Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
প্রোটিনের ঘাটতি-হজমে সমস্যা? নিয়মিত খান এক মুঠো কালো কিশমিশ, রয়েছে বহুমুখী উপকারিতা!
আইসক্রিম হোক বা পায়েস, কেক, বিস্কুট, নানান খাবারে মিলে মিশে যাতে কিশমিশ। কিশমিশ অনেকেরই খুব প্রিয়। কিশমিশ শুধু খেতেই ভালো নয়, এটি ভীষণ উপকারীও। বিশেষজ্ঞরা বলছেন, শুধু মুখের স্বাদই নয়, সারাদিনের কর্মশক্তির অন্যতম উৎস এই শুকনো ফল। মূলত, এটি তৈরি হয় শুকনো আঙুর থেকে। ঠিক তেমনি কালো আঙুর থেকে তৈরি হয় কালো কিশমিশ।
রেইজিনের বাংলা প্রতিশব্দ কিশমিশ। যেকোনও সময় খিদে পেলে অন্যান্য খাবারের থেকে কিশমিশ পেট ভরাতে সাহায্য করে। সঙ্গে স্বাস্থ্যের নানা উন্নতি ঘটায়। রোগ প্রতিরোধে ভূমিকা রাখে এই কিশমিশ। কালো কিশমিশে রয়েছে প্রচুর ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যেমন ক্যালসিয়াম, ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম ইত্যাদি। যা শরীরের জন্য সবচেয়ে প্রয়োজনীয়। আসুন জেনে নেওয়া যাক কালো কিশমিশ খাওয়ার উপকারিতা-

- হজমশক্তি শক্তিশালী করে
কালো কিশমিশে সবচেয়ে বেশি ফাইবার পাওয়া যায়, যা হজমশক্তিকে শক্তিশালী করতে সাহায্য করে। আপনার কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যা থাকলে কালো কিশমিশ খাওয়া শুরু করুন। দেখবেন কয়েক মাসের মধ্যেই আপনার হজমশক্তি ভালো হয়ে যাবে।
- রক্তচাপ নিয়ন্ত্রণ করে
কালো কিশমিশ খাওয়া উচিত সবারই। কারণ, কালো কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, তাহলে প্রতিদিন কালো কিশমিশ খান।
- হাড়ের স্বাস্থ্য ভালো রাখে
যদি আপনার জয়েন্ট এবং হাড়ে ব্যথা অব্যাহত থাকে, তবে এর সহজ অর্থ হল আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিদিন ১০টি করে কালো কিশমিশ খেতে হবে। কালো কিশমিশ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম উভয়ই সমৃদ্ধ, যা হাড়কে মজবুত করে এবং অস্টিওপোরোসিসের মতো রোগকে দূরে রাখে।
- প্রোটিনের ঘাটতি মেটায়
কালো কিশমিশ খেলে মিলবে প্রচুর প্রোটিন। আমাদের হাড়, পেশি ও তরুনাস্থির বিকাশে সাহায্য করে প্রোটিন। তাই এটি আমাদের শরীরের জন্য দরকারি একটি উপাদান। শরীরের পিএইচ ভারসাম্য বজায় রাখতেও ভূমিকা রাখে কালো কিশমিশ।
- অনাক্রম্যতা বৃদ্ধি
কালো কিশমিশ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়। কারণ, কালো কিশমিশে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ফ্রি রযাডিক্যালের কারণে হওয়া ক্ষতি থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। প্রতিদিন কালো কিশমিশ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে।
- পিরিয়ডের সমস্যায় দূর করে
অনেক মহিলারই শরীরে রক্ত কম থাকার কারণে পিরিয়ডের সমস্যায় ভোগেন। কালো কিশমিশ নিয়মিত ভিজিয়ে খেলে তা উপকারী হতে পারে। কালো কিশমিশে আছে প্রচুর আয়রন ও ভিটামিন বি-কমপ্লেক্স। এছাড়াও এটি ত্বকের যেকোনো কালো দাগ-ছোপ দূর করতেও কাজ করে।



Click it and Unblock the Notifications