Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Chia Seeds Side Effects: রোগা হওয়ার জন্য রোজ চিয়া বীজ খাচ্ছেন? অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?
ওজন কমাতে সাহায্য করে বলে চিয়া বীজের জনপ্রিয়তা তুঙ্গে! স্বাস্থ্যসচেতনদের রোজের ডায়েটে এই বীজ থাকেই। ওজন কমানো ছাড়াও, আরও অনেক উপকারিতা রয়েছে এই বীজের। তাই ডায়েটিশিয়ান থেকে পুষ্টিবিদ, অনেকেই নিয়মিত চিয়া বীজ খাওয়ার পরামর্শ দেন।
চিয়া বীজ যে পুষ্টিগুণে ভরপুর, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এর অতিরিক্ত ব্যবহারে দেখা দিতে পারে নানা শারীরিক সমস্যাও। জেনে নিন, বেশি চিয়া সিড খেলে কী কী স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে-

হজমের সমস্যা
অতিরিক্ত পরিমাণে চিয়া বীজ খেলে হজমে গন্ডগোল হতে পারে। চিয়া বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। অতিরিক্ত ফাইবার গ্রহণ হজম প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করে। তাই এই বীজ বেশি খেলে পেটে ফোলাভাব, হজমের সমস্যা, ডায়রিয়া, গ্যাস ও পেটে ব্যথা হতে পারে।
রক্তচাপের ওষুধের কার্যকারিতায় বাধা দেয়
চিয়া বীজে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে ভরপুর পরিমাণে। এই উপাদান রক্ত পাতলা করে। শরীরের পক্ষে যা ভাল। কিন্তু যারা উচ্চ রক্তচাপের ওষুধ খান, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে।
নিয়মিত প্রচুর পরিমাণে চিয়া বীজ খেলে উচ্চ রক্তচাপের ওষুধের কার্যকারিতায় বাধা পড়তে পারে। তাই যারা রক্তচাপের ওষুধ সেবন করেন, তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন এবং অল্প পরিমাণে চিয়া বীজ খাওয়ার চেষ্টা করুন।
ব্লাড সুগার কমাতে পারে
চিয়া বীজে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা কমায়। তাতে ডায়াবেটিসের ঝুঁকি কমে ঠিকই, কিন্তু রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে যাওয়াও আবার ঠিক নয়। এতে হিতে বিপরীত হতে পারে।
তাই যারা সুগারের ওষুধ এবং ইনসুলিন নিচ্ছেন, তাদের জন্য চিয়া বীজ বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত পরিমাণে চিয়া বীজ খেলে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রার পরিবর্তন ঘটাতে পারে।
প্রতিদিন কতটা পরিমাণ চিয়া বীজ খাওয়া উচিত?
হেলথ রিপোর্ট অনুসারে, প্রতিদিন এক থেকে দেড় টেবিল চামচ চিয়া বীজ যথেষ্ট। চিয়া বীজে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস এবং জিঙ্কে ভরপুর। আপনি এটি জলে ভিজিয়ে সকালে পান করতে পারেন। চিয়া বীজের পুডিং তৈরি করতে পারেন। স্যালাডের সঙ্গেও এই বীজ খাওয়া যেতে পারে।



Click it and Unblock the Notifications