Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গ্রীষ্মের দিনগুলিতে দেদার খাচ্ছেন আম, একটু অনিয়মেই ঘটবে চরম বিপত্তি!
গ্রীষ্মকাল মানেই আমাদের মাথায় সবার আগে আসে আমের কথা। গ্রীষ্মকালীন এই ফল কাঁচা, পাকা দুই আমাদের কাছে বেশ প্রিয়। তবে পাকা আমের সুমিষ্ট স্বাদ আর ঘ্রাণে গরমের তীব্রতা অনেকটাই ভুলে যাওয়া সম্ভব হয়।
শুধু স্বাদই নয়, আমের আছে অনেক পুষ্টিগুণও। কিন্তু আম খাওয়ার কিছু সাধারণ নিয়ম আছে। সেসব নিয়ম মেনে না চললেই বিপদ। চলুন জেনে নেওয়া যাক, আম খাওয়ার আগে কোন নিয়মগুলো মেনে চলবেন-

- আম খাওয়ার আগে তা জলে ভিজিয়ে রাখুন-
আম কিনে আনুন বা নিজেদের গাছের হোক, আপনাকে এই নিয়ম মানতেই হবে। আম খাওয়ার আগে কিছু সময় অবশ্যই ভিজিয়ে রাখবেন। আমে থাকে ফাইটিক অ্যাসিড নামক উপাদান। যা মানব শরীরের জন্য ক্ষতিকর। শরীরে নানা প্রক্রিয়ারও সৃষ্টি করতে পারে এটি। তাই আম খাওয়ার আগে ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এতে আপনার শরীর সুস্থ থাকবে।
- আম ও দই একসঙ্গে খাওয়া যাবে না-
দইয়ের সঙ্গে কখনও আম মিশিয়ে খাবেন না। এই দুই খাবার আলাদা আলাদাভাবে পুষ্টিকর হলেও একসঙ্গে খাওয়া ক্ষতিকর। আমে থাকা কিছু উপাদান দইয়ের সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারে। যা শরীরের জন্য ক্ষতিকর উপাদানের তৈরি করে। বিশেষ করে ত্বকের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে এটি। তাই আম এবং দই একসঙ্গে একেবারেই খাবেন না।
- আম খাওয়ার পরে জল খাবেন না-
আমাদের অনেকরই স্বভাব আছে যেকোনও খাবার খেয়েই জল খেয়ে ফেলার। কিন্তু আম খাওয়ার পর ভুল করেও জল খাবেন না। এর থেকে আপনার শরীরে হতে পারে হজমের সমস্যা। কারণ আমের উপাদানগুলি হজম হয়ে শরীরে মিশতে বেশ সময় লাগে। তাই আম খাওয়ার অন্তত আধ ঘণ্টা পর জল খান। নয়তো বদহজমের সমস্যায় ভুগতে হতে পারে।
- রাতের খাবার খেয়ে আম খাবেন না-
রাতের খাবার বা ডিনার করার পর আর আম খাবেন না। গ্রীষ্মকালীন এই ফল বেশ ভারী খাবার। এতে ক্যালোরির মাত্রা অনেকটা বেশি থাকে। রাতে খাবার খাওয়ার পরে আম খেলে সেই খাবার হজম করতে সমস্যা হতে পারে। সেইসঙ্গে বাড়তে পারে আপনার ওজনও। তাই দুপুরের খাবারের পরে আম খেতে পারেন, খেতে পারেন বিকেলে বা সন্ধ্যাতেও। তবে রাতের খাবারের পরে আম খাবেন না।



Click it and Unblock the Notifications