Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Tonsillitis: টনসিলের সমস্যা ভোগাচ্ছে? অ্যান্টিবায়োটিক নয়, ইনফেকশন কমবে ঘরোয়া টোটকাতেই
Tonsillitis: ঋতু পরিবর্তনের সময়েই স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তা বাড়ে। যাদের ঠাণ্ডা লাগার ধাত রয়েছে, তাদের তো এই নিয়ে ভয় আরও বেশি। মরশুম বদলের সময় যেসমস্ত অসুখের প্রকোপে আমরা প্রায়ই ভুগি, তারমধ্যে টনসিলে সংক্রমণ (Tonsil infection) অন্যতম। টনসিলের ব্যথা প্রধানত দুই ধরনের। তীব্র বা 'অ্যাকিউট টনসিলাইটিস' এবং দীর্ঘমেয়াদি বা 'ক্রনিক টনসিলাইটিস'। টনসিলের ব্যথা একবার শুরু হলে তা চটজলদি কমানো কোনোওভাবেই সম্ভব নয়।
বিশেষজ্ঞদের মতে, আমাদের জিভের পিছনের প্রান্তে অর্থাৎ গলার দুই পাশে যে গোলাকার পিণ্ড দেখা যায়, সেটাই হল টনসিল (Tonsil)। টনসিলের সমস্যার জন্য দায়ী মূলত সর্দি-কাশির ভাইরাসই। টনসিলের ব্যথা (Tonsillitis) শুরু হলে মুঠো মুঠো ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় থাকে। তাই এই সময়ে ওষধ নয়, ঘরোয়া টোটকাই কাজে আসতে পারে আপনার।

টনসিলের ব্যথা কমাবেন কীভাবে?
- ঋতু পরিবর্তনে টনসিলে সংক্রমণ হলে ঈষদুষ্ণ জলে এক চামচ লেবুর রস, এক চামচ মধু ও সামান্য নুন ভালো করে মিশিয়ে নিয়ে পান করুন। এই মিশ্রণটি ব্যথানাশক। দিনে এক থেকে দুবার এই মিশ্রণটি পান করলে টনসিলের সমস্যা কমবে সহজে।
Migraine: মাইগ্রেনের ব্যথা ভোগাচ্ছে? সাবধান, ভুলেও ছোঁবেন না এসব খাবার!
- গ্রিন টি এবং মধুও আপনার এই সমস্যা সমাধান করতে পারে। এজন্য আধ চামচ গ্রিন টি ও এক চামচ মধু দিয়ে মিনিট দশেক ফুটিয়ে দিনে তিনবার খান। গ্রিন টি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। এটি জীবাণুর সঙ্গে লড়তে সাহায্য করে। মধুর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল শক্তি টনসিলে সংক্রমণ ঠেকাতে সক্ষম।
- কান ও মাথায় ভালো করে মোটা কোনও কাপড় জড়িয়ে গরম জলের ভাপ নিতে পারেন। গরম জলে অবশ্য সামান্য নুন ফেলে দিন আগেই। দিনে দুবার এমনটা করলে আরাম পাবেন অনেকটাই।
Health Tips: নিত্যদিনের কোন অভ্যাসগুলি আমাদের অসুস্থ করে তুলছে, জানেন? সতর্ক হন
- হলুদ দুধ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো, তা আর বলার নয়। এটি টনসিলের ব্যথাও কমাতে সক্ষম। এক কাপ গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে নিন। হলুদ অ্যান্টি-ইনফ্লেমটরি এবং অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। তাই গলা ব্যথা দূর করতে এর জুড়ি মেলা ভার। এই দুধ যেমন সর্দি-কাশি দূর করে, তেমনই টনসিলের ব্যথা দূর করতেও বিশেষ কার্যকর।



Click it and Unblock the Notifications