Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Migraine: মাইগ্রেনের ব্যথা ভোগাচ্ছে? সাবধান, ভুলেও ছোঁবেন না এসব খাবার!
Migraine: বর্তমানে অনিয়মিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভাস সহ বহু কারণে অল্পবয়সেই হানা দিচ্ছে মাইগ্রেনের (Migraine) মত ক্রনিক রোগ। মাইগ্রেনের যন্ত্রণায় ছটফট করেন বহু মানুষ। এই সমস্যায় কখনও মাথা হঠাৎ দপদপ করা, কখনও অসহ্য যন্ত্রণা হয়। ধীরে ধীরে সেই ব্যথা ছড়িয়ে পড়ে ঘাড়েতেও। সঙ্গে আবার বমি ভাব, মাথা ঘোরা, দৃষ্টিশক্তির সমস্যাও। তাই মাইগ্রেনের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে।
মনে রাখবেন, মাইগ্রেন এক ধরণের স্নায়বিক ব্যাধি (Neurological disorders)। যার কারণে আপনি যদি সামান্য ভুলও করেন, তবুও সমস্যা বেড়ে যেতে পারে। মূলত, আপনার মাইগ্রেনের সমস্যা থাকলে, খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত। কখনও কখনও আপনার ভুল খাদ্যাভ্যাসের কারণে আপনি মাইগ্রেনে ভুগতে পারেন। আজকের প্রতিবেদনে আমরা আপনাকে এমন কিছু জিনিস সম্পর্কে বলবো, যা মাইগ্রেনের সমস্যা থাকলে কখনই খাওয়া উচিত (What not to eat if you suffer from migraines) নয়। তাহলে আসুন এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই-

- কফি
অনেকে মাথা ব্যথা হলেই কফি খেয়ে নেন। আর এই ভুলটা করেন বলেই আপনার সমস্যা আরও বাড়ে। চিকিৎসকরা বলছেন, কফি খেলে মাইগ্রেনজনিত সমস্যা ট্রিগার হওয়ার আশঙ্কা বাড়ে। আমরা জানি, কফিতে রয়েছে ক্যাফেইন। আর এই উপাদান মাইগ্রেন ট্রিগার করার কাজে কফি একাই কাফি।
- চকলেট
যদি আপনার মাইগ্রেনের সমস্যা থাকে, তাহলে একেবারেই চকলেট খাওয়া উচিত নয়। এতে উপস্থিত টাইরামাইন আপনার মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যকে ব্যাহত করতে পারে। রাসায়নিক ভারসাম্যের ব্যাঘাতের কারণেও আপনার মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। এমনকি যদি আপনি চকলেট খুব পছন্দ করেন, তবুও আপনার যতটা সম্ভব এর ব্যবহার কমানো উচিত।
- সাইট্রাস ফল
যদি আপনার মাইগ্রেনের সমস্যা থাকে, তাহলে যেকোনওভাবেই কমলালেবু বা লেবুর মতো টক জাতীয় ফল খাওয়া যাবে না। এগুলো মাইগ্রেনের ব্যথা বাড়াতে কাজ করে। কাজেই মাইগ্রেনের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা ভুলেও সাইট্রাস ফল খাবেন না।
- পনির
বিশেষজ্ঞদের মতে, মাইগ্রেনের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের কখনই পনির খাওয়া উচিত নয়। পনিরে প্রচুর পরিমাণে টাইরামাইনও পাওয়া যায়, যা মাইগ্রেনের ব্যথা ট্রিগারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- প্রসেসড খাবার
মূলত, প্রসেসড খাবারগুলিতে অতিরিক্ত নুন ও চিনি দেওয়া থাকে। শুধু তাই নয়, দীর্ঘস্থায়ী করার জন্য মেশানো থাকে নানা ধরনের রাসায়নিক। এগুলি আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এই খাবারগুলি মাইগ্রেন সহ আরও অন্যান্য জটিল রোগও বাড়িয়ে তুলতে পারে।
- প্রক্রিয়াজাত মাংস
আপনি যদি প্রক্রিয়াজাত মাংস খান, তাহলে এটি আপনার মাইগ্রেনও বাড়িয়ে তুলতে পারে। এই ধরণের জিনিসগুলিতে নাইট্রাইট এবং নাইট্রেটের মতো আরও অন্যান্য রাসায়নিক পদার্থ পাওয়া যায়। যা খেলে আপনার মাইগ্রেনের ব্যথা বাড়তে পারে।



Click it and Unblock the Notifications