Yoga: উচ্চ রক্তচাপের সমস্যা কমাতে এই ৩ যোগাসন নিয়মিত করলেই ফল পাবেন হাতেনাতে!

By Bhagysree Sarkar

Yoga: উচ্চ রক্তচাপ আজকাল একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানসিক চাপ, অনিয়মিত জীবনযাত্রা, খারাপ খাদ্যাভ্যাস এবং শারীরিক ক্রিয়াকলাপের অভাবের কারণে এই সমস্যা দেখা দেয়। তবে আপনি কি জানেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যোগব্যায়াম (Yoga to control high blood pressure) একটি কার্যকর এবং প্রাকৃতিক উপায়।

যোগব্যায়াম (Yoga) কেবল শারীরিক স্বাস্থ্যের উন্নতি করে না, বরং মানসিক শান্তি অর্জন এবং চাপ কমাতেও (Helps achieve mental peace and reduce stress) সাহায্য করে।

blood pressure

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত শরীরচর্চা করলে শরীরের অনেক রোগই এড়ানো যায়। ভারতে প্রতি বছর ১০ লক্ষেরও বেশি মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় (high blood pressure) আক্রান্ত। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে স্ট্রোক বা হৃদ্‌যন্ত্র বিকল হয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার অন্যতম উপায় নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করা। এক্ষেত্রে কিছু যোগাসন করলে উপকার পেতে পারেন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিছু যোগাসন সম্পর্কে জেনে নেওয়া যাক-

  • শবাসন

শবাসন হল সবচেয়ে সহজ এবং কার্যকর যোগাসন। তবে শবাসন করতে মানসিক স্থিরতার প্রয়োজন। এজন্য চিৎ হয়ে শুয়ে পা দু'টি লম্বা করে ছড়িয়ে দিন। দু'টি হাত শরীরের দু'পাশে শরীর সংলগ্ন রাখুন। হাতের তালু দু'টি শিথিল করে রাখুন। চোখ বন্ধ করুন। বেশ কিছুক্ষণ এই ভাবে থাকার পর ধীরে ধীরে উঠে বসুন। এতে মন এবং মস্তিষ্ক দুটোই শান্ত থাকবে। প্রতিদিন ১০-১৫ মিনিট ধরে এই আসন করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।

  • পশ্চিমোত্তাসন

এই আসনটি করতে সবার প্রথমে চিৎ হয়ে শুয়ে দু'হাত মাথার দু'পাশে উপরের দিকে রাখুন। পা দু'টি একসঙ্গে জোড়া রাখুন। এ বার আস্তে আস্তে উঠে বসে সামনে ঝুঁকে দু'হাত দিয়ে দুই পায়ের বুড়ো আঙুল স্পর্শ করুন। কপাল দু'পায়ে ঠেকান। হাঁটু ভাঁজ না করে পেট ও বুক উরুতে ঠেকান। কিছুক্ষণ এই ভঙ্গিতে থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।

  • বজ্রাসন

বজ্রাসন পাচনতন্ত্রকে শক্তিশালী করতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি করার জন্য, প্রথমে সোজা হয়ে বসুন। সামনের দিকে প্রথমে পা ছড়িয়ে দিন। এ বার হাঁটু মুড়ে তার উপর বসুন। গোড়ালি জোড়া রাখবেন এবং শিরদাঁড়া সোজা রাখবেন। হাত দু'টো উরুর উপর সোজা করে রাখুন। দুপুর বা রাতে খাওয়ার পরেও এই যোগাসন করতে পারেন। এই আসন মনকে শান্ত করে এবং রক্তচাপ স্থিতিশীল রাখে।

Story first published: Monday, February 3, 2025, 14:50 [IST]
X
Desktop Bottom Promotion