সারা আলি খান শেয়ার করেছেন তাঁর ওয়েট লস জার্নি ভিডিয়ো, জানিয়েছেন ট্রান্সফরমেশনের কাহিনী

আমরা প্রত্যেকেই জানি যে, সেলিব্রিটিরা অত্যন্ত স্বাস্থ্য সচেতন হন। নিজেকে ফিট রাখতে তারা নিয়মিত শরীরচর্চা করেন ও সঠিক ডায়েট মেনে চলেন। যেহেতু এখন লকডাউনের কারণে সর্বক্ষণ বাড়িতে থাকতে হচ্ছে, তাই এইসময় তারা নিজেদের দিকে আরও বেশি করে খেয়াল রাখারও অনেক সময় পাচ্ছেন। অনেক সেলিব্রিটিই নিজেদের স্বাস্থ্য, বিউটি নিয়ে তাদের সোশ্যাল হ্যান্ডেলে নানান ভিডিয়ো শেয়ার করছেন। সেরকমই বলিউড হার্টথ্রব সারা আলি খানও তাঁর সোশ্যাল হ্যান্ডেলে ভক্তদের জন্য নানান ভিডিয়ো শেয়ার করেন। সম্প্রতি সারা তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে তিনি তার ফ্যাট টু ফিট জার্নি দেখিয়েছেন। তিনি এই ভিডিয়োটির নাম দিয়েছেন লকডাউন এডিশন।

Sara Ali Khan Shares Her Inspiring Weight Loss Journey With Unmissable Video

তিনি জিমে গিয়ে কীভাবে পরিশ্রম করছেন তা দেখা যাবে এই ভিডিয়োটিতে। সারার ভক্তরাও এই ভিডিয়োটি খুব পছন্দ করেছেন। এখনও পর্যন্ত তাঁর এই ভিডিয়োটিতে প্রায় তিন মিলিয়ন ভিউজ এসেছে।

শরীরচর্চা করতে দেখা যাচ্ছে

ভিডিয়োতে সারা আলি খান প্রথমে তাঁর পুরানো চেহারা দেখিয়েছেন, যাতে দেখা যাচ্ছে তাঁর ওজন খুব বেশি। শেয়ার করা ফটো এবং ভিডিয়োতে তাঁকে খুব মোটা দেখাচ্ছে, তবে পরবর্তী ক্লিপ্সে দেখা যাচ্ছে যে তিনি তাঁর স্বাস্থ্যের জন্য কতটা কঠোর পরিশ্রম করেছেন এবং কীভাবে তিনি তাঁর শরীরের ওজন হ্রাস করেছেন। সারা আলি খানকে তাঁর ভাইয়ের সঙ্গে ওয়ার্কআউট, সাঁতার কাটা এবং সাইক্লিং করতে দেখা যাচ্ছে।

View this post on Instagram

Episode 2: From Sara ka Sara to Sara ka aadha 🎃

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

ভক্তদের প্রশংসা

এই ভিডিয়োটির ক্যাপশনও সারা আলি খান খুব মজাদার লিখেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, 'ফ্রম সারা কা সারা টু সারা কা আধা'। সারার চেষ্টা এবং তার পরিবর্তন দেখে তাঁর ভক্তরা অত্যন্ত প্রশংসা করেছেন।

আরও পড়ুন : ওজন কমাবেন কীভাবে ভাবছেন! গোলমরিচেই আছে এর সমাধান

৯৬ কেজি ওজন থেকে বর্তমানে তিনি ৫২ কেজিতে এসেছেন। কঠিন পরিশ্রম এবং স্বাস্থ্যকর খাবার, এই দুইয়ের মেলবন্ধনে মাত্র দেড় বছরেই ৪৪ কেজি ওজন কমিয়েছেন সারা আলি খান। তাঁর এই অভূতপূর্ব চেষ্টা সত্যিই প্রশংসনীয়।

Story first published: Wednesday, June 3, 2020, 17:47 [IST]
X
Desktop Bottom Promotion