কেন ভারতীয়দের মধ্যে ওবেসিটির হার বাড়ছে, কী তথ্য উঠে এল গবেষণা থেকে, জানুন

By Autri

বর্তমান সময়ে পুরুষ, মহিলা বা শিশুদের স্থূলতা কিন্তু ক্রমশ বাড়ছে। অস্বাভাবিক পরিমাণে ওজন বেড়ে যাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। এতে কিন্তু আপনাদের হার্ট অ্যাটাক, ডায়াবেটিসে আক্রান্ত ও বড় কোনও রোগের ঝুঁকিও হতে হতে পারে।

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে (NFHS) থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে, ভারতীয়দের ওজন দ্রুতই বাড়ছে। তবে তাদের মধ্যে মহিলাদের সংখ্যা কিন্তু সব থেকে বেশি।

Obesity
  • কী বলছে ল্যানসেটের রিপোর্ট

সম্প্রতি, ল্যানসেটের রিপোর্ট থেকে জানা গেছে, দেশে মহিলাদের মোটা হওয়ার সংখ্যা সব থেকে বেশি। তবে তরুণ সম্প্রদায়ও কিন্তু ক্রমশই মোটা হচ্ছে। ২৫ বছরের বয়সের পর থেকে ভারতীয় মহিলাদের মধ্যে স্থূলতা সবথেকে বেশি। পুষ্টিবিদদের মতে, এই ওজন কমাবার জন্য তাদের রোজ ফল, শর্করা জাতীয় খাবার, শাকসবজি ইত্যাদি প্রচুর পরিমাণে খেতে হবে। ফাইবার জাতীয় খাবার খেতে হবে। যাতে পেট অনেকক্ষণ ভর্তি থাকে। যে কোন সময় যা কিছু অর্ডার দিয়ে খাওয়া একদমই স্বাস্থ্যের জন্য ভালো নয়। অর্থাৎ বাইরের খাবার ওজন বাড়াবার জন্য যথেষ্ট।

  • জাঙ্ক ফুড এড়িয়ে চলুন

ভারতীয়রা ফুড ডেলিভারি অ্যাপে মাধ্যমে সব সময়ই বাইরের খাবার অর্ডার দিয়ে থাকে। যেহেতু তাদের বাড়ির খাবার প্রায় সময়ই একঘেয়েমি লাগে সেটি থেকে দূরে থাকতে তারা তাদের মনমত খাবার অর্ডার দিয়ে খান। এটি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ও ওজন বাড়াবার জন্য দায়ী।

  • শিশুদের মধ্যে বাড়ছে ওজন

ল্যানসেটের গবেষণা থেকে জানা গেছে, শুধু যে প্রাপ্তবয়স্করাই এই ঝুঁকিতে পড়ছেন তা কিন্তু নয়। শিশুদের মধ্যেও ওবেসিটির হার বাড়ছে। স্বাভাবিক ওজনের থেকে যদি ওজন বেশি থাকে তাহলে কিন্তু তাকে ওবেসিটি বলা হয়। বর্তমান সময়ে ভারতের অনেক শিশুরাই এই ওবেসিটির শিকার। কারণ, বর্তমান সময়ে শিশুরা বেশিরভাগ সময় টিভি দেখে কাটায়। মোবাইল টেপেন। তাঁরা ব্যয়াম করে না। যেই কারণে ওজন বাড়ে। শারীরিক পরিশ্রম খুব কম করে তারা। দৌড়াদৌড়ি না করা থেকে খেলাধুলা করে না, যে কারণে তাদের ওজন প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে।

  • এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি

এসময় তাদের থাইরয়েড ক্রমশ বাড়তে থাকে, ভালো কোলেস্টেরলের মাত্রা শরীরে কমতে থাকে। অনেক সময় রক্তে শর্করার মাত্রা বাড়ার। কারণে প্রি-ডায়াবেটিস রোগের শিকার হয় তারা। যা কিন্তু তাদের ছোট বয়সে একদমই শরীরের জন্য ভালো নয়। শুধু তাই নয় তারা টাইপ টু ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপের মতন শিকার হয় শিশুরা। তাই ছোট বয়স থেকেই আপনাকে কিন্তু শিশুর শরীরের যত্ন নিতে হবে, দূরে রাখতে হবে তাদের এই বদঅভ্যাসগুলো।

