Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আঁটোসাঁটো পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন? সাবধান! মারাত্মক বিপদে পড়তে পারেন
আজকাল টাইট পোশাক পরার চল খুবই বেড়েছে। নায়ক-নায়িকাদের পাশাপাশি সাধারণ মানুষের ওয়ার্ড্রোবেও ঢুকে পড়েছে সেই সব পোশাক। ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে অনেকেই এখন বেছে নিচ্ছেন টাইট পোশাক (Tight Clothes), যা শরীরের সঙ্গে একেবারে আঁটোসাঁটো হয়ে বসে থাকে। এই সব পোশাকে নিজেকে দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এগুলি। নিজেকে সৌন্দর্যে ভরিয়ে তুলতে নিজের বিপদ নিজেই ডাকছেন!

আসুন জেনে নেওয়া যাক, অত্যধিক টাইট পোশাক-আশাক পরলে স্বাস্থ্যের কী কী ক্ষতি হয় -

শরীরের আকৃতি ঠিক থাকে না
খুব টাইট জিন্স, স্কার্ট বা আঁটসাঁট পোশাক পরে কেবল উঠতে-বসতে অথবা হাঁটতেই অসুবিধা হয় না, এতে শরীরের আকৃতি এবং ভঙ্গিও নষ্ট হয়।

পেশী উপর চাপ পড়ে
দীর্ঘক্ষণ আঁটসাঁট পোশাক পরে থাকলে পেশী ও জয়েন্টে চাপ পড়ে। মেরুদন্ড, পেট ও কোমরের নীচের অংশের পেশী দুর্বল হয়ে পড়ে। এ ছাড়া পেট, পিঠ, কোমর ও পায়ে ব্যথা হতে পারে। খুব আঁটসাঁট পোশাক পরলে হাঁটার ক্ষমতাও কমে যায়।

অসাড়তা
খুব টাইট জিনস বা লেগিংস পরলে উরুর স্নায়ুতে চাপ পড়ে, যার ফলে পায়ে ঝিনঝিন, অসাড়তা এবং জ্বালা হতে শুরু করে।

অ্যাসিডিটি হয়
আঁটসাঁট পোশাক পরলে পাকস্থলীতে চাপ পড়ে, যার ফলে খাদ্যনালীতে অ্যাসিড জমা হয়। এতে অম্বল এবং অ্যাসিডিটি হয়।

রক্ত সঞ্চালনে বাধা
টাইট পোশাকে রক্ত সঞ্চালনে বাধা পড়ে। বডি শেপার খুব টাইট হয় এবং আমাদের ত্বকের সঙ্গে একেবারে লেগে থাকে। দীর্ঘক্ষণ এটি পরে থাকলে অনেক সময় শ্বাসকষ্ট হয় এবং রক্ত চলাচলেও প্রভাব পড়ে।
আঁটসাঁট পোশাক আমাদের ত্বককে সঙ্কুচিত করে। যে কারণে রক্ত প্রবাহ বিগড়ে যায়। এতে শরীর আরও ক্লান্ত বোধ হয়।

ইনফেকশনের ঝুঁকি বাড়ে
আঁটসাঁট জিনস, লেঙিংস, শেপ ওয়্যার বা কোনও পোশাক পরলে গোপনাঙ্গ সর্বদা আর্দ্র থাকে, যার ফলে ইস্ট ইনফেকশন এবং ইউটিআই হওয়ার ঝুঁকি বাড়ে। এতে গোপনাঙ্গে চুলকানি এবং ব্যথাও হতে পারে।

ভেরিকোস ভেইন
স্কিন টাইট জামাকাপড় পরলে শরীরের রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না। যে কারণে ত্বকে নীল উত্থিত শিরা দেখা দেয়, যাকে ডাক্তারি ভাষায় বলা হয় ভেরিকোস ভেইন।

ত্বকের সমস্যা
আঁটসাঁট পোশাক শরীরের সঙ্গে একেবারে চেপে বসে থাকে। এর ফলে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। ত্বকে লালচে ভাব এবং চুলকানি হতে পারে।



Click it and Unblock the Notifications