সুগার লেভেল ঘন ঘন ওঠানামা করছে? কারণ জানলে অবাক হবেন!

ডায়াবেটিস রোগীদের মধ্যে রক্তে শর্করার মাত্রা ওঠানামা হতেই থাকে। কখনও সুগার খুব হাই তো কখনও আবার লো। কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। নাহলে কিডনির সমস্যা, স্নায়ুর ক্ষতি, হৃদরোগ, স্ট্রোক, চোখের সমস্যার মতো নানা রকম ডায়াবেটিস জনিত সমস্যা দেখা দিতে পারে।

ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ অস্বাস্থ্যকর জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস। শুধুমাত্র স্বাস্থ্যকর জীবনধারা এবং খাদ্যের মাধ্যমেই অনেকটা নিয়ন্ত্রণ করা যেতে পারে রক্তে শর্করার মাত্রা। কিন্তু অনেক সময় স্বাস্থ্যকর ডায়েট বা শরীরচর্চা ঠিক করেও রক্তে শর্করা মাত্রা কম-বেশি হতে পারে। হয়তো কারণগুলো আমাদের অজানা, তাই নিয়ন্ত্রণও করা যাচ্ছে না। কোন কোন কারণে ব্লাড সুগার ওঠানামা করতে পারে, চলুন জেনে নেওয়া যাক।

Reasons Why Blood Sugar Levels Fluctuate

অত্যধিক তাপ
স্নানের সময় অত্যধিক গরম জল ব্যবহার করা বা চড়া রোদে দীর্ঘক্ষণ কাটানো, প্রচণ্ড গরমে রক্তনালীগুলি প্রসারিত হতে পারে। এর ফলে ইনসুলিন আরও দ্রুত শোষিত হয় এবং রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারে।

রিফাইন্ড সুগার
শর্করা যেমন গ্লুকোজ এবং সুক্রোজ, এবং এই জাতীয় খাদ্যদ্রব্য যেমন কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন ধরনের মিষ্টি না খাওয়াই ভালো। এই খাবারগুলিতে প্রচুর পরিমাণে চিনি থাকে, যা সহজেই আমাদের শরীরে শোষিত হয়, যা রক্তে শর্করার দ্রুত বৃদ্ধি ঘটায়।

ঘুম না হওয়া
পর্যাপ্ত ঘুম না হলে মানসিক চাপ বাড়ে। আর, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মানসিক চাপ বা স্ট্রেস দেখা দিলে দ্রুত ব্লাড সুগার বা রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে।

ডিহাইড্রেশন
শরীরে জল কম গেলে হাইপারগ্লাইসেমিয়া হয়ে যায়। অর্থাৎ রক্তে শর্করার মাত্রা অনেক ঘন হয়ে যায়। তার ফলে বারবার বাথরুম যাওয়ার প্রয়োজন পড়ে। এর থেকেই ডিহাইড্রেশন দেখা দিতে পারে।

ব্রেকফাস্ট না করা
প্রতিদিন স্বাস্থ্যকর ব্রেকফাস্টের মাধ্যমে আপনার দিন শুরু করুন। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের কখনই ব্রেকফাস্ট স্কিপ করা উচিত নয়। সকালের জলখাবার না খেলে লাঞ্চ এবং ডিনারের পরে রক্তে শর্করার মাত্রা আরও বাড়তে পারে।

X
Desktop Bottom Promotion