বর্ষায় ভাইরাল ইনফেকশনে ভুগছেন? সুস্থ থাকতে এই খাবারগুলি অবশ্যই খাদ্যতালিকায় রাখুন

By Bhagysree Sarkar

বর্ষাকালে যেকোনও সংক্রমণের আশঙ্কা ব্যাপক বৃদ্ধি পায়। এর অন্যতম কারণ, বাতাসে থাকা আর্দ্রতা। সঙ্গে জমা জল ও নোংরা জলের সংস্পর্শে এসে ইনফেকশনের সমস্যা বৃদ্ধি পায়। এই আবহাওয়া মনোরম হলেও সতর্ক থাকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনার একটু অসচেতনতা স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। তাই সম্ভব হলে বাড়িতেই থাকার চেষ্টা করুন। সঙ্গেই নজর রাখবেন, বাড়ির আশেপাশে জমা জল বা আবর্জনা রাখা একেবারেই যাবে না।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে সর্দি, কাশি ও ভাইরাসজনিত প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়। ভাইরাল সংক্রমণ এড়াতে, অনাক্রম্যতা শক্তিশালী করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ঋতুতে আপনার খাদ্যাভ্যাসের প্রয়োজনীয় পরিবর্তন করতে সফল হন, তবে আপনি পুরো ঋতু জুড়ে সুস্থ থাকবেন। এই রোগগুলি আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার খাদ্যাভ্যাস সম্পর্কে অসাবধানতা আপনাকে অসুস্থ করে তুলতে পারে। এছাড়াও আরও কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, জানুন-

fever
  • বর্ষাকালে তৈলাক্ত, প্রক্রিয়াজাত খাবার, অত্যধিক মিষ্টি এবং টক খাবার, রাস্তার খাবার এবং আমিষজাতীয় খাবার এড়িয়ে চলাই উচিত। এই সব খাবার এই ঋতুতে হজমশক্তি নষ্ট করতে সক্ষম। এজন্য সুস্থ থাকতে বর্ষায় ঘরে তৈরি হালকা ও টাটকা খাবার খান। যা আমাদের স্বাস্থ্য ভালো রাখবে।
  • বর্ষাকালে যথেষ্ট জল পান করাও গুরুত্বপূর্ণ। কারণ এই ঋতুতে মানুষ প্রচুর ঘামে এবং এর ফলে শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে। এটি এড়াতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। এছাড়াও আপনি জলে লেবু বা মধু যোগ করলেও তা ভালো। তবে বর্ষাকালে জলের বিশুদ্ধতার দিকে খেয়াল রাখা বাধ্যতামূলক।
  • কাঁচা বা ঠাণ্ডা খাবারের চেয়ে গরম খাবার হজম করা সহজ। এটি মৌসুমী রোগ প্রতিরোধে সহায়তা করে। বর্ষাকালে আদা, রসুন ও কালো গোলমরিচ দিয়ে স্যুপ খান। এই স্যুপ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

সকালের ব্রেকফাস্টে যা খুশী তাই খাচ্ছেন? চিকিৎসরা বলছেন এই খাবারগুলি এড়িয়ে চলতে, না হলেই বিপদ!

  • এই বর্ষায় ঘি ও মুগ ডাল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই মরশুমে ঘি ও মুগ ডাল খান। মুগ ডাল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা হজমে সাহায্য করে। এছাড়াও, ঘি হজমের জন্য ভাল বলে মনে করা হয়।
  • বর্ষাকালে সুস্থ থাকতে ডাবের জল এবং তাজা রস পান করুন। রাসায়নিক মুক্ত তাজা ফলের রস এবং নারকেল জল পান করা শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং হাইড্রেশন উন্নত করে।
  • এছাড়াও এই মরশুমে আদা ও রসুন খেতে ভুলবেন না। এই দুটি জিনিসেই অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এগুলি খাওয়া শরীরকে রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমকেও শক্তিশালী করতে পারে। আদা চাও পান করতে পারেন।

Story first published: Saturday, August 3, 2024, 14:15 [IST]
X
Desktop Bottom Promotion