণ জানাল হু?

By Bhagysree Sarkar

Cancer: ক্যানসার একটি মারণ ব্যাধি, যা সঠিক সময়ে খোঁজ না পেলে প্রাণঘাতীও হয়। মনে রাখবেন, ক্যানসার (Cancer) শরীরের যে কোনও অঙ্গে হতে পারে। তবে অঙ্গভেদে ক্যানসারের লক্ষণও কিন্তু আলাদা। এই রোগ বর্তমানে সারা বিশ্বে উদ্বেগের বিষয়। ভারতে এই মারণ ব্যাধির ঘটনা কয়েকদিন ধরে দ্রুতই বেড়ে চলেছে। বিশেষজ্ঞদের মতে, সমাজে এখনও রয়েছে এই রোগ সম্পর্কে সচেতনতার অভাব। তাই মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে প্রতিবছর ৭ই নভেম্বর জাতীয় ক্যানসার সচেতনতা দিবস (National Cancer Awareness Day) পালিত হয়।

২০১৪ সাল থেকে ভারতে এই দিনটি বিভিন্ন জায়গায় উদযাপন শুরু হয়। এদিনের মূল উদ্দেশ্য হল, ক্যানসার প্রতিরোধ, সনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা (Cancer awareness among people) বাড়িয়ে তোলা। তবে মনে রাখবেন, সময়মতো শনাক্ত করা গেলে এই সমস্যাও এড়ানো সম্ভব। আজকের এই প্রতিবেদনে হু-এর (WHO) দ্বারা উল্লেখ করা ক্যানসারের প্রাথমিক কিছু লক্ষণ (Early warning signs of cancer) সম্পর্কে জানবেন, যা প্রত্যেকের জানা দরকার।

cancer
  • শরীরের যে কোনও জায়গার ক্ষত কিছু সময় পর নিজে থেকেই সেরে যায়। কিন্তু আপনার শরীরের কোনও ক্ষত জায়গা যদি দীর্ঘ সময় ধরে না সারতে দেখলে অবহেলা করবেন না। চিকিৎসকরা বলছেন, ক্ষত নিরাময়ে বিলম্ব বা অতিরিক্ত ব্যথা, রক্তপাত ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
  • প্রস্রাবে বা মলে রক্ত পড়লে যত তাড়াতাড়ি সম্ভব একজন দক্ষ চিকিৎসকের পরামর্শ নিন। এটি ক্যানসারের একটি লক্ষণও হতে পারে। সঙ্গে শরীরের কোনও অংশ, বিশেষত, স্তনবৃন্ত বা লিঙ্গ থেকে স্রাব হলে অবহেলা করবেন না। অবিলম্বে চিকিৎকের পরামর্শ নেবেন।
  • আচমকাই আপনি যদি স্তনে বা শরীরের অন্য কোনো অংশে পিণ্ড অনুভব করেন, তাহলে অবিলম্বে একজন চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করান। শরীরে উপস্থিত এই পিণ্ডটি থেকেও ক্যানসারের সূচনা হতে পারে। এই পরিস্থিতিতে এসর লক্ষণ উপেক্ষা না করে, তাদের চিকিৎসা করুন।

Viral fever: ক্রমশ বাড়ছে ভাইরাল ফিভারের প্রকোপ, জানুন প্রতিরোধের উপায়

  • যদি দীর্ঘদিন ধরে কাশির সমস্যীয় ভুগছেন, আর তা দূর হচ্ছে না, তবে এটি ক্যানসারের লক্ষণ হতে পারে। শ্বাস-প্রশ্বাসের সময় কণ্ঠস্বরের পরিবর্তন বা শ্বাসকষ্ট, সঙ্গে থুতুর সঙ্গে রক্ত পড়াও ক্যানসারের লক্ষণ।
  • হঠাৎই যদি আপনার গলা বা বুকে চাপ অনুভব হয়, সঙ্গে গিলতে অসুবিধা, তবে সাবধান হন। এসব ক্যানসরের লক্ষণ। এছাড়াও, খালি পেটে বা অল্প পরিমাণে খাবার খেয়েও যদি পেট ভরা লাগে, তবে দেরি না করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।

Story first published: Thursday, November 7, 2024, 14:16 [IST]
X
Desktop Bottom Promotion