প্রচণ্ড গরমে ঘামের দুর্গন্ধ? কী কী মেনে চলবেন দেখুন

By Bhagysree Sarkar

গরমকালে ঘামের দুর্গন্ধ কমবেশি সকলেরই সমস্যা। তবে যার শরীর থেকে বের হয়, তিনি এই গন্ধ পান না। সমস্যায় পড়েন আশেপাশের মানুষ। আবার এই সমস্যার কথা ওই মানুষকে বলাও যায় না। মনে একটাই প্রশ্ন, গ্রীষ্মের দুর্গন্ধকে কীভাবে প্রতিরোধ করে যায়। অত্যধিক ঘাম, যা হাইপারহাইড্রোসিস নামে পরিচিত, চাপ, শারীরিক ব্যায়াম, মানসিক উত্তেজনা, খাদ্যাভ্যাস, দুর্বল স্বাস্থ্যবিধি, বংশগত হরমোনের ভারসাম্যহীনতা এবং ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে হতে পারে।

তবে সকলের জানা গুরুত্বপূর্ণ যে, ঘাম কার্যত গন্ধহীন। কিন্তু যখন পৃষ্ঠের ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে, তখন এটি অদ্ভুত গন্ধ উৎপন্ন করে। শুধু দুর্গন্ধ নয়, গরমে শরীরে ঘাম জমে ছত্রাকজাতীয় সংক্রমণ দেখা যায়। শরীরের বিভিন্ন ভাঁজে বিশেষ করে কুঁচকি, আঙুলের ফাঁক ও যৌনাঙ্গে এই সংক্রমণ বেশি হয়। তাই সংক্রমণ এড়াতে শরীরের ভাঁজগুলোয় ঘাম জমতে দেওয়া যাবে না। প্রয়োজনে ছত্রাকবিরোধী পাউডার ব্যবহার করতে হবে। তাই শরীর থেকে দুর্গন্ধ দূর করতে নজর দিন খাদ্যতালিকায়। পেঁয়াজ, রসুন জাতীয় খাবার গরমে এড়িয়ে চলুন। কারণ, এর ফলে শরীরে গন্ধের রেশ থেকে যায়। পরিবর্তে বেশি করে খান জলীয় খাবার, ফল ও স্যালাড।

swet

এছাড়াও শরীরের গন্ধ রোধ করার জন্য কয়েকটি টিপস দেখুন-

  • গরমে দিনগুলিতে দুবার স্নান করতেই হবে। ব্যস্ততার অজুহাতে এই অভ্যাস এড়িয়ে যাবেন না। পারলে স্নানের জলে সুগন্ধি মিশিয়ে নিন।
  • শরীরে দুর্গন্ধ যাদের ক্রনিক সমস্যা, তারা দুধে কর্পূর মিশিয়ে খান। এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
  • শরীরের দুর্গন্ধ দূর করতে স্নানের জলে মিশিয়ে নিন কয়েক ফোঁটা অ্যাপল সিডার ভিনিগার। এতে দূর হবে দুর্গন্ধ। ভিনিগারের গন্ধ নিয়ে ভাববেন না। এই উদ্বায়ী গন্ধ দ্রুত উবে যাবে। অথবা একটি পাত্রে সামান্য গরম জল নিয়ে তাতে মধু মিশিয়ে রাখুন। স্নানের শেষে মধুমিশ্রিত জল গায়ে ঢেলে নিন। এতেও উপকার পাবেন।
  • নিমপাতার ব্যবহারে ঘামের দুর্গন্ধ রোধ করা যায় সহজেই। ঘামের দুর্গন্ধ হওয়ার জন্য শরীরে যে ব্যাকটেরিয়া দায়ী, তার বৃদ্ধি ঠেকাতে নিমপাতা খুব উপকারী। স্নামের সময় নিমপাতা সেদ্ধ জল দিয়ে ব্যবহার করলে শরীরের টক্সিন রোধ হয় এবং ঘামের গন্ধ দূর হয়।

প্রচণ্ড গরমে তৈলাক্ত ত্বকের সমস্যা? কীভাবে নেবেন যত্ন, এড়িয়ে চলুন এই খাবার

  • প্রতিদিন অন্তর্বাস ও মোজা পরিষ্কার করতে হবে। এছাড়া গরমে শরীরে ঘামাচি দেখা দিতে পারে। ঘামাচির চুলকানি রোধে অ্যান্টিহিস্টামিন ওষুধ খাওয়ার পাশাপাশি ঘামাচি থেকে পরিত্রাণ পেতে সিনথেটিক পোশাক পরা চলবে না। সব সময় সুতির ঢিলা পোশাক পরতে হবে।
  • যাঁরা বেশি অ্যালকোহল পান করেন, তাঁদের শরীর থেকেও বাজে গন্ধ বের হতে পারে। অন্যদিকে মানসিকভাবে উদ্বিগ্ন থাকলে দেহের অ্যাপোক্রিন গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে। যা সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে আরও উত্তেজিত করে তোলে। এতে শরীরের দুর্গন্ধ আরও বেড়ে যায়।
  • রোজমেরি, সেলেরি, পার্সলি পাতার গন্ধ খুব সুন্দর। তাই গ্রিন টি তৈরিতে এই হার্বস ব্যবহৃত হয়। ডায়েটেও রাখুন প্রাকৃতিক সুগন্ধি।

সঙ্গে প্রচুর জল পান করতে হবে। রোদে বের হতে হলে ছাতা, হ্যাট ব্যবহার করবেন। হালকা বা সাদা রঙের কাপড় পরবেন। ঘামে ভিজে গেলে পোশাক পাল্টে নিন। সুতি কাপড় পরবেন। তারপরও অতিরিক্ত ঘাম হলে চিকিৎসকের পরামর্শ নিন।

Story first published: Monday, May 6, 2024, 21:06 [IST]
X
Desktop Bottom Promotion