Fatty Liver Symptoms: মুখ ফুলে যাচ্ছে? ব্রণর সমস্যা? ফ্যাটি লিভারে আক্রান্ত নন তো?

Fatty Liver Symptoms on Skin in Bengali: অতিরিক্ত মদ্যপান ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়, এ কথা একেবারে ঠিক। তবে যাঁরা নিয়মিত মদ্যপান করেন না, তাঁরাও কিন্তু এই রোগে আক্রান্ত হতে পারেন। ফ্যাটি লিভার দুই ধরনের হয় - অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং নন অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ।

অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজের মূল কারণ হল মদ্যপান। আর, নন অ্যালকোহোলিক ফ্যাটি লিভার ডিজিজ (Non Alcoholic Fatty Liver) হওয়ার পিছনে থাকে অস্বাস্থ্যকর জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস। নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন এমন লোকেরা হয় খুব কম পরিমাণে অ্যালকোহল খান বা একেবারেই সেবন করেন না।

fatty liver disease symptoms

নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এক ধরনের বিপাকীয় ব্যাধি। এই রোগে হেপাটিক (লিভার) কোষে অতিরিক্ত চর্বি জমা হয়। এ কারণে লিভারের কার্যকারিতা খুব ধীর হয়ে যায়। এটি পরিপাকতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

ফ্যাটি লিভারের সবচেয়ে গুরুতর অবস্থা হল নন-অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস (NASH)। এই রোগে কোষে জমে থাকা চর্বি প্রদাহ সৃষ্টি করে। এতে লিভার সিরোসিস বা ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়।

​ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হলে মুখ ও ত্বকেও বিভিন্ন লক্ষণ ফুটে উঠতে পারে। জেনে নিন, সেই লক্ষণগুলি কী কী -

মুখে ফ্যাটি লিভারের উপসর্গ

লিভারের চর্বি জমতে শুরু করা মানেই বিপাকক্রিয়ার উপর প্রভাব পড়া। বিপাকহার বিঘ্নিত হলে তার ছাপ পড়ে মুখে। চোখে ফোলাভাব এবং ডার্ক সার্কেল, চোখের চারপাশে এবং মুখে বলিরেখা, মুখ ফুলে যেতে পারে, চোখ হলুদ হয়ে যাওয়া ফ্যাটি লিভারের কিছু লক্ষণ।

ব্রণ এবং লালচে ভাবও ফ্যাটি লিভারের লক্ষণ

ফ্যাটি লিভারের কারণে ফেসিয়াল হেয়ার পাতলা হয়ে যাওয়া, বিশেষ করে ভ্রু এবং চোখের পাতার ঘনত্ব কমে যাওয়া, গালে লালচে ভাব, র‌্যাশ বেরোনো, ব্রণ বেড়ে যাওয়া, এই সমস্যাগুলি দেখা দিতে পারে।

তবে এই সব উপসর্গ সব সময় ফ্যাটি লিভারের কারণে দেখা দেয় না, আরও অনেক কারণে হতে পারে। তাই সঠিক রোগ নির্ণয়ের জন্য অবশ্যই চিকিৎসকের কাছে যান।

ত্বকের উপর রক্তজালিকা ভেসে ওঠা

লিভারের মারাত্মক ক্ষতির অন্যতম লক্ষণ এটি। চিকিৎসকদের মতে, লিভারের সমস্যা দেখা দিলে ত্বকের উপরিভাগ পাতলা হয়ে যায়। তাই রক্তজালিকাগুলি চামড়ার উপর ভেসে ওঠে।

X
Desktop Bottom Promotion