Menstrual Hygiene: স্যানিটারি ন্যাপকিন বদলান ৪ ঘণ্টা অন্তর! নাহলে কী ক্ষতি হতে পারে? জেনে নিন

পিরিয়ডের সময় কম-বেশি প্রত্যেক মহিলাই বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। মুড স্যুইং, পেটে ব্যথা, শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি অনুভব তো হয়েই থাকে। তবে ঋতুস্রাবের সময় পরিষ্কার-পরিছন্ন না থাকলে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে।

মাসিক চক্রের সময় শরীর থেকে ব্যাকটেরিয়া নির্গত হয়। ফলে পরিছন্নতা বজায় না রাখলে, বিশেষ করে সময়মতো স্যানিটারি প্যাড পরিবর্তন না করার ফলে অনেক শারীরিক সমস্যা হতে পারে। যোনি এবং মেন্সট্রুয়াল হেলথ সম্পর্কিত অনেক সমস্যা দেখা দিতে পারে।

Reasons why you must change your sanitary napkin every 4 hours

বিশেষজ্ঞদের একাংশের মতে, পিরিয়ডের সময় চার ঘণ্টা অন্তর স্যানিটারি ন্যাপকিন বদলানো উচিত। ট্যাম্পন ব্যবহার করলে তা দু'ঘণ্টা অন্তর তা বদলাতে পারেন। এতে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকবে না। তবে দীর্ঘ সময় একই প্যাড ব্যবহার করলে কী কী শারীরিক সমস্যা হতে পারে জেনে নিন-

লিউকোরিয়া (leucorrhoea)

লিউকোরিয়া (leucorrhoea)

সাদা স্রাব বা লিউকোরিয়া মহিলাদের মধ্যে একটি সাধারণ সমস্যা। তবে এ নিয়ে বেশি চিন্তার কোনও কারণ নেই। তবে খুব বেশি হলে তা অবশ্যই তা উদ্বেগের বিষয়। যোনি থেকে অতিরিক্ত পরিমাণে সাদা স্রাব নিঃসরণকেই বলা হয় লিউকোরিয়া। এই কারণে অনেকেই দুর্বল এবং ক্লান্ত বোধ করেন। চিকিৎসকদের মতে, সময়মতো প্যাড পরিবর্তন না করলে লিউকোরিয়ার সমস্যা আরও খারাপ হতে পারে।

যোনিতে চুলকানি

যোনিতে চুলকানি

স্কিন ইনফেকশনের ফলে অসহ্য চুলকানি এবং জ্বালা হতে পারে। একই প্যাড দীর্ঘক্ষণ ব্যবহারের কারণে ব়্যাশ ও জ্বালাপোড়া হতে পারে।

ত্বকে ব়্যাশ

ত্বকে ব়্যাশ

যোনি বা তার আশেপাশে ব়্যাশ হওয়ার একটি বড় কারণ হল সঠিক পরিচ্ছন্নতা বজায় না রাখা। বিশেষ করে মাসিক চক্রের সময় পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে এই সমস্যা বেশি দেখা দেয়। সময়ে সময়ে প্যাড পরিবর্তন না করলে ফাঙ্গাল ও ব্যাকটেরিয়া সংক্রমণ হবে। ফলে ত্বকে ব়্যাশ এবং জ্বালাপোড়া হতে পারে।

মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বাড়ে (UTI)

মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বাড়ে (UTI)

সময়মতো প্যাড পরিবর্তন না করলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হতে পারেন। এতে কিডনি, মূত্রাশয় এবং মূত্রনালী-সহ ইউরিনারি সিস্টেমের যে কোনও অংশে প্রভাব পড়তে পারে। এই সমস্যার কারণে প্রস্রাবের সময় জ্বালাপোড়া, তলপেটে ব্যথা এবং যোনিতে খুব দুর্গন্ধ হতে পারে।

ত্বকের ছাল উঠতে পারে

ত্বকের ছাল উঠতে পারে

দীর্ঘক্ষণ স্যাঁতসেঁতে প্যাড পরে থাকলে যোনিতে ভেজা ভেজা ভাব হয়ে থাকে। প্যাডের সঙ্গে ত্বকের ক্রমাগত ঘর্ষণে জ্বালাপোড়া এবং ছাল ওঠার মতো সমস্যাও দেখা দিতে পারে। এর ফলে ত্বকে সংক্রমণ হতে পারে।

দুর্গন্ধ বেরোতে পারে

দুর্গন্ধ বেরোতে পারে

সময়মতো প্যাড পরিবর্তন না করলে তা থেকে দুর্গন্ধ বেরোতে পারে। মেন্সট্রুয়াল ব্লাড অনেক ক্ষণ স্যানিটারি ন্যাপকিনে থাকলে তা দূষিত হতে শুরু করে। বেশ কয়েকদিন ধরে যোনিতে দুর্গন্ধ হতে পারে। তাই, অনেক ক্ষণ ধরে একটি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবেন না। কয়েক ঘণ্টা অন্তর স্যানিটারি ন্যাপকিন পাল্টানোর অভ্যাস করুন।

X
Desktop Bottom Promotion