প্রচণ্ড গরমে তৈলাক্ত ত্বকের সমস্যা? কীভাবে নেবেন যত্ন, এড়িয়ে চলুন এই খাবার

By Bhagysree Sarkar

গরমকাল মানেই আমাদের ত্বকের হাজারটা সমস্যা। চড়া রোদে সহজে বেরোতে চান না কেউই। আর বেরোলেও মাথা থেকে পা অবধি ঢাকতে হয়। কিন্তু তাতেও রেহাই মেলে না। আর এই সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় তৈলাক্ত ত্বকের মানুষদের। সকালবেলা ঘুম ভাঙলেই দেখা যায় ত্বকে তেলতেল ভাব। যাঁদের ত্বকে তেলের ভাগ বেশি, তাঁরাই সবচেয়ে বেশি ভোগেন ব্রণের সমস্যাতে। গ্রীষ্মে পুরো মুখ ভরে যায় ব্রণে। তার উপর বাইরের চড়া রোদ, ঘাম, ধুলা জমে ব্রণের সঙ্গী হয় র‌্যাশ, লালচে দাগছোপ। তাই গ্রীষ্মে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে হয় আলাদা ভাবে।

এই রোদে এই ত্বক নিয়ে বাইরে বের হলে আর এক সমস্যা, ঘামে ত্বক জ্বালা করতে থাকে। তাছাড়া, ব্রণর ক্ষেত্রে ব্যথাও হয় খুব বেশি। প্রত্যেকটি তৈলাক্ত ত্বকের মানুষদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি তো ত্বকের ধরন পরিবর্তন করতে পারবেন না। এটা আপনার জন্মগত। তবে আপনি আপনার ত্বককে ভালোর জন্য নিজের খাবারের দিকে খেয়াল রাখতে পারেন। প্রতিদিনের খাদ্যাভ্যাস পরিবর্তন করে ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে পারেন। আপনার যদি তৈলাক্ত ত্বক হয়, তবে কয়েকটি খাবার এড়িয়ে চলুন। যেমন-

Skin
  • মাংস-

মাংসের মধ্যে রয়েছে খুব উচ্চ সোডিয়ামের মাত্রা। যা জল ধরে রাখতে সক্ষম। ফলে নিয়মিত মাংস খেলে তা ত্বকের ফোলাভাব এবং চর্বি সৃষ্টি করে। এতে আপনার ত্বককে অত্যন্ত তৈলাক্ত দেখায়। রেড মিটে রয়েছে সোডিয়াম যা তেল নিঃসরণ বাড়ায়।

  • দুধ

দুধ আমাদের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটি ত্বকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ এতে হরমোন টেস্টোস্টেরন সম্পর্কিত উপাদান রয়েছে। যা ত্বকে তেল গ্রন্থিগুলিকে উদ্দীপিত করে তোলে। সঙ্গেই ত্বককে তৈলাক্ত এবং চর্বিযুক্ত করে তোলে।

  • চকলেট

চকলেট বর্তমানে ছোট-বড় সকলেরই খুব পছন্দের খাবার। কিন্তু কিছু চকলেটে অতিরিক্ত মিষ্টি যোগ করা হয়। যা আপনার ত্বককে তৈলাক্ত করে তুলতে পারে। ফলস্বরূপ আমাদের ত্বকে দেখা যায় একাধির ব্রণ। তাই চকোলেট খাওয়ার ক্ষেত্রেও সচেতন হতে হবে।

  • গম

গমে গ্লুটেন এবং ফাইটিক অ্যাসিড বেশি বলে মনে করা হয়। যা হজমে অসুবিধা সৃষ্টি করে। বদহজম পুষ্টি শোষণের প্রক্রিয়াকে ব্যাহত করে, যা ত্বককে প্রভাবিত করে। তাই তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে গম দিয়ে তৈরি খাবার এড়িয়ে চলুন।

  • চিংড়ি

চিংড়িতে অ্যালার্জেন থাকে, যার ফলে ব্রণ এবং ফ্যাট হতে পারে। অন্যদিকে, চিংড়িতেও উচ্চ মাত্রার আয়োডিন থাকে। যা ত্বকে ফুসকুড়ি কারণ হতে পারে। তাই চিংড়ি খাওয়া এড়িয়ে চলতে হবে যদি আপনার ত্বক তৈলাক্ত প্রকৃতির হয়ে থাকে।

এবার চলুন দেখে নেওয়া যাক, গ্রীষ্মে তৈলাক্ত ত্বকের যত্ন নিবেন কীভাবে?

  • পর্যাপ্ত জল খান-

গরমে ঘামে শরীর থেকে অনেক জল বের হয়ে যায়। তাই ত্বক আর্দ্র রাখতে প্রতি দিন অন্তত তিন লিটার জল খাওয়া জরুরি। এছাড়াও, প্রচুর পরিমাণে মরসুমি ফল খান। সবুজ শাকসবজিকে ডায়েটে রাখুন। এর পাশাপাশি হাইড্রেট থাকতে প্রচুর পরিমাণে জল পান করুন। সঙ্গে ডাবের জল, ডিটক্স ওয়াটার থাকলে মন্দ হয় না।

  • সঠিক ময়েশ্চারাইজার বেছে নিন-

তৈলাক্ত ত্বক বলে গরমে ময়শ্চারাইজ়ার ব্যবহার করবেন না, এণন ধারণা এখনই ত্যাগ দিন। এই সময় ময়শ্চারাইজ়ার ব্যবহার না করলে ত্বকের সমস্যা আরও বেড়ে যেতে পারে। তবে হালকা জেল বা ক্রিম ব্যবহার করতে পারেন।

  • ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে-

শুধু এইসময় বলেই নয়, সারা বছরই ত্বক ভাল রাখতে দিনে দুইবার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শোয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া জরুরি। একটি গরম উপযোগী ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন ব্যবহারও করতে পারেন।

  • মাস্ক লাগাতে পারেন-

আপনার ত্বক তৈলাক্ত হলে ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য ক্লে মাস্ক ব্যবহার করতে পারেন। ক্লে মাস্ক ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়।

Story first published: Monday, May 6, 2024, 19:22 [IST]
X
Desktop Bottom Promotion