ক্যালোরি নষ্ট করার উদ্ভট উপায়

By Tulika Ghoshal

আজ, আমরা অধিকাংশই ক্যালোরি সচেতন| আমরা শরীরে কত ক্যালোরি উৎপন্ন হল, কত ব্যয় হল, আর কত দূর হল তাই ভেবে পাগল হয়ে যাই|

এবং তারপর আমরা ভাবি দ্রুত ক্যালোরি কিভাবে নষ্ট করা যায়| তবে, প্রত্যেকটি কাজ যা আপনি করেন সেটার কিছু পরিমান এনারজির প্রয়োজন হয় এবং তার জন্যে কিছু ক্যালোরি নষ্ট হতে হয়|

বাড়তি ক্যালোরি নষ্ট করতে নিয়মিত ব্যায়াম এর প্রয়োজন যাতে আপনার শরীরে চর্বি না জমে| কিন্তু দুর্ভাগ্যবশত, আমাদের মধ্যে অধিকাংশই জীবনে ব্যায়াম করার যথেষ্ট সময় দিতে পারি না|

তাহলে, ক্যালোরি কিভাবে নষ্ট হয় ? এখানে কিছু ক্যালোরি নষ্ট করার উদ্ভট উপায় দেওয়া হল| এগুলো পড়ে জেনে নিন যে এগুলোর মধ্যে একটাও নিয়মিত ব্যায়াম করার সমান নয়|

ক্যালোরি নষ্ট করার উদ্ভট উপায়

তথ্য # 1 মজার কথা বলুন এবং তাতে পাঁচ থেকে দশ মিনিট ধরে হাসুন| এটি প্রায় চল্লিশ ক্যালোরি নষ্ট করে দেয়|

তথ্য# 2 রোমান্টিক হউন| বেডরুমে তিরিশ মিনিটের একটি উত্তেজক অধিবেশন দুশোরও বেশি ক্যালোরি নষ্ট করতে পারে|

তথ্য# 3 একটি এক মিনিটের আবেগপ্রবণ চুম্বন প্রায় পাঁচ ক্যালোরি নষ্ট করতে পারে| সেটি নির্ভর করে চুম্বন কতটা আবেগপ্রবণ|

তথ্য # 4 আপনার যদি চিউইং গাম চেবানোর অভ্যাস থাকে তাহলে খবরটি জেনেরাখুন : এটি এক ঘন্টায় এগারো ক্যালোরি নষ্ট করে|

থ্য # 5 আপনি যদি আপনার বান্ধবীর সাথে এক ঘন্টা ধরে টেক্সটিং করে কথা বলেন তাহলে আপনি সেই মুহূর্তে চল্লিশ ক্যালোরি নষ্ট করছেন|

তথ্য # 6 আপনার পোষ্যকে হাটতে নিয়ে বেরোন এবং আপনি সহজেই দুশো ক্যালোরি নষ্ট করে ফেলবেন|

তথ্য #7 ষাট মিনিটের জন্যে আপনার সঙ্গী কে জড়িয়ে ধরুন এবং নষ্ট করে ফেলুন ষাট ক্যালোরি|

তথ্য # 8 যারা সারাক্ষন বসে থাকে তাদের থেকে পঁচিশ প্রতিশত বেশি ক্যালোরি নষ্ট করে যারা সারাক্ষন ঘুরে বেড়ায়|

তথ্য #9 আপনার সাথির সাথে পনেরো মিনিট নাচুন| আপনি পঁচাত্তর ক্যালোরি নষ্ট করতে পারেন|

তথ্য # 10 যখন আপনি কেনাকাটা করতে বেড়োন, মনে রাখবেন আপনি তিরিশ মিনিট ধরে বাজারের ট্রলি ঠেলে আপনার অন্তত একশো ক্যালোরি নষ্ট করতে পারেন|

X
Desktop Bottom Promotion