Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
তীব্র তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি! সুস্থ থাকতে কী করবেন
এপ্রিলের শুরু থেকেই তাপপ্রবাহ শুরু হয়েছে। বেলা বাড়লেই বাড়ছে গরমের তীব্রতা। বাড়ির বাইরে ১ ঘণ্টা কাটানোও মুশকিল। এই সময় স্বাস্থ্যের অবহেলা করলেই ঘটে যেতে পারে একাধিক গ্রীষ্মকালীন রোগ। আর এরমধ্যে সবথেকে হানিকারক যে রোগ তা হল হিটস্টোক। গরম পড়লেই স্ট্রোকে হঠাৎ মৃত্যুর এক একটি অপ্রত্যাশিত ঘটনা আমাদের ভাবিয়ে তোলে। তাই গরম পড়লে সবাইকে বাড়তি সচেতন হতে হবে। অনিয়ন্ত্রিত জীবনযাপন আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
কিন্তু আমাদের এই তীব্র গরমেও কর্মস্থলে যেতে হয়। রোদের তীব্রতা বাড়লেও ছুটি নেই। আবার অনেকেই দুপুরে খাচ্ছেন রাস্তার ধারে কোন হোটেল বা ৫ তারা হোটেলে। যাতে থাকে অতিরিক্ত তেল, মশলা। যা থেকে শরীরে বদহজমের সমস্যা, মাথা যন্ত্রণা, হাঁসফাঁস, অস্বস্তি হতে পারে। কিন্তু এই রোদে গরমে আপনি যদি স্বাস্থ্য সচেতন না হন, তবে বাড়তে পারে আপনার হিট স্ট্রোকের ঝুঁকি। কীভাবে বুঝবেন আপনি হিট স্ট্রোকের ঝুঁকিতে আছেন কিনা? এই স্টোকের বেশকিছু লক্ষণ রয়েছে। যেমন-

- এই সময় প্রচণ্ড মাথাব্যথা শুরু হতে পারে। এই অসহনীয় মাথাব্যথা একটি বড় লক্ষণ। তাছাড়া, দ্রুত হৃদস্পন্দন ও হাইপারভেন্টিলেশন থেকে অক্সিজেনের অভাব ইত্যাদির কারণে হিট স্ট্রোকের আগে বমি বমি ভাব হতে পারে।
- হিটস্ট্রোকের আগে অনেক বেশি জল তেষ্টা অনুভব হবে। সেইসঙ্গে ডিহাইড্রেটেড অনুভব হতে পারে। এছাড়া শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস-প্রশ্বাসও হিটস্ট্রোকের লক্ষণ।
- হিট স্ট্রোকের আগে যেসব লক্ষণ দেখা যায়, তারমধ্যে একটি হল পেশি ব্যথা। যদিও সাধারণ ব্যথা ভেবে মানুষ এটা গুরুত্ব দেয় না।
- শরীরে ক্লান্তি ও দুর্বলতা তৈরি হয়। ব্যক্তি অজ্ঞানও হয়ে যেতে পারেন।
- অতিরিক্ত তাপের কারণে হিটস্ট্রোকের আগে মানুষ বিরক্ত বোধ করতে পারে, রাগান্বিত হতে পারে, অযৌক্তিক কথা বলতে পারে।
গ্রীষ্মের দিনগুলিতে দেদার খাচ্ছেন আম, একটু অনিয়মেই ঘটবে চরম বিপত্তি!
চিকিৎসকরা বলেন, হিট স্ট্রোক প্রতিরোধ করতে শরীর হাইড্রেট রাখার কোনো বিকল্প নেই। এই গরমে বাঁচতে হলে ঢিলেঢালা এবং হালকা রঙের পোশাক পরে ঘরের বাইরে বের হন। সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করতে সানগ্লাস পরুন। রোদে থাকতে হলে প্রতি দুই ঘণ্টা পর পর সানস্ক্রিন ব্যবহার করুন। প্রচুর পরিমাণে জল পান করতে হবে। একাধিকবার স্নান করুন অথবা, মুখে চোখে জলের ঝাপটা দিন।



Click it and Unblock the Notifications