Eating salt on fruits: ফলের উপর নুন ছিটিয়ে খাওয়ার অভ্যাস? আজই বন্ধ করুন, না হবে চরম বিপদ

By Bhagysree Sarkar

Eating salt on fruits: শরীর অসুস্থ থাকলেই আমাদের সবার প্রথমে ফলের কথা মাথায় আসে। কারণ, ফল একাধিক পুষ্টিগুণে (Fruits are rich in multiple nutrients) সমৃদ্ধ। শুধু রোগব্যাধি হলে নয়, প্রতিদিন অন্তত একটি করে যেকোনও ফল (Fruits) খাওয়া জরুরি। তবে ফল খাওয়ার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বদঅভ্যাস রয়েছে। তার মধ্যে সবথেকে ক্ষতিকর কাটা ফলে নুন ছিটিয়ে খাওয়া। অনেকেই ফলের স্বাদ বাড়াতে নুন ছিটিয়ে খাবার খেতে পছন্দ করি। তবে মনে রাখবেন, আপনার এই বদঅভ্যাসে জন্মাতে পারে নানা রোগব্যাধি (Side effects of eating salt on fruits)।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ফলের উপর নুন ছিটিয়ে খাওয়ার অভ্যাস (The bad habit of sprinkling salt on fruits) স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নুন সহ ফল খাওয়া তাদের পুষ্টি হ্রাস করতে পারে। পাশাপাশি স্বাস্থ্যকে বিভিন্নভাবে প্রভাবিতও করতে পারে। চলুন জেনে নেওয়া যাক, ফলের ওপর নুন ছিটিয়ে খাওয়ায় কী কী ক্ষতি হতে পারে-

Eating salt on fruits

ছবি সৌজন্য- pexels

. পুষ্টির ঘাটতি-
ফল প্রাকৃতিকভাবে অনেক প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল এবং ফাইবার সমৃদ্ধ। এগুলি শুধু শরীরে শক্তি জোগায় না, বরং এর সঙ্গে আমাদের হজমশক্তিকেও উন্নত করে। নুন দিয়ে ফল খেলে ফলের মধ্যে উপস্থিত ভিটামিন সি-এর পরিমাণ কমে যায়, ফলে সেই পুষ্টি উপাদানগুলি কম কার্যকর হয়।

. কিডনির উপর প্রভাব
অতিরিক্ত নুন খাওয়া শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে সমস্যা তৈরি করে। তাই বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত নুন খাওয়া কিডনির উপর অতিরিক্ত চাপ ফেলে। এমনকি কিডনির কার্যকারিতাকেও প্রভাবিত করে। এতে কিডনির সমস্যা এবং শরীর ফুলে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয়।

. হজমের সমস্যা
আমরা সকলেই জানি, ফলের মধ্যে প্রাকৃতিক চিনি থাকে। যা খুব সহজেই হজম হয়। কিন্তু নুন যোগ করলে তা হজমে প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, গ্যাস, ফোলা বা অ্যাসিডিটির মতো সমস্যাও সৃষ্টি করতে পারে। মনে রাখবেন, ফলের সাথে নুন মিশিয়ে খেলে তাদের প্রাকৃতিক মিষ্টিও কমে যায়। যা থেকে তাদের স্বাদও নষ্ট হয়।

. হার্টের স্বাস্থ্যের উপর প্রভাব
অতিরিক্ত নুন খাওয়া হার্টের জন্য ক্ষতিকর, একথা সকলেই জানি। অতিরিক্ত নুন রক্তচাপ বাড়ায়, যা হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে তোলে। নুনের সাথে ফল খাওয়া এই সমস্যার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। বিশেষ করে আপনি যদি হার্টের রোগী হন, তাহলে এই কাজ একেবারেই করবেন না।

. রক্তচাপ বৃদ্ধি
চিকিৎসকরা বারবারই বলেন, অতিরিক্ত নুন খেলে রক্তচাপ বাড়তে পারে। তাই নুনের সঙ্গে ফল খেলে প্রতিদিনের নুনের পরিমাণ বেড়ে যায়, যা উচ্চ রক্তচাপের মতো সমস্যার জন্ম দেয়। চিকিৎসকরা পর্মর্শ দেন, যারা আগে থেকেই রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই অভ্যাস আরও ক্ষতিকর প্রমাণিত হতে পারে।

Story first published: Friday, November 8, 2024, 16:10 [IST]
X
Desktop Bottom Promotion