Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গ্রীষ্মকালীন মাথা যন্ত্রণায় অতিষ্ঠ? খাদ্যতালিকায় রাখতে হবে এই সমস্ত খাবার!
চড়া গরমে কালঘাম ছুটছে বঙ্গবাসীর। গ্রীষ্মের দিনগুলিতে শারীরিক সমস্যা যেন আরও বাড়ে। এই সময় বিশেষজ্ঞরা বলছেন, শরীরের বাড়তি যত্ন করতে হবে বিশেষ করে গরমের দিনগুলিতে। খেতে হবে পর্যাপ্ত জল। না হলে শরীরে জন্ম নেবে একাধিক সমস্যা। হিট স্টোক, হিট র্যাশ তো আছেই, সঙ্গেই বাড়ে মাথাব্যথাও। জুন মাস চললেও বর্ষার দেখা মেলেনি বললেই চলে। এই আবহাওয়ায় বাড়ির বাইরে বের হলেই গা যেন পুড়ে যাচ্ছে। তবে কাজের সূত্রে বাড়ি থেকে বের হতেই হয়। তাই এই গরমের দিনে থাকতে হবে খুব সতর্ক।
বিশেষজ্ঞরা বলছেন, এমন গরমের আবহাওয়ায় নানা রকম শারীরিক সমস্যা হওয়া স্বাভাবিক। তেমনই গ্রীষ্মকালীন মাথাব্যাথা, গরমের দিনগুলিতে একটি সাধারণ সমস্যা। তাই জন্য বাড়ির বাইরে থাকা মানুষদের মধ্যে এই সমস্যা দেখাও যায় বিপুল পরিমাণে। চলুন আজ জেনে নেওয়া যাক কেন হয় এই গ্রীষ্মকালীন মাথা ব্যাথা। এর থেকে বাঁচতে করণীয় কী।

- মাইগ্রেন- বিশেষজ্ঞদের মতে, যাদের অন্তর্নিহিত মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদেরও গ্রীষ্মকালে মাথাব্যথা হওয়ার প্রবণতা বেশি। আপনি যখন কড়া রোদে এবং উচ্চ তাপমাত্রায় ঘুরে বেড়ান, তখন মাথাব্যথা শুরু হতে পারে।
- ডিহাইড্রেশন এবং পুষ্টির ঘাটতি- গ্রীষ্মকালে ডিহাইড্রেশন সাধারণ সমস্যা। পর্যাপ্ত জল না খেলে মাথাব্যথা হতে পারে। আবার পুষ্টির ঘাটতি মাথাব্যথার সমস্যা বাড়ায়।
- অন্যান্য কারণ- আপনি যদি পর্যাপ্ত না ঘুমান বা খাবারে অনীহা থাকায় খাওয়া বাদ দিয়ে থাকেন তবে মাথাব্যথা আরও বেড়ে যায়। বরং গরম এবং আর্দ্র আবহাওয়ায় কঠোর শারীরিক ব্যায়ামও মাথাব্যথার কারণ হতে পারে।
একমাত্র খাবারের স্বাদ বাড়াতে নয়, বরং পুষ্টিগুণেও ঠাসা এই মশলাগুলি!
গ্রীষ্মকালীন মাথাব্যথা এড়াতে কী করবেন, চলুন জেনে নেওয়া যাক-
- পর্যাপ্ত জল খান: প্রতিদিন অন্তত ৩ থেকে সাড়ে ৩ লিটার জল খেতে হবে।
- ঠাণ্ডা পানীয় খান: গ্রীষ্মের মাথাব্যথা এড়াতে, আমরা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় যেকোনও শরবত, তরমুজের রস, টাটকা নারকেলের জল খেতে পারেন। এতে রেহাই মিলবে।
- ক্যাফেইন এড়িয়ে চলুন: কিছু মাইগ্রেনের রোগীরা আদা চা খেয়ে উপকার পান। তবে মনে রাখবেন একটি নির্দিষ্ট পরিমাণেই ক্যাফিন খাওয়া ঠিক।
- ম্যাগনেসিয়াম সমৃদ্ধ ফল: আপনার গ্রীষ্মকালীন খাদ্যতালিকায় কলা, আনারস, তরমুজ এবং এপ্রিকট জাতীয় ফল যোগ করুন। এতে উপকার পাবেন।
- দই: আপনার গ্রীষ্মকালীন খাদ্যতালিকায় দই এবং বাটার মিল্ক যোগ করাও কার্যকরভাবে মাথাব্যথা প্রতিরোধ করতে পারে।
- চর্বিযুক্ত মাছ: স্যামন এবং টুনা মাছ খাদ্যতালিকায় যোগ করতে পারেন। এগুলিতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা মাথাব্যথা উপশম করে।



Click it and Unblock the Notifications