Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
খিদে কমাতে চান? মেনে চলুন এই ৫ টি আজব উপায়
খিদে কমাতে চান? মেনে চলুন এই ৫ টি আজব উপায়। তাহলেই দেখবেন পেটে ইদুঁর দৌড় কমে যাবে।
অযথা খিদে কমাতে যাবেন কেন ভাই! এমন করা কিন্তু মোটেও ভাল না। তবে এমন এমন পরিস্থিত এসে যায় যে তখন খেতে যাওয়ার উপায় থাকে না। আর আমরা যারা এই জেট যুগে কর্পোরেট ওয়াল্ড নামক এক অতিসক্রিয় জগতের বাসিন্দা, তাদের তো খেতে যাওয়ার কোনও সময় নেই। ব্রেকফাস্টের সুযোগ মেলে দুপুরে, আর লাঞ্চের প্লেট সামনে আসে বিকালে। এমন মানুষরা কী করবেন বলুন তো! তাদের কথা ভেবেই তো এই প্রবন্ধে এমন ৫ টি উপায় নিয়ে আলোচনা করা হল, যা মেনে চললে শরীরও ঠিক থাকবে, সেই সঙ্গে খিদেকেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

১. জল পানে ফল মেলে:
খিদে পাচ্ছে। কিন্তু খেতে যাওয়ার উপায় নিয়ে! চিন্তা নেই। এক গ্লাস জল খেয়ে ফেলুন ঢকঢক করে। দেখবেন খিদের তারনা অনেকটাই কমে যাবে। আসলে জল খেলেই পেট ভরে যায়। ফলে খিদে কমতে শুরু করে। শুধু তাই নয় শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা বিষ বার করে দিতেও জলের কোনও বিকল্প নেই। তাহলে কী বুঝলেন। জল শুধু তেষ্টা মেটায় না, সেই সঙ্গে আরও অনেক কাজ করে। সাধে কী আর জলকে জীবন বলে!

২. প্রোটিন সমৃদ্ধ খাবার:
এমন খাবার খান যা বেশিক্ষণ পেটে থাকবে। ফলে ঘনঘন খিদে পাবে না। এক্ষেত্রে প্রোটিন সমৃদ্ধ খাবার, যেমন ধরুন মাছ, মাংস, সোয়া প্রডাক্ট প্রভৃতি আপনাকে সাহায্য করতে পারে। কারণ প্রোটিনের মাত্রা বেশি রয়েছে এমন খাবার হজম হতে বেশি সময় নেয়, ফলে পেট ভর্তি থাকে অনেকক্ষণ।

৩. রেড ওয়াইন ভিনিগার:
খাবার সঙ্গে দু চামচ রেড ওয়াইন ভিনিগার খেলে খিদে কমে। সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে রেড ওযাইন ভিনিগারের মধ্য়ে এমন কিছু উপাদান থাকে, যা শরীরের কোনও ক্ষতি না করেই খিদে কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

৪. গ্রিন টি:
এতে রয়েছে অ্যাপিগেলোকচিন নামে একটি ফাইটোনিউট্রিয়েন্টস, যা খিদে পেতে যে হরমোন সহায়তা করে তার কার্যকারিতা কমিয়ে দেয়। ফলে খিদে কম যায়। সর্বোপরি, প্রতিদিন যদি গ্রিন টি খাওয়া যায়, তাহলে ওজনও কমতে শুরু করে দেয়। সেই সঙ্গে শরীরে অতিরিক্ত চর্বি জমার আশঙ্কা কমে।

৫. শরীরচর্চা:
শুনতে আজব লাগলেও একথা ঠিক যে প্রতিদিন শরীরচর্চা করলে খিদে কমে যায়। আসলে এক্সার্সাইজ করলে খিদে পেতে সহায়ক হরমোনের কার্যকারিতে কমতে শুরু করে। ফেল খিদে পাওয়ার প্রবণতা হ্রাস পায়।



Click it and Unblock the Notifications