Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মাঝেমাঝেই পেটের ডান দিকে ব্যথা করে? এই অসুখগুলিতে আক্রান্ত নন তো?
খাওয়াদাওয়ার অনিয়ম, জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড বেশি খাওয়া, জল কম খাওয়ার মতো অনেক কারণেই মাঝেমাঝে পেটে ব্যথা-যন্ত্রণা হতে থাকে। সাধারণত আমরা পেটের ব্যথাকে খুব বেশি গুরুত্ব দিই না। আর ব্যথা উপেক্ষা করার অভ্যাসেই বাড়ে বিপদ!
দীর্ঘদিন পেটের ব্যথাকে অগ্রাহ্য করলে কিন্তু গুরুতর রোগে আক্রান্ত হতে পারেন। তবে সব পেটে ব্যথার নেপথ্যে যে বড় কোনও অসুখ লুকিয়ে রয়েছে, তা নয়। পেটের ঠিক কোন অংশে ব্যথা হচ্ছে, তার উপর নির্ভর করে এর কারণ।

চিকিৎসকদের মতে, পেটের ডান দিকে ব্যথা হলে তা বড় কোনও অসুখের উপসর্গ হতে পারে। জেনে নিন কোন কোন রোগের ক্ষেত্রে পেটের ডান দিকে ব্যথা হয়।
অ্যাসিডিটি
অম্বল, অ্যাসিটিডি বা অ্যাসিড রিফ্লাক্সের কারণে পেটের ডান দিকে ব্যথা হতে পারে। অ্যাসিড রিফ্লাক্সের ফলে পেটের অ্যাসিড খাদ্যনালী অবধি উঠে আসে। এর ফলে বুকে, গলায় জ্বালা হয়।
ফ্যাটি লিভার
লিভারে অতিরিক্ত মেদ জমা হলে ফ্যাটি লিভার ধরা পড়ে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং জীবনধারার কারণে ফ্যাটি লিভারের সমস্যা এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে। এই রোগ নিয়ন্ত্রণে না রাখলে লিভার সিরোসিসও দেখা দিতে পারে। পেটের ডান দিকে ব্যথা হওয়া লিভারের রোগের অন্যতম উপসর্গ।
অ্যাপেনডিসাইটিস
অ্যাপেনডিক্স একটি ছোটো থলি, যা পেটের নীচের ডানদিকে কোলন থেকে ঝুলে থাকে। দীর্ঘ দিন ধরে পেটের ডান দিকে ব্যথা করলে তা অ্যাপেনডিক্সের উপসর্গও হতে পারে। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা সাধারণত পেটের মাঝখান থেকে শুরু হয়। তারপর তলপেটের ডান দিকের অংশে ব্যথাটা স্থায়ী হয়। থেমে থেমে ব্যথা ওঠে সেটা তীব্র ও হালকা, দুই রকমেরই হতে পারে।
ক্যানসার
পাকস্থলীর ক্যানসারের লক্ষণ হতে পারে পেটের ডান দিকে ক্রমাগত ব্যথা হয়ে যাওয়া। এ ছাড়া, অগ্ন্যাশয় ক্যানসারে আক্রান্ত হলেও পেটে প্রবল যন্ত্রণা হতে পারে। বেশি দিন এই ব্যথা ফেলে রাখলে কিন্তু ক্যানসার ছড়িয়ে পড়তে পারে। তাই এমন ব্যথা দীর্ঘ দিন হতে থাকলে অতি অবশ্যই তা গুরুত্ব দিন।
পেটে ব্যথা হওয়ার অন্যান্য কারণ
পেটের ব্যথার হওয়ার আরও কিছু কারণ হতে পারে - গলব্লাডারে সমস্যা, কিডনির সমস্যা এবং কিডনিতে পাথর। এ ছাড়া কোষ্ঠকাঠিন্য, ফুড অ্যালার্জি, ল্যাকটোজ ইনটলারেন্স, ফুড পয়জনিং-এর কারণেও পেটে যন্ত্রণা হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।



Click it and Unblock the Notifications