  • বিশেষজ্ঞদের মত

বিশেষজ্ঞরা বলছেন, সন্তানের দিকে বিশেষভাবে নজর দিন। স্কুল বা টিউশন থেকে যখন তারা ফিরছেন তখন তারা জাঙ্ক ফুড বা বাইরের খাবার চাইলে কখনোই কিনে দেবেন না। যা কিন্তু শরীরের উপর খুব খারাপ প্রভাব পড়ে। তারা মনে করছে এসময়ে শিশুদের বাড়িতে এসে পুষ্টি সম্মত খাবার খাওয়ানো দরকার এবং তাদের প্রয়োজনমতো খেলাধুলা করা দরকার। প্রক্রিয়াজাত খাবার খাওয়াতে হবে শিশুদের। বাড়িতে রান্না করা খাবার খেতে দেবেন। যত পারবেন শাকসবজি, শস্য জাতীয় খাবার প্রত্যেকদিন শিশুদের খাওয়াবেন। ব্যায়াম করা খুব গুরুত্বপূর্ণ।

  • ব্যায়াম করা গুরুত্বপূর্ণ

প্রতিটি শিশুর ৬০ মিনিট ব্যায়াম করা খুব দরকার। এক সপ্তাহে তিন দিন অ্যারোবিক ব্যায়াম করা দরকার, দৌড়াদৌড়ি, লাফানো, অন্যান্য ক্রিয়া-কলাপ করা এবং জোরে জোরে শ্বাস-প্রশ্বাস নেওয়া তাদের শরীরের জন্য খুব ভালো। শিশু বিশেষজ্ঞরা বলছেন, যদি শিশুর শ্বাসকষ্টের মতো সমস্যা হয় তাহলে কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। শিশু বিশেষজ্ঞদের মতে, ওবেসিটির কারণে অনেক সময় শিশুদের শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। আবার কারোর যদি পারিবারিক ইতিহাস শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রেও শিশুদের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।

  • পুরুষ না মহিলারা বেশি মোটা

পুরুষদের তুলনায় নারীদের ওবিসিটির পরিমাণ বেশি। গবেষণায় দেখা গেছে, পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে ওবেসেটির হার বেশি। এটি ভারতের সবথেকে বেশি কারণ গর্ভাবস্থায় ও পিরিয়ডসের কারণে তাদের ওজন বাড়তে থাকবে। পুরুষদের তুলনায় নারীরা শারীরিকভাবে কম কাজ করে যার ফলে তাদের শরীরের শক্তি কম ব্যয় হয়। যে কারণে তাদের ওজন হু হু করে বাড়বে। হরমোনের ভারসাম্যহীনতার কারণে অনেক সময় ওজন হুহু করে বাড়তে থাকে। ডায়াবেটিসে আক্রান্ত সংখ্যাও কিন্তু ভারতের সবথেকে বেশি। এতে তারা শারীরিক সঠিকভাবে কাজ না করলে আপনার অনেক সময় এমন সমস্যা হতে পারে। তাই প্রত্যেকদিন নিয়ম করে হাঁটাহাঁটি করবেন।

  • ওবেসিটির মূল কারণ কী কী

ওবেসিটির মূল কারণ, সারাদিন ঘরে বসে থাকা, শরীরকে সেভাবে কাজ না করানো, বেশি হাঁটাহাঁটি না করা, ক্যালোরিযুক্ত খাবার খাওয়া। যে কারণে শরীরে মেদ বাড়ে। তাই আগেই সতর্ক হোন।

Story first published: Friday, March 22, 2024, 15:46 [IST]
X
Desktop Bottom Promotion