Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Viral fever: ক্রমশ বাড়ছে ভাইরাল ফিভারের প্রকোপ, জানুন প্রতিরোধের উপায়
Viral fever: এবছর কালী পুজো পেরলেও শীতের দেখা প্রায় নেই বললেই চলে। তবে সন্ধ্যা বা ভোরের দিকে হালকা ঠাণ্ডা ঠাণ্ডা একটা ভাব রয়েছে। আর এই আবহাওয়ার পরিবর্তনের সঙ্গেই বাড়ে রোগব্যাধি। যারমধ্যে সবথেকে বেশি হয় জ্বর, সর্দি ও কাশি। বর্ষায় এসব রোগ মাথাচাড়া দিলেও শীতকাল আসার আগেও কিন্তু এই রোগের প্রকোপ থাকে। এই সময়ে ভাইরাল সংক্রমণ (Viral infection) দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রত্যেক ১০ টি বাড়ির মধ্যে ৬-৭ টি বাড়িতে কেউ না কেউ এই সমস্যায় ভুগছেন।
চিকিৎসকরা বলছেন, ভাইরাল সংক্রমণের লক্ষণগুলির (Symptoms of viral infection) মধ্যে রয়েছে অ্যালার্জি, কাশি ও সর্দি। তবে চিন্তার বিষয় নেই, এধরনের সমস্যা ৩ থেকে ৪ দিন পর সেরে যায়। কিন্তু তবুও ওষুধ খেয়ে কাশি থামছে না। সঙ্গেই রাত বাড়লে আসছে জ্বরও। যা থেকে ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ছে। তাই সবার প্রথমে জানতে হবে, ভাইরাল ফিভারের (Viral fever) কারণ কী?

- দূষণ ও এলার্জি
- বায়ু দূষণ
- ডায়াবেটিস, হাঁপানি, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ও বয়স্ক ব্যক্তিদের মধ্যে সংক্রমণ দ্রুত ঘটেছে
- কোভিডের পরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস
Mental health: নিজের আবেগ চেপে রাখছেন? হতে পারে একাধিক মানসিক ব্যাধি
চিকিৎসকরা বলছেন, বায়ুর গুণমান সূচক বাড়ার সঙ্গে আবহাওয়ার অবনতি ঘটছে। যার ফলে ক্রমশ দূষণ বৃদ্ধি পাচ্ছে। আর এতেই ভাইরাসগুলি দীর্ঘ সময় বাতাসে থেকে দ্রুত শরীরে সংক্রামিত হচ্ছে। তবে মনে রাখবেন, যেভাবে গত কয়েক বছরে মহামারী শেষ হওয়ার পরও করোনার নতুন রূপ দেখা গিয়েছে। একইভাবে, অন্যান্য ভাইরাসও তাদের রূপ পরিবর্তন করে আরও শক্তিশালী হয় ওঠে। তাই এই ভাইরাল ফিভার কীভাবে প্রতিরোধ করবেন, তা জানা উচিত।
- পরিচ্ছন্নতার যত্ন নিতে হবে
- কারও সর্দি-কাশি হলে অবিলম্বে তার থেকে দূরে থাকুন
- সামাজিক দূরত্ব মেনে চলুন
- পাবলিক প্লেসে মাস্ক না পরে যাবেন না
- রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন
- প্রচুর জল পান করুন
- মৌসুমি ফল ও সবজি খান
- রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ও বয়স্কদের অবশ্যই ফ্লু ভ্যাকসিন নিতে হবে
- এছাড়াও ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেমন লেবু, টমেটো, কমলালেবু, আমলা খান। এরসঙ্গে সবুজ শাক-সবজি যেমন পালং শাক, ব্রকলি, শাক, মেথি খেতে হবে। এড়াতে হবে জাঙ্ক ফুড।



Click it and Unblock the Notifications