Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Side effects of Omega 3: সুস্থ থাকতে ওমেগা থ্রি-র ওষুধ খাচ্ছেন? শরীরে অন্য ক্ষতি হয়ে যাচ্ছে না তো!
Omega-3 Side Effects in Bengali: সামগ্রিক স্বাস্থ্য ঠিক রাখতে শরীরে ফ্যাটি অ্যাসিডের উপস্থিতি অপরিহার্য। ফ্যাটি অ্যাসিড নানা রোগভোগ থেকে আমাদের রক্ষা করে। শরীরের ভিতরে নানা কাজকর্ম চালাতে যে সব পলিস্যাচুরেটে়ড ফ্যাটি অ্যাসিডের প্রয়োজন হয়, তার মধ্যে অন্যতম হল ওমেগা থ্রি। তবে আমাদের শরীর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারে না। তাই শরীরে প্রয়োজনীয় ওমেগা থ্রি-র (Omega-3 fatty acids) চাহিদা মেটাতে খাওয়াদাওয়ার দিকেই বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

সার্ডিন, ম্যাকেরেল, স্যালমন, টুনা-সহ নানা সামুদ্রিক মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিপুল পরিমাণে থাকে। এ ছাড়াও, আখরোট, চিয়া সীড, ফ্ল্যাক্সসীডেও এই ফ্যাটি অ্যাসিড ভাল মাত্রায় থাকে। অনেকে আবার ওমেগা থ্রি-র চাহিদা মেটাতে ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ক্যাপসুলও খেয়ে থাকেন। তবে আমাদের শরীরে ওমেগা থ্রি-র চাহিদা খুবই কম। বেশি মাত্রায় এই ফ্যাটি অ্যাসিড শরীরে গেলে তা আবার স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। জেনে নিন, শরীরে ওমেগা থ্রি অতিরিক্ত মাত্রার কারণে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে (Omega-3 Side Effects)।

নাক এবং মাড়ি থেকে রক্তপাত
শরীরে অতিরিক্ত ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের কারণে যে সব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তার মধ্যে একটি হল রক্তপাত। এটি রক্ত জমাট বাঁধার কারণে হতে পারে, ফলে রক্তপাতের ঝুঁকি বাড়ে। প্রয়োজনের চেয়ে বেশি ফ্যাটি অয়েল খেলে নাক ও মাড়ি দিয়ে রক্ত পড়ার সমস্যা দেখা দিতে পারে।

রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উচ্চ মাত্রার কারণে রক্তে গ্লুকোজের মাত্রায় বৃদ্ধি ঘটে, যার ফলে ডায়াবেটিস বেড়ে যায়। যারা ফিশ অয়েল পিল খান, তাদের ডোজ সম্পর্কে অতিরিক্ত সতর্ক হওয়া উচিত। ট্যাবলেটের পরিমাণ বাড়ানোর আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।

বমি বমি ভাব
ফ্যাটি অ্যাসিডে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। আর, অতিরিক্ত গ্রহণের ফলে বমি বমি ভাব, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, মাথাব্যথা, অম্বল, বদহজমের মতো উপসর্গ দেখা দিতে পারে। প্রতিদিন পরিমিত পরিমাণে ওমেগা-৩ গ্রহণ কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধেও সাহায্য করে।

নিম্ন রক্তচাপ
ডাক্তার এবং ডায়েটিশিয়ানের সঙ্গে পরামর্শ করার পরেই ফিশ অয়েল ট্যাবলেট খান। কারণ, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আপনার প্রেশারের ওষুধের কার্যকারিতায় হস্তক্ষেপ করতে পারে, যার ফলে রক্তচাপ হ্রাস পেতে পারে।

ডায়রিয়া
অতিরিক্ত ফ্যাটি অ্যাসিড গ্রহণে বদহজম, পেট ফাঁপা, পেট ভার এবং ডায়রিয়া হতে পারে। ফিশ অয়েল ট্যাবলেটের পাশাপাশি অত্যধিক ফ্ল্যাক্সসীড, আখরোট, চর্বিযুক্ত মাছ বেশি খাওয়ার ফলে এই ধরনের অস্বস্তি হয়।

ওজন বৃদ্ধি
ওজন কমাতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সুপারিশ করা হয়, কিন্তু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে বিপরীত ফল দেখা দিতে পারে। ফিশ অয়েল ফ্যাট সমৃদ্ধ এবং ক্যালোরিও অত্যন্ত বেশি। তাই এটি অত্যধিক গ্রহণ করার ফলে আপনার বিপাকীয় ওজন বাড়িয়ে তুলতে পারে।

অনিদ্রা
শরীরে অতিরিক্ত ফ্যাটি অ্যাসিডের কারণে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। গবেষকদের মতে, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ঘুমের সমস্যা দেখা দেয়, ঠিক মতো ঘুম হয় না। তবে পরিমিত পরিমাণে গ্রহণ করলে ভাল ঘুম হতে সাহায্য করবে।

মাথা ঘোরা
কড লিভার অয়েল একটি নির্দিষ্ট ধরনের ওমেগা -৩ সাপ্লিমেন্ট। এই তেলে ভিটামিন এ বেশি থাকে। কড লিভার অয়েলের অত্যধিক গ্রহণের ফলে রক্তে ভিটামিন এ-এর মাত্রা বেড়ে যায়। যার ফলে মাথা ঘোরা, জয়েন্টে ব্যথা, বমি বমি ভাবের মতো অস্বস্তি হতে পারে। এতে লিভারের সমস্যাও দেখা দেয়।



Click it and Unblock the Notifications