Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ব্লাড সুগার কমাতে রোজের ডায়েটে রাখুন রাগি! এর উপকারিতা জানলে অবাক হবেন
Ragi Health Benefits for Diabetes in Bengali: ডায়াবেটিস ধরা পড়লেই রোজকার খাবারে হাজারো বাধানিষেধ চলে আসে। চাইলেই সব কিছু খাওয়া যায় না। বাইরের খাবার তো একেবারেই বন্ধ। কোনও কোনও ঘরোয়া খাবারের ক্ষেত্রেও রয়েছে নিয়মকানুন। তবে নির্দিষ্ট অনেক খাবার রয়েছে যেগুলি ডায়াবেটিস রোগীদের নিয়মিত খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তেমনই একটি খাদ্য হল রাগি বা মিলেট।
রাগিতে ফাইবার এবং খনিজের পরিমাণ অনেকটাই বেশি। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে। পাশাপাশি এতে থাকা ফাইবার অন্ত্রের জন্যও ভাল। আসুন জেনে নেওয়া যাক, ডায়াবেটিসের ক্ষেত্রে রাগির উপকারিতা ঠিক কী এবং রোজের ডায়েটে কী ভাবে রাখা যেতে পারে এই খাদ্যশস্য।

কম গ্লাইসেমিক ইনডেক্স
রাগির গ্লাইসেমিক ইনডেক্স (GI) খুব কম, যার ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি হওয়া আটকায় এবং খুবই ধীরে ধীরে শর্করার মাত্রার বৃদ্ধি ঘটায়। তাই ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী খাদ্য রাগি।
ফাইবার সমৃদ্ধ
রাগিতে ফাইবার প্রচুর পরিমাণে থাকে। এটি গ্লুকোজ শোষণকে ধীর করে দেয় এবং রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি রোধ করে।
পুষ্টিসমৃদ্ধ
বিভিন্ন ভিটামিন, ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রাগি। এই সব পুষ্টিগুলি আমাদের শরীরকে সুস্থ-সবল রাখে এবং ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা দূর করতে সহায়তা করে।
পেট ভরা রাখে
রাগিতে থাকা ফাইবার অনেক ক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখে। তাই বার বার খিদে পাওয়ার প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। ফলে ওজন নিয়ন্ত্রণেও রাগির জুড়ি নেই। আর ওজন নিয়ন্ত্রণে থাকলে রক্তে শর্করার মাত্রাও ঠিক থাকবে।
গ্লুটেন-মুক্ত খাদ্য
রাগি একেবারেই গ্লুটেন-মুক্ত খাদ্য। যে কারণে সিলিয়াক ডিজিজ বা গ্লুটেন ইনটলারেন্স থাকা যে সকল ব্যক্তিদের ডায়াবেটিস আছে, তাঁদের জন্য রাগি খুবই উপকারী শস্য়।
দৈনন্দিন ডায়েটে রাগি অন্তর্ভুক্ত করার টিপস
রাগির হাজারও উপকারিতার কারণে রোজকার খাদ্যতালিকায় এটি রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে অতিরিক্ত পরিমাণে এই শস্য খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে। বমি বমি ভাব এবং বুকে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া, রাগি খুব ধীরে ধীরে হজম হয়। ফলে অতিরিক্ত রাগি খাওয়ার কারণে মারাত্মক কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। তাই দিনের কোনও একটা সময় অর্থাৎ সকালে বা দুপুরে বা রাতের মেনুতে রাখতে পারেন এই খাদ্যশস্য।
- সকালের জলখাবারে রাগির খিচুড়ি, রাগি ইডলি বা দোসা অথবা রাগি প্যানকেক বানিয়ে খাওয়া যেতে পারে।
- দুপুরের খাবার বা লাঞ্চে রাগি রুটি, রাগি উপমা, রাগি সালাদ রাখতে পারেন।
-ডিনার বা রাতের খাবারে রাগি স্যুপ, রাগি পাস্তা এবং রাগি খিচুড়ি খেতে পারেন।



Click it and Unblock the Notifications